ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সামরিক অভিযানের মাধ্যমে আটক করার পর এবার কলম্বিয়া ও কিউবাকে ঘিরে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৪ জানুয়ারি) রাতে রাষ্ট্রীয় বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে সরাসরি আক্রমণ করে বলেন, দেশটিতে বর্তমানে একজন ‘অসুস্থ ব্যক্তি’ শাসন চালাচ্ছেন, যিনি যুক্তরাষ্ট্রে কোকেন সরবরাহে আগ্রহী। তার ভাষায়,
রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি’র চেয়ারপার্সন কার্যালয়ে জাতীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, কবি আব্দুল হাই সিকদার, সৈয়দ আবদাল আহমেদ, কাদের গনি চৌধুরী, কেএম মহসীন ও জাহিদুল ইসলাম রনি উপস্থিত ছিলেন। এছাড়া স্থায়ী সদস্য আতিকুর রহমান রুমনও সাক্ষাতে অংশ নেন। বৈঠকে দেশের গণমাধ্যম, সাংবাদিকদের নিরাপত্তা,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোট সংক্রান্ত দায়িত্বে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হিসেবে মাহদী আমিন এবং প্রধান সমন্বয়ক হিসেবে ইসমাইল জবিউল্লাহকে মনোনীত করা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি নির্বাচন পরিচালনা কমিটি চেয়ারম্যান নজরুল ইসলাম খান। রোববার (৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে দলের নির্বাচনী পরিচালনা কমিটির প্রথম বৈঠক শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, বিএনপি
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জি: খালেদ হোসেন মাহবুব শ্যামল কবলেছেন। খেজুর গাছ"ই" বিএনপি ধানের শীষের প্রার্থী। বিএনপি কোন ব্যক্তির কাছে হারতে পারেনা।। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাও.জুনায়েদ আল হাবিব"কে নমিনেশন দিয়েছেন। এই (দলের) সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা নমিনেশন দাখিল করেছে। তাদেরকে দল থেকে বহিষ্কার করেছে। এসময় বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন। দলের সিদ্ধান্ত মেনে মাও. জুনায়েদ
দেশের দক্ষিণাঞ্চলের কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের দক্ষিণ ঘোলারচর এলাকায় অবস্থিত ঝাউবাগান এখন সংকটাপন্ন। বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ প্রতিদিন শত শত ঝাউগাছকে উপড়ে নিচ্ছে। স্থানীয়রা জানান, দ্রুত টেকসই বাঁধ বা জিওব্যাগ দিয়ে প্রতিরক্ষা ব্যবস্থা না নিলে বর্ষা মৌসুমের আগেই পুরো এলাকা সাগরে বিলীন হতে পারে। শনিবার (৩ জানুয়ারি) সরেজমিনে দেখা যায়, ঢেউয়ের আঘাতে ঝাউগাছ উপড়ে পড়ছে এবং ভূমি ক্ষয় হচ্ছে। স্থানীয়রা জানাচ্ছেন,
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এলপিজি গ্যাসের কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকার নির্ধারিত মূল্যের থেকে অতিরিক্ত দামে বিক্রি করার অভিযোগে শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ উল্লাহ আকন এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় কৃত্রিম সংকট সৃষ্টি করে অবৈধভাবে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করার অভিযোগে শহরের দুইটি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্ধারিত ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রের মধ্যে ৩২৫টিতে এখনও বিদ্যুৎ সংযোগ নেই। নির্বাচন কমিশন (ইসি) এই কেন্দ্রগুলিতে দ্রুত বিদ্যুৎ সংযোগের জন্য বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবকে নির্দেশ দিয়েছেন। রোববার (৪ জানুয়ারি) ইসির পাঠানো চিঠিতে বিষয়টি জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, আসন্ন ১২ ফেব্রুয়ারি নির্বাচনের জন্য স্থাপিত ভোটকেন্দ্রগুলোতে সুষ্ঠুভাবে ভোটগ্রহণের স্বার্থে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ প্রয়োজন। ভোটকেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে মাসুদ মন্ডলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও টাকার বিনিময়ে বিএডিসির ডিলারশিপ হাতিয়ে নেয়া অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ করা হয়। রবিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে 'গোয়ালন্দ উপজেলা কৃষকবৃন্দ'র আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সার কেলেংকারি, অবৈধ ডিলারশিপ বাতিল, দুর্নীতি বন্ধ, কৃষক রক্ষা ইত্যাদি
মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মাইনুল ইসলাম (২৫) কে জয়পুরহাট থেকে গ্রেপ্তার করেছে হাকিমপুর থানা পুলিশ। শনিবার ৩ জানুয়ারি টাতে জয়পুরহাট জেলা সদর এলাকা থেকে তাকে আটক করা হয়। মাইনুল ইসলাম হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুর (রাজধানী মোড়) মহল্লার শাহজাহান আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করে,হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন জানান, ২০১৮ সালে মাদক মামলায় দিনাজপুর জেলা দায়রা জজ আদালত
ঝালকাঠির নলছিটি উপজেলায় এশার নামাজ আদায়ের সময় হঠাৎ মৃত্যু হয়েছে আবুল হোসেন তালুকদারের। রোববার (৪ জানুয়ারি) সকাল ১১টায় তার জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত আবুল হোসেন তালুকদার (৬৫) নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন কৃষক ছিলেন। পরিবার ও এলাকার মুসল্লিদের ভাষ্য অনুযায়ী, শনিবার সারাদিন তিনি ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন। এরপর মাগরিবের নামাজ
নোয়াখালীর সদর উপজেলায় বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় প্রমাণ পাওয়া যায় যে, এলপিজি গ্যাস পরিবেশক মেসার্স নীড় এন্টারপ্রাইজ নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রি করছিল। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় নিখোঁজের তিন দিন পর নিজ বাড়ির রান্নাঘরের এক কোণ থেকে ১১ বছর বয়সী শিশু আয়েশা মনির লাশ উদ্ধার করেছে পুলিশ। প্লাস্টিকের বস্তায় মোড়ানো ও গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাশ উদ্ধারের ঘটনায় পুরো এলাকাজুড়ে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত শুক্রবার বিকেলে রাঙ্গাবালী সদর ইউনিয়নের মাঝনেতা গ্রামের নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় আয়েশা মনি। সন্ধ্যা পেরিয়ে রাত হলেও বাড়ি
কক্সবাজার-০৪ (উখিয়া-টেকনাফ) সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে ডাকযোগে চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য উড়ো চিঠির মাধ্যমে তাঁকে চরম হুঁশিয়ারি দেওয়া হয়। রোববার (৪ জানুয়ারি) তিনি ওই হুমকি চিঠি পান। চিঠিতে সরাসরি উল্লেখ করা হয়েছে, শাহজাহান চৌধুরী যেন আসন্ন নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকেন। অন্যথায় তাঁর
বরিশালের ছয়টি সংসদীয় আসনে স্থগিত থাকা ১০টি মনোনয়নপত্রের মধ্যে ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) বিকেলে বরিশালের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন শুনানি শেষে এ সিদ্ধান্ত জানান। এর আগে সংশ্লিষ্ট প্রার্থীরা তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণার দাবিতে রিটার্নিং কর্মকর্তার কাছে পৃথকভাবে আবেদন করেন। শুনানিতে প্রার্থীদের দাখিল করা কাগজপত্র, ব্যাখ্যা ও আপিল আবেদন পর্যালোচনা
চা বাগান অধ্যুষিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) সকাল ৬টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে। একই সঙ্গে উপজেলাজুড়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। তীব্র ঠান্ডায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন চা বাগানের শ্রমিক ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে শীত উপেক্ষা করেই
