বুধবার, ২২ জুলাই, ২০২৬৮ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আইন-আদালত

আওয়ামী লীগের নামে সংবাদ প্রকাশ করলেই শাস্তি

নাজমুল হোসেন
নাজমুল হোসেন , স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৪ মে ২০২৫, ১২:৩৩

শেয়ার করুনঃ
আওয়ামী লীগের নামে সংবাদ প্রকাশ করলেই শাস্তি

আন্তর্বর্তী সরকারের প্রকাশিত ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। এই অধ্যাদেশ অনুযায়ী, আওয়ামী লীগের পক্ষে বা সমর্থনে কোনো প্রেস বিজ্ঞপ্তি, প্রচারণা, সংবাদ সম্মেলন, মিছিল, সভা কিংবা বক্তৃতা নিষিদ্ধ করা হয়েছে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও দলটির পক্ষে কোনো ধরনের প্রচারণা চালালে তা অপরাধ হিসেবে গণ্য হবে বলে স্পষ্ট করা হয়েছে। ফলে দেশের গণমাধ্যমগুলো পড়েছে জটিল এক আইনি দ্বিধার মুখে।

আইন বিশেষজ্ঞদের মতে, এই সংশোধনী কার্যকর হওয়ায় এখন থেকে আওয়ামী লীগের কোনো বক্তব্য, কর্মসূচি বা দলীয় ইতিহাস নিয়েও গণমাধ্যমে প্রকাশ করা যাবে না। আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, রাজনৈতিক দল একটি ‘সত্তা’ বা এনটিটি হিসেবে বিবেচিত হওয়ায় এর কার্যক্রম নিষিদ্ধ হলে সেটি সমর্থন বা প্রচার করাও আইনের চোখে অপরাধ। তার মতে, এই নতুন সংযোজন শুধু গণমাধ্যম নয়, গবেষক ও ইতিহাসবিদদের কাজেও আইনি বাধা তৈরি করতে পারে।

আইনের সংশ্লিষ্ট ধারায় বলা হয়েছে, কেউ যদি নিষিদ্ধ রাজনৈতিক সত্তার পক্ষে জনসম্মুখে কথা বলেন, সভা-সমাবেশ করেন বা সামাজিক মাধ্যমে কিছু প্রচার করেন, তাহলে তিনি সর্বোচ্চ সাত বছর এবং সর্বনিম্ন দুই বছর কারাদণ্ডে দণ্ডিত হবেন। পাশাপাশি আর্থিক জরিমানারও বিধান রাখা হয়েছে। এই ধারাটি কার্যকর হলে সংবাদ পরিবেশন ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে মত বিশ্লেষকদের।

আরও

প্রশ্নফাঁস কাণ্ডে আবেদ আলীর পরিবারের বিচার শুরু

প্রশ্নফাঁস কাণ্ডে আবেদ আলীর পরিবারের বিচার শুরু

নতুন অধ্যাদেশ অনুযায়ী, আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কিত কোনো দিবস বা ঐতিহাসিক ঘটনাও সরাসরি প্রচার করা যাবে না। ৭ মার্চের ভাষণ, স্বাধীনতার ইতিহাস কিংবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরার ক্ষেত্রেও সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন আইনজীবীরা। ইতিহাস লিখতে গিয়ে দলটির নাম উল্লেখ করতে হলে 'কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ' এইভাবে উল্লেখ করতে হবে, তা না হলে হয়রানিমূলক মামলার মুখে পড়তে পারে সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সংশোধিত আইনটি আগের সন্ত্রাসবিরোধী আইনের তুলনায় অধিক কঠোর। ২০০৯ সালে প্রণীত আইনে সন্ত্রাসী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের সুযোগ থাকলেও কোনো রাজনৈতিক দলের পূর্ণ কার্যক্রম নিষিদ্ধ করার বিধান ছিল না। এবার প্রথমবারের মতো এ ধরনের দৃষ্টান্ত স্থাপন করল অন্তর্বর্তী সরকার, যার ফলে বাংলাদেশে রাজনৈতিক মতপ্রকাশের পথ নতুনভাবে নিয়ন্ত্রিত হতে যাচ্ছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
আওয়ামী লীগ নিষিদ্ধসন্ত্রাসবিরোধী আইন ২০২৫অন্তর্বর্তী সরকারগণমাধ্যম শাস্তি
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এর আগে আওয়ামী লীগ সরকার জামায়াত ও শিবিরের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছিল। বর্তমানে অন্তর্বর্তী সরকার ছাত্রলীগকেও নিষিদ্ধ করেছে একই আইনের আওতায়। ফলে ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে রাজনৈতিক দমননীতি কেমন হবে, তা নিয়েও জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।

তবে সরকার দাবি করেছে, এই সিদ্ধান্ত কোনো মতপ্রকাশের স্বাধীনতা বা বিরোধী রাজনৈতিক দলগুলোর জন্য হুমকি নয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন শুধুমাত্র নির্দিষ্ট এক রাজনৈতিক সত্তার জন্য প্রযোজ্য এবং তা অন্য দল বা মুক্তমতের উপর প্রভাব ফেলবে না। তবে বিশেষজ্ঞদের মতে, আইনের এই প্রয়োগ পদ্ধতি ভবিষ্যতে মতপ্রকাশের অধিকারকে হুমকির মুখে ফেলতে পারে।

আরও

রামপুরা-বনশ্রী হত্যাকাণ্ড: সাবেক ডিএমপি কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড

রামপুরা-বনশ্রী হত্যাকাণ্ড: সাবেক ডিএমপি কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড

