প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১১:৫৩

ভারতের আসাম রাজ্যে বন্যার পানি নামতে শুরু করায় সিলেট অঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। দুই নদীর কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পানি বিপৎসীমা স্পর্শ কিংবা অতিক্রম করলেও আপাতত সিলেটে বন্যার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সংস্থাটির মতে, ভারতের মেঘালয়, আসাম এবং বাংলাদেশের সিলেট অঞ্চলে নতুন করে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণেই থাকবে।
