রাজবাড়ীতে কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১১টার দিকে রাজবাড়ী ১নং আমলী আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক মো. তামজিদ আহম্মেদ তা নামঞ্জুর করেন। আসামিরা হলেন—মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আজম
ঝালকাঠি জেলায় এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। গণিত বিষয়ের পরীক্ষায় নকলসহ হাতেনাতে ধরা পড়ায় ১২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার এবং এক কেন্দ্রসচিবসহ ১৩ জন শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) জেলার নলছিটি, কাঁঠালিয়া ও রাজাপুর উপজেলার বিভিন্ন কেন্দ্রে এই অনিয়মের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান। নলছিটি উপজেলার
জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরে জেলা ছাত্রদলের সাবেক জনপ্রিয় নেতা মোঃ শামীম হোসেনকে হত্যার উদ্দেশ্যে ছয়জন ভাড়াটে সন্ত্রাসী একাধিক রাউন্ড গুলি ছোঁড়ে। অল্পের জন্য প্রাণে রক্ষা পান শামীম। এ সময় স্থানীয় জনতা ধাওয়া দিয়ে একজন কিলারকে পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ আটক করে গণপিটুনি দেয়। বাকি পাঁচজন পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে সোমবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে পৌর সুপার মার্কেটে অবস্থিত
দিনাজপুরের হাকিমপুর উপজেলার ১নং খট্রামাধবপাড়া ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব, দুস্থ ও অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ভুয়া তালিকা তৈরি করে অন্তত ১৮শ' জনের নামে বরাদ্দকৃত প্রায় ১৮ টন চাল আত্মসাৎ করেছেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানসহ একাধিক জনপ্রতিনিধি। এই ঘটনায় ইউনিয়নের প্রায় ৩ শতাধিক গরীব মানুষ চাল না পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত
বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীর বিভিন্ন অংশে পরিচালিত এক যৌথ অভিযানে বিপুল পরিমাণ গলদা রেনুপোনা উদ্ধার, অবৈধ জাল জব্দ এবং ১১ জনকে আটক করে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে হিজলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মেঘনা নদীর বাউসিয়া, হরিনাথপুর, মাইজার চর ও ছয়গাঁ এলাকায় মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন, হিজলা কোস্ট গার্ড এবং
নতুন পোশাকে প্রবাসে থাকা বাবাকে দেখিয়ে খুশিতে মেতে উঠেছিল সাত বছরের শিশু জুঁই খাতুন। বৈশাখের উৎসব শেষে প্রতিবেশী দাদির বাড়ি যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয় সে। কিন্তু এরপর নিখোঁজ হয়ে যায় শিশুটি। পরদিন সকালে একটি ভুট্টা ক্ষেতে মিলল বিবস্ত্র ও পোড়া মুখমণ্ডলসহ ক্ষতবিক্ষত লাশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১০টার দিকে পাবনার চাটমোহর উপজেলার রামপুর বিলের একটি ভুট্টা ক্ষেত থেকে
নোয়াখালীর কবিরহাট উপজেলায় কিশোরকে আটক রেখে পুলিশ ও সেনাবাহিনীর পরিচয় দিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃতদের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে সোমবার উপজেলার বাটইয়া ইউনিয়নে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন– উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের আবদুল্লা আল মামুন (২৫), মো. মনিরুল ইসলাম ওরফে আকাশ (২১),
ঝালকাঠির সদর উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ১৩ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর সাড়ে চারটার দিকে ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ইছানীল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়াগামী সাকুরা পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো ব-১৪-৫৪৮১) ঝালকাঠি শহর অতিক্রম করার পর ইছানীল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে
পর্যটননির্ভর দ্বীপরাষ্ট্র মালদ্বীপ এবার সরাসরি ইসরাইলি নাগরিকদের জন্য দেশের দ্বার বন্ধ করে দিয়েছে। ফিলিস্তিনের জনগণের ওপর চলমান নিপীড়ন ও গণহত্যার প্রতিবাদে এই পদক্ষেপ নিয়েছে দেশটি। মঙ্গলবার মালদ্বীপের সংসদে একটি নতুন আইন পাস হওয়ার পরপরই প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু তা অনুমোদন দেন, যার ফলে এই নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়। নতুন আইনের ফলে মালদ্বীপের ভূখণ্ডে কোনো ইসরাইলি নাগরিক প্রবেশ করতে পারবে না। প্রেসিডেন্টের কার্যালয়
ঝিনাইদহের সদর উপজেলায় পাওনা টাকা চাইতে গিয়ে পিটুনির শিকার হয়ে মোহাম্মদ আলী (৫৭) নামে এক মুদি দোকানী নিহত হয়েছেন। সোমবার (১৫ এপ্রিল) বেলা ১১টার দিকে সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাথপুকুরিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী ওই গ্রামের তেনু মিয়ার ছেলে এবং স্থানীয়ভাবে একজন পরিচিত মুদি ব্যবসায়ী ছিলেন। প্রত্যক্ষদর্শী আব্দুল হালিম হাজী জানান, বাথপুকুরিয়া গ্রামের চাতাল শ্রমিক আসাদুল ও
