রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে ছড়িয়ে পড়া গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান। মির্জা ফখরুল বলেন, দেশে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু নিয়েও বিভিন্ন আলোচনা চলছে। তবে এসব গুজবে বিভ্রান্ত না
ভারতের আসাম রাজ্যে বন্যার পানি নামতে শুরু করায় সিলেট অঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। দুই নদীর কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পানি বিপৎসীমা স্পর্শ কিংবা অতিক্রম করলেও আপাতত সিলেটে বন্যার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সংস্থাটির মতে, ভারতের মেঘালয়, আসাম এবং বাংলাদেশের সিলেট অঞ্চলে নতুন করে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণেই থাকবে। পানি উন্নয়ন বোর্ড
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো যুদ্ধবিরতির প্রস্তাব ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির মধ্যস্থতায় ইরানের কাছে পৌঁছালেও তা প্রত্যাখ্যান করেছে তেহরান। শুক্রবার প্রকাশিত দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে ইরানি ও ইরাকি কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে তেহরান সফর করেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি। সফরকালে তিনি
প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলমান বিক্ষোভের মধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, প্রশ্নফাঁসের মতো অপরাধ দমনে কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার এবং এ বিষয়ে শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হবে। ভিডিও বার্তার সঙ্গে দেওয়া পোস্টে প্রধানমন্ত্রী জানান, দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। বৃহস্পতিবার রাতে প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, চিকিৎসার জন্য থাইল্যান্ডে থাকা জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দেশে ফেরার পর তার কাছেই রাষ্ট্রপতি স্বাক্ষর করা পদত্যাগপত্র জমা দেবেন। বিষয়টির সংবেদনশীলতার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক তিনটি সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করা হয়েছে। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব সারওয়ার
বাধ্যতামূলক শ্রম নিষিদ্ধের আইন কঠোরভাবে প্রয়োগ না করার অভিযোগে বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। শুক্রবার থেকে কার্যকর হতে যাওয়া এ সিদ্ধান্ত অনুযায়ী দেশভেদে ১০ থেকে সাড়ে ১২ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। অস্থায়ী বৈশ্বিক শুল্কের মেয়াদ শেষ হওয়ার পরপরই হোয়াইট হাউস নতুন এই নীতি কার্যকর করছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ‘ফেডারেল রেজিস্টার’-এ প্রকাশিত
ইসলামে জুমার নামাজ সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর একটি। পবিত্র কোরআন ও হাদিসে জুমার নামাজের গুরুত্ব, মর্যাদা এবং তা যথাযথভাবে আদায়ের বিষয়ে বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়েছে। প্রাপ্তবয়স্ক, সুস্থ ও স্থায়ীভাবে বসবাসকারী মুসলিম পুরুষদের জন্য জুমার নামাজ ফরজ। এই নামাজ শুধু একটি ইবাদত নয়, বরং মুসলিম সমাজে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিরও গুরুত্বপূর্ণ মাধ্যম। পবিত্র কোরআনের সূরা আল-জুমুআয় আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন,
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার উচালিয়াপাড়া মোড় থেকে বড়দেওয়ানপাড়া মোড় পর্যন্ত প্রায় আধা কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। বৃষ্টি হলেই কোথাও হাঁটুসমান পানি, কোথাও কাদা, আবার কোথাও পানির নিচে লুকিয়ে থাকে গভীর গর্ত। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন সাধারণ মানুষ, শিক্ষার্থী, রোগী এবং বিভিন্ন ধরনের যানবাহনের চালকরা। সরাইল উপজেলা সদরে প্রবেশের অন্যতম প্রধান
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগের খবর সামনে আসার পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হতে পারেন—তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। যদিও সরকার কিংবা ক্ষমতাসীন বিএনপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি, তবে রাজনৈতিক মহল ও দলীয় বিভিন্ন সূত্রে কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায় উঠে এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগের বিষয়ে করা প্রশ্নকে ‘বিব্রতকর’ বলে মন্তব্য করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে একটি জাতীয় দৈনিকের সঙ্গে প্রায় দুই মিনিটের টেলিফোন আলাপচারিতায় তিনি পদত্যাগের গুঞ্জন এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের অভিযোগ নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন। পদত্যাগ করবেন কি না—এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি বলেন, ‘দেখতে পাবেন... প্রশ্নটা বিব্রতকর।’ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে জাতীয় সংসদের
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ চিকিৎসার জন্য থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন। সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। স্পিকার গত ১৯ জুলাই চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংকক যান। পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই দেশে ফেরার কথা থাকলেও সেটি পরিবর্তন করা হয়েছে। সংসদ সচিবালয়ের একাধিক সূত্র