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ব্রীজের রেলিং ভেঙে নদীতে পড়ে গেলে চালক ও হেলপার নিহত হয়েছেন। শনিবার (রাত ১টা) ঝিনাইদহ–কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন ব্রীজে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামের জাফর মিয়ার ছেলে ট্রাকের হেলপার মুবারক হোসেন (২০) এবং একই গ্রামের আবুল কালাম শেখের ছেলে ট্রাক চালক সোহেল শেখ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন বিধান অনুযায়ী, প্রার্থীরা তাদের সংশ্লিষ্ট সংসদীয় আসনের ভোটার সংখ্যার ওপর ভিত্তি করে সর্বনিম্ন ২৫ লাখ টাকা থেকে সর্বোচ্চ ৮৪ লাখ টাকা পর্যন্ত ব্যয় করতে পারবেন। তবে এই ব্যয়সীমা অতিক্রম করলে সংশ্লিষ্ট প্রার্থীর জন্য সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। নির্বাচন কমিশন
টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (৪ জানুয়ারি) দুপুরে বিসিবির ১৭ জন বোর্ড পরিচালককে নিয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি ক্রিকেটাঙ্গনে তাৎক্ষণিকভাবে আলোচনার জন্ম দিয়েছে। বিসিবি সূত্র জানায়, গতকাল মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর থেকেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। ওই ঘটনার প্রেক্ষাপটে শনিবার রাতেও বিসিবির পরিচালকেরা অনলাইনে বৈঠকে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গঠিত বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠকে অংশ নিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পৌঁছেছেন। রোববার (৪ জানুয়ারি) বিকেল ৫টায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৈঠককে ঘিরে গুলশান কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের
মেরাজ অর্থ ঊর্ধ্বগমন। পরিভাষায় মেরাজ হলো, মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক সশরীরে সজ্ঞানে জাগ্রত অবস্থায় হযরত জিবরাইল (আ.) ও হযরত মিকাইল (আ.)এর সঙ্গে বিশেষ বাহন বোরাকের মাধ্যমে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে প্রথম আসমান থেকে একে একে সপ্তম আসমান এবং সিদরাতুল মুনতাহা পর্যন্ত এবং সেখান থেকে একাকী রফরফ বাহনে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ; মহান আল্লাহ তায়ালার
কুমিল্লার মুরাদনগরে উৎসবমুখর পরিবেশে ৪র্থ বারের মতো কোরআন শিক্ষা প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে মুরাদনগর উপজেলার উত্তর আমপাল মিয়াজী বাড়ীতে, হাজী এম সিরাজুল ইসলাম মিয়াজী ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত ওই কোরআন শিক্ষা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন হাফেজিয়া মাদরাসা ও এতিমখানাসহ ১২ টি প্রতিষ্ঠান থেকে আগত হাফেজ, মাওলানা, মুফতি মাদরাসার ছাত্ররা
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার প্রেক্ষাপটে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেস কোথায় আছেন, তা অজানা রয়েছে। দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেস শনিবার জানান, সরকারের কাছে এ সম্পর্কে কোনো তথ্য নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে দেশ থেকে ‘ধরা হয়েছে’ এবং 'তুলে আনা হয়েছে’। তিনি বলেন, একটি বৃহৎ সামরিক কর্মসূচির মাধ্যমে মাদুরোকে ক্ষমতা থেকে
হবিগঞ্জ সদর থানায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) হুমকি দেওয়ার অভিযোগে মাহদী হাসান নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হবিগঞ্জ সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার মাহদী হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্যসচিব। প্রত্যক্ষদর্শী ও ভিডিওর বরাত দিয়ে জানা যায়, শুক্রবার (২ জানুয়ারি)
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে জানিয়েছেন, মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। তিনি বলেন, “এই সময়ে দেশজুড়ে এবং বিদেশে অবস্থানরত শুভানুধ্যায়ীদের কাছ থেকে পাওয়া ভালোবাসা, সমবেদনা ও দোয়া আমাদের পরিবারকে গভীরভাবে নাড়া দিয়েছে।” তারেক রহমান বলেন, “আমরা উপলব্ধি করেছি, আমার মা ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন তাৎপর্য বহন করতেন।