বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা আদমজী কলেজ কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি দিনটিকে জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আনন্দের দিন হিসেবে বর্ণনা করেন। সেনাপ্রধান বলেন, গত দেড় বছর ধরে দেশের মানুষ এই দিনটির জন্য অপেক্ষা করেছে। আজকে একটি সুষ্ঠু নির্বাচন হচ্ছে এবং ভোটাররা নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তিনি জানান, সকাল থেকেই সারা দেশে
কুমিল্লা-১১ আসনের ১১-দলীয় ঐক্যের জামায়াত প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ভোট প্রদান করেছেন। ভোট শেষে তিনি সুষ্ঠু নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। চৌদ্দগ্রাম উপজেলার পশ্চিম ডেকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। এসময় তিনি নির্বাচন পরিস্থিতি সম্পর্কে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন। ডা. তাহের বলেন, সারাদেশ থেকে পাওয়া খবর অনুযায়ী নির্বাচন মোটামুটি সুষ্ঠুভাবে
৪৪তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৪৯০ জনকে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের প্রায় সাত মাস পর এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন হলো। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে নিয়োগ আদেশ জারি করা হয়। পরদিন শুক্রবার (৬ ফেব্রুয়ারি) আদেশটি প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, প্রশাসন ক্যাডারে ২৪৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।
সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশিত বেতন কাঠামো পুনর্গঠনের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি এসেছে। বেতন কমিশন সর্বনিম্ন বেতন উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে ২০ হাজার ২৫০ টাকা নির্ধারণের সুপারিশ করেছে, যা বর্তমান ৮ হাজার ২৫০ টাকার তুলনায় প্রায় আড়াই গুণ বেশি। একই সঙ্গে সর্বোচ্চ ধাপের বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ২০ হাজার টাকা করার প্রস্তাবও রাখা হয়েছে। বুধবার বিকাল পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, যাদের একাধিক দেশের পাসপোর্ট ও নাগরিকত্ব রয়েছে, তারাই অন্যদের নিরাপদ প্রস্থানের (সেফ এক্সিট) তালিকা তৈরি করে। এই মন্তব্য তিনি বুধবার রাতে নিজের ফেসবুক ওয়ালে পোস্টের মাধ্যমে প্রকাশ করেন। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লিখেছেন, যারা ৫ আগস্ট পালিয়ে গিয়েছিল, তাদের সমর্থকরা কষ্টে দিন কাটাচ্ছেন। তিনি বলেন, বারবার ফ্যাসিস্টদেরই পালাতে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে প্রাথমিকভাবে কোনো শঙ্কা দেখা যাচ্ছে না। তবে নির্বাচন যেন গ্রহণযোগ্য হয়, সে বিষয়ে সরকারের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের গুরুত্ব বিশেষভাবে উল্লেখ করেন তিনি। মঙ্গলবার (৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রে জাতিসংঘের অধিবেশন শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা
অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অনলাইন যোগাযোগ ও ভার্চুয়াল বৈঠক ঠেকাতে দুটি অ্যাপস নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে। টেলিগ্রাম ও বোটিম এই অ্যাপস দুটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার পর বন্ধ করে দেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে গত ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভায় বিষয়টি উপস্থাপন করা হয়। বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষায় এ পদক্ষেপ জরুরি বলে মন্তব্য
সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার সকালে ঢাকা মেডিকেলের আইসিইউতে তার মৃত্যু হয়। ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অসুস্থ্য হলে নূরুল মজিদকে রোববার কারাগার থেকে ঢাকা মেডিকেলে আনা হয় এবং আইসিইউতে রাখা হয়। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নরসিংদীতে ছাত্র-জনতার ওপর
গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল কারখানার ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম মারা গেছেন। শনিবার সকাল ১০টায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঘটনাটি ঘটে ২২ সেপ্টেম্বর, টঙ্গীর সাহারা মার্কেটে অবস্থিত একটি কেমিক্যাল কারখানায় আগুন নেভাতে গিয়ে তিনি দগ্ধ হন। তার শরীরের ৪২ শতাংশ দগ্ধ হয়েছিল এবং
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও দেশকে নিয়ে আওয়ামী লীগের ষড়যন্ত্র অব্যাহত আছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি চাইনিজ পিপলস ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট মি. ঝো পিংজিয়ানসহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানান, জামায়াত দেশ শাসনের
নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত বলে জানা গেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত হিসেবে উল্লেখ করেন।
দেশের বাজারে আবারও সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে ব্যবসায়ীরা। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এ দফায় প্রতি লিটার তেলের দাম ১০ টাকা বাড়ানোর প্রস্তাব করেছে বলে জানা গেছে। রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে এ বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রস্তাবটি পর্যালোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে। এ
