মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬১৭ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আইন-আদালত

ছয় মাসে ২০ হাজার মিথ্যা মামলা প্রত্যাহার হবে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০২৫, ২১:২

শেয়ার করুনঃ
ছয় মাসে ২০ হাজার মিথ্যা মামলা প্রত্যাহার হবে

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আগামী ছয় মাসের মধ্যে দেশের বিভিন্ন আদালতে চলমান কমপক্ষে ২০ হাজার মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারের পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তার মতে, এসব মামলার শিকার হাজার হাজার নাগরিক এই উদ্যোগের ফলে ন্যায়বিচার ও সম্মান ফিরে পাবেন। রাজধানীতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এরই মধ্যে প্রায় ১২ হাজার মামলার বিরুদ্ধে সুপারিশ করা হয়েছে যা অন্তত তিন লাখ মানুষের জীবনে প্রভাব ফেলছে।

আইন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ড. আসিফ নজরুলের নেতৃত্বে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটি এখন পর্যন্ত ১৬টি বৈঠক করে ১১ হাজার ৪৪৮টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে। এইসব মামলা মূলত বিগত ফ্যাসিবাদী শাসনামলে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের হয়রানির উদ্দেশ্যে দায়ের করা হয়েছিল বলে জানা যায়। এ অবস্থায় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও এসব মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানানো হয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রত্যাহারযোগ্য মামলাগুলোর একটি প্রাথমিক তালিকা জেলা পর্যায়ের কমিটি এবং সলিসিটর শাখা থেকে সংগ্রহ করে যাচাই-বাছাই করে কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে। রাজনৈতিক দলগুলোকে মামলার তালিকার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট নথিপত্র যেমন এফআইআর ও চার্জশিট সরবরাহ করার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে প্রক্রিয়াটি বিলম্ব না হয়।

আরও

রূপপুরে জালিয়াতি তদন্তে হাইকোর্টের কঠোর নির্দেশ

রূপপুরে জালিয়াতি তদন্তে হাইকোর্টের কঠোর নির্দেশ

বিএনপি চলতি বছরের জানুয়ারির মধ্যে প্রায় ১৬ হাজার মামলার তালিকা জমা দিয়েছে, অন্যদিকে জামায়াতে ইসলামী ১ হাজার ২০০টি মামলা চিহ্নিত করে এপ্রিলের মধ্যে পাঠিয়েছে। তবে আইন উপদেষ্টা অভিযোগ করেছেন যে, অধিকাংশ ক্ষেত্রেই এই মামলাগুলোর সঙ্গে প্রয়োজনীয় নথি সংযুক্ত করা হয়নি, যা প্রক্রিয়া বিলম্বিত করছে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

সম্প্রতি হেফাজতে ইসলাম বাংলাদেশও ২০ মে ৪৪টি মামলার তালিকা জমা দিয়েছে। এগুলোর নথি পর্যালোচনা করে দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা যায়। সরকার এসব মিথ্যা মামলা প্রত্যাহারের মধ্য দিয়ে রাজনৈতিকভাবে হয়রানির সংস্কৃতি থেকে বেরিয়ে এসে একটি সুবিচারভিত্তিক রাষ্ট্র গঠনের পথে এগোচ্ছে।

মিথ্যা মামলাআইন মন্ত্রণালয়রাজনৈতিক মামলা
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

মন্ত্রণালয় পুনরায় রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়েছে, যাতে তারা দ্রুত সংশ্লিষ্ট মামলার বিস্তারিত নথিপত্র প্রেরণ করে প্রক্রিয়াটি ত্বরান্বিত করতে সহায়তা করে। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে একটি দীর্ঘ সময় ধরে ঝুলে থাকা রাজনৈতিক সংকটের নিরসন সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নদীতে পড়ল যাত্রীবাহী বাস

দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নদীতে পড়ল যাত্রীবাহী বাস

প্রকৃতি আর পাখির অনন্য স্বর্গরাজ্য মৌলভীবাজারের ‘বার্ড পার্ক’

প্রকৃতি আর পাখির অনন্য স্বর্গরাজ্য মৌলভীবাজারের ‘বার্ড পার্ক’