এই নতুন আইনি পরিস্থিতিতে সংবাদমাধ্যম, গবেষক এবং রাজনৈতিক বিশ্লেষকদের সামনে সৃষ্টি হয়েছে এক নতুন বাস্তবতা। একদিকে ইতিহাস ও বাস্তবতা, অন্যদিকে আইনের কঠোরতা—এই দ্বন্দ্বের মধ্যে কীভাবে ভারসাম্য রক্ষা করা হবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে শুরু ডিজিটাল ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের তথ্য সংগ্রহ কার্যক্রম

আত্রাইয়ে শুরু ডিজিটাল ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের তথ্য সংগ্রহ কার্যক্রম

ঘোড়াঘাটে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোবিন্দগঞ্জ একাদশ

ঘোড়াঘাটে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোবিন্দগঞ্জ একাদশ

গণভোট বাস্তবায়ন না হলে সরকারও মানা হবে না: ডা. শফিকুর

গণভোট বাস্তবায়ন না হলে সরকারও মানা হবে না: ডা. শফিকুর

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

আগামী তিনদিন বৃষ্টি বাড়বে, বন্যা পরিস্থিতি অবনতির পূর্বাভাস

আগামী তিনদিন বৃষ্টি বাড়বে, বন্যা পরিস্থিতি অবনতির পূর্বাভাস

সর্বশেষ সংবাদ

নৈতিক স্খলনের অভিযোগে এমপি গাজী নজরুল ইসলাম বহিষ্কার

নৈতিক স্খলনের অভিযোগে এমপি গাজী নজরুল ইসলাম বহিষ্কার

ইউপি চেয়ারম্যানের স্নাতক যোগ্যতা নিশ্চিতে হাইকোর্টের রুল জারি

ইউপি চেয়ারম্যানের স্নাতক যোগ্যতা নিশ্চিতে হাইকোর্টের রুল জারি

সংরক্ষিত শালবনে বর্জ্য প্রকল্প ঘিরে বন বিভাগের কড়া আপত্তি

সংরক্ষিত শালবনে বর্জ্য প্রকল্প ঘিরে বন বিভাগের কড়া আপত্তি

স্ত্রী সন্তান বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন মাগুরার যুবক অপূর্ব

স্ত্রী সন্তান বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন মাগুরার যুবক অপূর্ব

পদ্মায় ধরা বিশাল কাতল বিক্রি সাতাশ হাজার

পদ্মায় ধরা বিশাল কাতল বিক্রি সাতাশ হাজার

এ সম্পর্কিত আরও পড়ুন

ইউপি চেয়ারম্যানের স্নাতক যোগ্যতা নিশ্চিতে হাইকোর্টের রুল জারি

ইউপি চেয়ারম্যানের স্নাতক যোগ্যতা নিশ্চিতে হাইকোর্টের রুল জারি

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নিশ্চিত করার বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এর ২৬ ধারায় চেয়ারম্যান প্রার্থীদের জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ না থাকাকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না কেন, তাও জানতে চেয়েছেন আদালত। বুধবার (২২ জুলাই) সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ

অর্থ পাচার মামলায় হরিদাস তরণী দাস কারাগারে, জামিন নামঞ্জুর

অর্থ পাচার মামলায় হরিদাস তরণী দাস কারাগারে, জামিন নামঞ্জুর

অর্থ পাচারের অভিযোগে দায়ের করা মামলায় গাইবান্ধার পলাশবাড়ীর রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসকে চার দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। সোমবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে রিমান্ড শেষে তাকে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তকারী সংস্থা সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট তাকে কারাগারে আটক রাখার আবেদন

ঝালকাঠিতে বিচারক সংকট, মামলা জট ও বিচারপ্রার্থীদের দুর্ভোগ বাড়ছে

ঝালকাঠিতে বিচারক সংকট, মামলা জট ও বিচারপ্রার্থীদের দুর্ভোগ বাড়ছে

ঝালকাঠি জেলার একাধিক দেওয়ানি আদালত ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকের দীর্ঘদিনের সংকটে বিচারিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একাধিক আদালতে বিচারকের পদ শূন্য থাকায় বিদ্যমান বিচারকদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। এর ফলে মামলার শুনানি পিছিয়ে যাচ্ছে, বাড়ছে মামলার জট এবং চরম ভোগান্তিতে পড়ছেন বিচারপ্রার্থীরা। জেলা জজ আদালত সূত্রে জানা গেছে, নলছিটি দেওয়ানি আদালতের বিচারক মো. হাবিবুর রহমান ২০২৫ সালের ২৮ অক্টোবর

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আপিল শুনানি শেষ, রায় বৃহস্পতিবার

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আপিল শুনানি শেষ, রায় বৃহস্পতিবার

সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষ হয়েছে। টানা তিন দিনের শুনানি শেষে আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) রায় ঘোষণার দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ। বুধবার (৮ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানি শেষে রায়ের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন। বহুল আলোচিত এই মামলার শুনানিতে রাষ্ট্র, আবেদনকারী ও

পঞ্চদশ সংশোধনী সংবিধান ধ্বংস করেছে, আপিলে দাবি আইনজীবীর

পঞ্চদশ সংশোধনী সংবিধান ধ্বংস করেছে, আপিলে দাবি আইনজীবীর

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তিসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীকে কেন্দ্র করে বহুল আলোচিত মামলায় আপিল বিভাগের শুনানিতে রিটকারীর পক্ষে আইনজীবী দাবি করেছেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস করা হয়েছে। তাই এই সংশোধনী পুরোপুরি বাতিল হওয়া উচিত। মঙ্গলবার (৭ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে শুনানির সময় তিনি এ বক্তব্য দেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল