
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১১:৩৯

প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলমান বিক্ষোভের মধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, প্রশ্নফাঁসের মতো অপরাধ দমনে কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার এবং এ বিষয়ে শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হবে।
