
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১১:৩২

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। বৃহস্পতিবার রাতে প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, চিকিৎসার জন্য থাইল্যান্ডে থাকা জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দেশে ফেরার পর তার কাছেই রাষ্ট্রপতি স্বাক্ষর করা পদত্যাগপত্র জমা দেবেন। বিষয়টির সংবেদনশীলতার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক তিনটি সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করা হয়েছে। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব সারওয়ার আলমও রয়টার্সকে বলেন, স্পিকার দেশে ফেরার পর রাষ্ট্রপতি পদত্যাগপত্র দেবেন।
