
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১২:৫৫

রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট টানা ১০৭ ঘণ্টা ৪০ মিনিট খোলা রাখার পর বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। কাপ্তাই লেকের পানির উচ্চতা নিরাপদ সীমায় নেমে আসায় বুধবার রাত ১১টার দিকে সবগুলো জলকপাট পুরোপুরি বন্ধ করা হয়।