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপজেলা প্রকৌশলী (অ. দা.) টেকনাফ মোহাম্মদ তৌহিদুল ইসলাম এর বিদায় এবং নবাগত উপজেলা প্রকৌশলী (অ. দা.) মোঃ আলাউদ্দিন খান এর যোগদান উপলক্ষে বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রকৌশলী কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের আয়োজনে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিদায়ী উপজেলা প্রকৌশলী (অ. দা.) টেকনাফ মোহাম্মদ তৌহিদুল ইসলাম এর
বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা নদীর ওপর ১৯৮৯ সালে নির্মিত প্রায় ৩৭ বছরের পুরোনো বেইলি সেতুটি এখন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য এক বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বয়সের ভারে ন্যুব্জ এই সেতু প্রতিদিন ৫০০ থেকে ৭০০ ভারী যানবাহনসহ অসংখ্য ছোট-বড় যানবাহনের চাপ বহন করছে। গাড়ি উঠলেই সেতুটি কেঁপে ওঠে, স্টিলের পাটাতন থেকে বিকট শব্দ হয়, কোথাও ফাটল, কোথাও ঢিলা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় শিক্ষা কার্যক্রম আরও সমৃদ্ধ করতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে এডিপির বিশেষ বরাদ্দের অর্থায়নে ক্রীড়া সামগ্রী, স্যানিটারি ন্যাপকিন, সাউন্ড সিস্টেম এবং অন্যান্য শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এ উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব উপকরণ আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নকে বিভক্ত করার প্রস্তাবকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শত শত মানুষ বিক্ষোভ সমাবেশ করে গণশুনানি পণ্ড করে দেন। এ সময় কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা কিছু সময়ের জন্য অবরুদ্ধ অবস্থায় পড়েন। বুধবার (২৩ জুলাই) বিকেলে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদে সীমানা নির্ধারণ কমিটির উদ্যোগে ইউনিয়ন বিভাজন নিয়ে গণশুনানির আয়োজন করা হয়। তবে শুনানি শুরু হওয়ার
তিন বছর মেয়াদের কমিটি গঠনের প্রায় আট বছর পার হলেও এখনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের। ফলে দেশের ১৭৮টি চা বাগানের ৯৬ হাজারের বেশি নিবন্ধিত ভোটার দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত রয়েছেন। এতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ, হতাশা এবং নেতৃত্ব নিয়ে প্রশ্ন ক্রমেই বাড়ছে। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৮ সালে। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর অন্তর
ইসরায়েলি নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশের ওপর দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল রাখার বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। যুক্তরাষ্ট্রের কয়েকজন আইনপ্রণেতার চাপ ও হুঁশিয়ারির পরও এ নীতিতে কোনো পরিবর্তন আনা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। বুধবার (২২ জুলাই) সেরেম্বানে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আনোয়ার ইব্রাহিম বলেন, নিজস্ব অভিবাসন নীতি নির্ধারণ ও সীমান্ত নিয়ন্ত্রণ করা একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে মালয়েশিয়ার
রাষ্ট্রপতি চাইলে শারীরিক অসুস্থতা কিংবা অন্য যেকোনো গ্রহণযোগ্য কারণে পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশের সংবিধানে রাষ্ট্রপতির পদত্যাগের সুস্পষ্ট বিধান রয়েছে এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই তা সম্পন্ন করা সম্ভব। বৃহস্পতিবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে চলমান আলোচনার বিষয়েও নিজের অবস্থান তুলে ধরেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির
পরিবেশ সংরক্ষণ, বনভূমি রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্য নিয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬। “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার
দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা নদীতে পরিচালিত যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাছ ধরার জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। অভিযানে উদ্ধার হওয়া জালের আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সদর উপজেলার বাসন্ডা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
মৌলভীবাজারে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ অজিত পাত্র (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য মিলেছে। বুধবার রাতের দিকে সদর উপজেলার ১২ নম্বর গিয়াসনগর ইউনিয়নের প্রেমনগর চা বাগানের সমাধি টিলা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে অজিত পাত্রের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার
কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুই চোরাচালানকারীকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে একটি নৌকাও। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৩০ লাখ টাকা। বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোররাতে টেকনাফের সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ নাফ নদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবির
রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট টানা ১০৭ ঘণ্টা ৪০ মিনিট খোলা রাখার পর বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। কাপ্তাই লেকের পানির উচ্চতা নিরাপদ সীমায় নেমে আসায় বুধবার রাত ১১টার দিকে সবগুলো জলকপাট পুরোপুরি বন্ধ করা হয়। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, টানা চার দিন স্পিলওয়ের ১৬টি জলকপাট দিয়ে নিরবচ্ছিন্নভাবে পানি
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অর্থনীতির টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে ব্যবসাবান্ধব নীতি, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং সরকারি সেবার আধুনিকায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ব্যবসার সফলতা