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন কেমন হতে পারে, তার একটি বড় টেস্ট ছিল ডাকসু নির্বাচন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত ‘সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যাশা ও চ্যালেঞ্জ: সফল নির্বাচন আয়োজনে সরকার, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। তিনি
বাংলাদেশের রেলওয়ে একদিকে যেমন যাত্রী সংকুলান করতে পারছে না, অন্যদিকে টিকিট বিক্রিতে লোকসান গুনছে। দেশের অসংখ্য ট্রেনে যাত্রীর ঠাসা ভিড় দেখা গেলেও, রেলের পরিসংখ্যান বলছে প্রায় ১৫ শতাংশ টিকিট অবিক্রিত থেকে যায়। এমন এক অদ্ভুত পরিস্থিতিতে দেশের রেল খাত লোকসানের চক্রে আটকে আছে। গত অর্থবছরে রেলওয়ে প্রায় ২,৪৫৫ কোটি টাকার বিশাল লোকসান দিয়েছে, যেখানে ব্যয় ছিল ৩,৯০০ কোটি টাকা এবং
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে নিরাপত্তার স্বার্থে স্ট্রাইকিং ফোর্স হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে। নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ১২টি ফটক ও ক্যাম্পাসজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর আওতায় প্রায় ১২০০ পুলিশ সদস্য পোশাকে
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র শিবিরের উদ্যোগে বুধবার বিকেলে রাজধানীর বাইতুল মোকাররম উত্তর গেটে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা। তিনি অভিযোগ করেন, ছাত্রদল ধারাবাহিকভাবে ছাত্র শিবিরকে নিয়ে আপত্তিকর স্লোগান দিচ্ছে, যা যদি অব্যাহত থাকে তবে ভবিষ্যতে কোনো শিবিরকর্মী নিহত হলে তার দায় ছাত্রদলকেই বহন করতে হবে। সিবগা বলেন, একটি দল পরিকল্পিতভাবে আসন্ন ডাকসু নির্বাচন বানচাল করতে
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (মিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী আশা প্রকাশ করেছেন, মাতারবাড়ী ও মহেশখালী ৩০ বছরের মধ্যে চীনের সাংহাই বা সিঙ্গাপুরের মতো উন্নতমানের বন্দর ও বাণিজ্যিক হাব হিসেবে গড়ে উঠবে। বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ২৫ লাখ মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ
আগস্ট মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে প্রায় ২.২৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা টাকায় প্রায় ২৭ হাজার ২০০ কোটি টাকা হিসেবে ধরা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে রবিবার এ তথ্য জানানো হয়। ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রেরিত এই বিপুল রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে উল্লেখযোগ্য স্বস্তি এনেছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর পদক্ষেপ, প্রণোদনা এবং ব্যাংকিং ব্যবস্থার উন্নতির কারণে
চট্টগ্রামের সীতাকুণ্ডে চন্দ্রনাথ মন্দিরের জায়গায় মসজিদ নির্মাণের কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। বুধবার রেল ভবনে রাজধানীর জোয়ার সাহারা মৌজায় দু’টি মসজিদ ও একটি মন্দিরের জন্য জমি হস্তান্তর অনুষ্ঠানের পর তিনি এ তথ্য জানান। তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন এবং এটি বর্তমান সরকারের জন্য একটি ঐতিহাসিক ঘটনা
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সোমবার কারা কর্তৃপক্ষ তার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছে এবং দ্রুত চিকিৎসার জন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই কারা চিকিৎসক দল প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে দ্রুত হাসপাতালে পাঠায়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। এ বি এম খায়রুল হক
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বছরের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৩২তম বৈঠকে এলএনজি ও বিভিন্ন সার ক্রয় করার অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সরকারি ক্রয় প্রক্রিয়া এবং আন্তর্জাতিক কোটেশন সংগ্রহের বিষয়ে বিস্তারিত আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থ উপদেষ্টা বৈঠক শেষে সাংবাদিকদের জানান, প্রতি এক বা দুই মাস অন্তর গ্যাসের মতো
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশ এখন নির্বাচনের দিকে যাচ্ছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে। তিনি জানান, দীর্ঘ সময় ধরে সেনারা মাঠে দায়িত্ব পালন করছেন এবং এই পরিস্থিতিতে জনগণের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করা জরুরি। মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসে ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে সেনাসদস্যদের উদ্দেশে তিনি এই বক্তব্য দেন। অনুষ্ঠানে পদস্থ কর্মকর্তারা সরাসরি
ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার পুলিশের ব্যবহারের জন্য ৪০ হাজার বডি-ওর্ন ক্যামেরা (বডিক্যাম) ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত এক উচ্চপর্যায়ের বৈঠকে নেওয়া হয়, যা ঢাকার যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী
জুলাই অভ্যুত্থানের শহিদদের তালিকা থেকে আটজনের নাম বাদ দিয়ে নতুন করে গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ৬ আগস্ট বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা। এতে বলা হয়েছে, পূর্বে ঘোষিত গেজেটে ভুলক্রমে অন্তর্ভুক্ত হওয়া আটজন ব্যক্তির নাম বাতিল করা হয়েছে। গেজেট থেকে যাদের নাম বাদ পড়েছে তারা হলেন- টাঙ্গাইলের মো. খলিলুর রহমান তালুকদার (গেজেট নম্বর ২২৯), ঢাকার রামপুরার