নৌকা-ই ভরসা, সেতুর অপেক্ষায় শালজোড়বাসীর জীবনযুদ্ধ

নৌকা-ই ভরসা, সেতুর অপেক্ষায় শালজোড়বাসীর জীবনযুদ্ধ

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

হিজলায় ’৯০-এর ছাত্রনেতাদের ঈদ পুনর্মিলনী, স্মৃতিতে ফিরে দেখা আন্দোলনের দিনগুলো

হিজলায় ’৯০-এর ছাত্রনেতাদের ঈদ পুনর্মিলনী, স্মৃতিতে ফিরে দেখা আন্দোলনের দিনগুলো

সর্বশেষ সংবাদ

শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে দুইজন নিহত

শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে দুইজন নিহত

বরিশালে বস্তিতে আগুন, তিনটি ঘর পুড়ে ছাই

বরিশালে বস্তিতে আগুন, তিনটি ঘর পুড়ে ছাই

জাতীয় সংসদে তেলের সংকট নিয়ে তীব্র অভিযোগ এমপিদের!

জাতীয় সংসদে তেলের সংকট নিয়ে তীব্র অভিযোগ এমপিদের!

ইরানের খারগ দ্বীপ লক্ষ্যযুক্ত যুক্তরাষ্ট্রের শক্তিশালী হুমকি ট্রাম্পের

ইরানের খারগ দ্বীপ লক্ষ্যযুক্ত যুক্তরাষ্ট্রের শক্তিশালী হুমকি ট্রাম্পের

ভিভিআইপি লাউঞ্জে বসে সংসদ অধিবেশন পর্যবেক্ষণ জাইমা রহমানের

ভিভিআইপি লাউঞ্জে বসে সংসদ অধিবেশন পর্যবেক্ষণ জাইমা রহমানের

এ সম্পর্কিত আরও পড়ুন

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংশ্লিষ্ট আসনগুলো হলো ঢাকা-৬, ঢাকা-৭ এবং গাইবান্ধা-৪। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) করা ওই আবেদনের পর নির্বাচনি ট্রাইব্যুনাল এই তিন আসনের সব ব্যালট পেপার, রেজাল্ট শিটসহ প্রয়োজনীয় নথি আদালতের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন। জানা গেছে, এর আগে গত ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়ম সংক্রান্ত

উখিয়া-টেকনাফের সাবেক এমপি বদির জামিন

উখিয়া-টেকনাফের সাবেক এমপি বদির জামিন

জুলাই-আগস্টে দায়ের হওয়া হত্যাচেষ্টার মামলায় কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) হাইকোর্ট থেকে তিনি জামিন লাভ করেন। এর আগে ২০২৪ সালের ২০ আগস্ট একই মামলায় চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আবদুর রহমান বদি বাংলাদেশ আওয়ামী লীগ-এর প্রার্থী হিসেবে নবম ও

রূপপুরে জালিয়াতি তদন্তে হাইকোর্টের কঠোর নির্দেশ

রূপপুরে জালিয়াতি তদন্তে হাইকোর্টের কঠোর নির্দেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জনবল নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবকে প্রধান করে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। কমিটিকে দুই মাসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন দেশের সবচেয়ে ব্যয়বহুল

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

গত ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফলাফল বাতিল এবং গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এ রিট দায়ের করেন বলে সাংবাদিকদের জানান। রিট আবেদনে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব এবং আইন সচিবকে বিবাদী করা হয়েছে। আইনজীবী সূত্র জানায়, রিটের মাধ্যমে গণভোট পরিচালনা ও ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে আইনি প্রশ্ন তোলা

প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ টিউলিপের ৪ বছরের কারাদণ্ড

প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ টিউলিপের ৪ বছরের কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট দুর্নীতির পৃথক দুই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত-৪। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বিচারক রবিউল আলম রায় ঘোষণা করেন। একই মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে দুটি মামলায় ২ বছর করে মোট ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত টিউলিপকে ১ লাখ টাকা অর্থদণ্ডেও দণ্ডিত করেন। এছাড়া শেখ