রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬৩০ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

গণহত্যার দায়ে শেখ হাসিনাকে ক্ষমা করা যাবে না: মির্জা ফখরুল

নাজমুল হোসেন
নাজমুল হোসেন , স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১৫:২২

শেয়ার করুনঃ
গণহত্যার দায়ে শেখ হাসিনাকে ক্ষমা করা যাবে না: মির্জা ফখরুল

দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে দেশে গণহত্যা চালানোর অভিযোগ তুলে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনা মানবজাতির এক কলঙ্ক। শুধু জুলাই মাসের গণঅভ্যুত্থানেই নয়, গত পনেরো বছর ধরে বাংলাদেশে যেভাবে মানুষ হত্যা, নিপীড়ন ও নির্যাতন চালানো হয়েছে, তা ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে রয়ে যাবে। এসব ঘটনার দায় থেকে শেখ হাসিনাকে কখনো মুক্ত করা সম্ভব নয়।

বিএনপি মহাসচিব আরও বলেন, গণঅভ্যুত্থানে শহিদ হওয়া প্রতিটি নাগরিক আমাদের বিবেককে নাড়া দেয়। যারা শহিদ হয়েছেন, তাদের জন্য কিছু করতে না পারলে জাতি আমাদের কখনো ক্ষমা করবে না। শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, এই ত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না।

আরও

ফ্যাসিবাদ কোনো দলের নাম নয়, এটি একটি ভাইরাস: শফিকুর রহমান

ফ্যাসিবাদ কোনো দলের নাম নয়, এটি একটি ভাইরাস: শফিকুর রহমান

তিনি বলেন, বিএনপি চায় একটি রেইনবো নেশন গড়ে তুলতে, যেখানে মতের ভিন্নতা থাকবে কিন্তু একতাবদ্ধ জাতি হিসেবে সকলেই শান্তি ও গণতন্ত্রের পথে চলবে। এই পরিবর্তন একদিন বাস্তবায়ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দেশে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার থাকলেও রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠার জন্য একটি সুষ্ঠু নির্বাচন অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন ফখরুল। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদী।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এই সময়ে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অবিচল থাকার আহ্বান জানান তিনি। ফখরুল বলেন, সত্য ও ন্যায়ের পথে জনগণের সঙ্গে থেকে আমাদের এগিয়ে যেতে হবে, তবেই শহিদদের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।

বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সচেতনতার বার্তাও ছড়িয়ে দিতে চায় বিএনপি। ফখরুল বলেন, একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা বিএনপির রাজনৈতিক অঙ্গীকারের অংশ। এ লক্ষ্যে দেশব্যাপী পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত থাকবে।

মির্জা ফখরুল
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

ফ্যাসিবাদ কোনো দলের নাম নয়, এটি একটি ভাইরাস: শফিকুর রহমান

ফ্যাসিবাদ কোনো দলের নাম নয়, এটি একটি ভাইরাস: শফিকুর রহমান

তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের প্রত্যাশা পূরণে বিএনপিই একমাত্র বিকল্প। এজন্য দেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এক নতুন সূর্যোদয়ের দিকে এগিয়ে যেতে হবে।

সর্বশেষ সংবাদ

শ্রমিক অসন্তোষে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএ-বিকেএমইএর

শ্রমিক অসন্তোষে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএ-বিকেএমইএর

হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, সিদ্ধান্ত ভারতের হাতে: আইনমন্ত্রী

হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, সিদ্ধান্ত ভারতের হাতে: আইনমন্ত্রী

মায়ের শাড়িতেই জামদানি-প্রীতি, খরচ বাঁচানোর গল্প শোনালেন প্রভা

মায়ের শাড়িতেই জামদানি-প্রীতি, খরচ বাঁচানোর গল্প শোনালেন প্রভা

স্টারশিপের ১৫তম পরীক্ষা, মহাকাশযান ফিরিয়ে আনার নতুন চ্যালেঞ্জ

স্টারশিপের ১৫তম পরীক্ষা, মহাকাশযান ফিরিয়ে আনার নতুন চ্যালেঞ্জ

সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল, সংকট ঠেকাতে কঠোর নির্দেশনা

সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল, সংকট ঠেকাতে কঠোর নির্দেশনা

জনপ্রিয় সংবাদ

ঢাকা কলেজের পুনর্মিলনী ঘিরে চাঁদাবাজি ও টেন্ডার ভাগাভাগির অভিযোগ

ঢাকা কলেজের পুনর্মিলনী ঘিরে চাঁদাবাজি ও টেন্ডার ভাগাভাগির অভিযোগ

নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শোকজ

নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শোকজ

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি আইআরজিসির

বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি আইআরজিসির

এ সম্পর্কিত আরও পড়ুন

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ আখ্যা দিয়ে দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতির সমালোচনা করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ। এজন্যই কোথাও কোনো আইনশৃঙ্খলা নেই, নিরাপত্তা নেই। চারদিকে শুধু সংবিধান আর সংবিধান।’ তাঁর এই বক্তব্যে দেশের

নুসরাতের বাড়িতে হামলার বিচার না হলে সরকারকে খেসারত দিতে হবে: জামায়াত আমির

নুসরাতের বাড়িতে হামলার বিচার না হলে সরকারকে খেসারত দিতে হবে: জামায়াত আমির

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার ঘটনায় দোষীদের খুঁজে বের করে শাস্তি দিতে সরকার ব্যর্থ হলে উচ্চমূল্যে এর খেসারত দিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে তিনি জানান, বুধবার

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ অভিযোগ করেন। পোস্টে নুসরাত তাবাসসুম লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’ কণ্ঠরোধের চেষ্টা করে তাঁকে থামানো যাবে না উল্লেখ করে তিনি আরও

শেখ হাসিনার পাসপোর্ট চেয়ে চিঠি, কে এই ব্রিটিশ আইনজীবী

শেখ হাসিনার পাসপোর্ট চেয়ে চিঠি, কে এই ব্রিটিশ আইনজীবী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুকূলে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর আনুষ্ঠানিক অনুরোধ জানিয়ে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়েছেন যুক্তরাজ্যের আইনজীবী ব্যারিস্টার স্টিভেন পওলস্ কেসি। নিজেকে শেখ হাসিনার আইনি পরামর্শক দাবি করে সোমবার (৯ নভেম্বর) ই-মেইলে চিঠিটি পাঠান তিনি। তবে তাকে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে, নাকি বাংলাদেশ আওয়ামী লীগ দলগতভাবে নিয়োগ দিয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো নথি পাওয়া

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের ন্যায্য হিস্যা পাওয়ার আশা রিজভীর

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের ন্যায্য হিস্যা পাওয়ার আশা রিজভীর

তুরস্কের আনতালিয়ায় শুরু হওয়া জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-৩১ থেকে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় ন্যায্য হিস্যা আদায় করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর মতে, বৈশ্বিক উষ্ণায়ন ও পরিবেশ বিপর্যয়ের সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সম্মেলনে অংশগ্রহণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২১ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল তুরস্কের উদ্দেশে রওনা