প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ২২:১৩

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার উচালিয়াপাড়া মোড় থেকে বড়দেওয়ানপাড়া মোড় পর্যন্ত প্রায় আধা কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। বৃষ্টি হলেই কোথাও হাঁটুসমান পানি, কোথাও কাদা, আবার কোথাও পানির নিচে লুকিয়ে থাকে গভীর গর্ত। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন সাধারণ মানুষ, শিক্ষার্থী, রোগী এবং বিভিন্ন ধরনের যানবাহনের চালকরা।