বরিশাল সদর উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করার অভিযোগে জাতীয় পার্টির বরিশাল জেলা ও মহানগর নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও কর্মসূচি পালন করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে নগরীর কাকলীর মোড়ে সড়ক অবরোধের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা প্রথমে সেখানে একত্রিত হয়ে জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে স্লোগান দেন এবং
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার চেঙ্গী ইউনিয়নের চন্দ্রকার্বারী পাড়ায় পুলিশের একটি সফল অভিযানে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি। মঙ্গলবার দুপুরে অভিযানটি পরিচালনা করে পানছড়ি থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দীনের নেতৃত্বে গঠিত একটি দল। অভিযানের পূর্বে পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, ওই এলাকার জনৈক জগৎ মিত্র চাকমার পরিত্যক্ত একটি মাটির ঘরে কিছু সন্ত্রাসী অবস্থান করছে। তথ্য
জামালপুর শহরতলীর চন্দ্রা ঘুন্টি এলাকায় পারিবারিক দ্বন্দ্বের রক্তক্ষয়ী পরিণতিতে এক মায়ের প্রাণ ঝরে গেছে নিজেরই ছেলের হাতে। গাছ কাটাকে কেন্দ্র করে ঘটে যাওয়া এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য ও আতঙ্ক। মঙ্গলবার সকাল ১০টার দিকে ঘটে যাওয়া এ হত্যাকাণ্ডের শিকার হন ৫০ বছর বয়সী মঞ্জিলা বেগম, যাকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করে তার বড়
নোয়াখালী সদর উপজেলার করিমপুর এলাকার এক যুবক বাবর হোসেন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে র্যাব-১১। ব্যাটারিচালিত অটোরিকশা চালক বাবর নিখোঁজ ছিলেন ৯ এপ্রিল রাত থেকে। ওই রাতেই ভাড়া নিয়ে বেরিয়ে যাওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা একাধিকবার ফোন করেও ব্যর্থ হন। চারদিন পর ১১ এপ্রিল দুপুরে সদর উপজেলার কোম্পানিঘাট এলাকার একটি কবরস্থানের পাশে একটি সবজি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুপুর ১২টার দিকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অবস্থিত বিসিবি কার্যালয়ে তিন সদস্যের দুদক টিম প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে। অভিযান শেষে দুদকের পক্ষ থেকে জানানো হয়, তারা তিনটি গুরুত্বপূর্ণ অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নিয়েছে। সংবাদ সম্মেলনে দুদকের সহকারী পরিচালক আল আমিন
ভারত থেকে সুতা আমদানির ক্ষেত্রে বেশ কয়েকটি স্থলবন্দরে নিষেধাজ্ঞা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড। মঙ্গলবার প্রকাশিত এক প্রজ্ঞাপনে বলা হয়, বেনাপোল, ভোমরা, সোনামসজিদ, বাংলাবান্ধা ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে আর কোনোভাবেই সুতা আমদানি করা যাবে না। এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে এবং পূর্বে জারি করা ২০২৪ সালের ২৭ আগস্টের প্রজ্ঞাপন সংশোধন করে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। দেশীয় টেক্সটাইল শিল্প রক্ষায় নেওয়া
তিন দফা বৈঠক শেষে সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার, যা ভোক্তাদের জন্য আরও চাপের কারণ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এবং এতে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমানসহ ভোজ্যতেল আমদানি ও উৎপাদনকারীদের সংগঠনগুলোর নেতৃবৃন্দ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা। বৈঠক শেষে
ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালতে মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুটি মামলায় চার্জশিট গ্রহণ করা হয়েছে। পৃথকভাবে ১২ জন ও ১৭ জনের বিরুদ্ধে এ অভিযোগপত্র দাখিল করা হয়। আসামিরা সবাই পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। চার্জশিট গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম। মামলাগুলোর কেন্দ্রে রয়েছে পূর্বাচল
উত্তরপ্রদেশের মুজাফফরনগরে প্রকাশ্য রাস্তায় এক মুসলিম নারীর হিজাব জোরপূর্বক খুলে নেওয়ার ঘটনায় সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। একই সময়ে তাঁর সঙ্গে থাকা এক পুরুষকেও গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার দুইজনই উৎকর্ষ স্মল ফাইন্যান্স নামের একটি আর্থিক প্রতিষ্ঠানের কর্মী ছিলেন। জানা গেছে, গত ১২ এপ্রিল বিকেল সাড়ে চারটার দিকে মুজাফফরনগরের খালপাড় এলাকার দরজি ওয়ালি গলিতে ফারহিন নামের
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এক শিক্ষার্থীর পানিতে ডুবে মৃত্যু হয়েছে, আর সেই মৃত্যুকে ঘিরে শুরু হয়েছে তীব্র ক্ষোভ ও বিক্ষোভ। নিহত শিক্ষার্থীর নাম হুসাইন মোহাম্মদ আশিক। তিনি কৃষি অনুষদের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী এবং কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বাসিন্দা নুর-আলম সরকারের ছেলে। সোমবার বিকেল ৩টার দিকে দুমকি জনতা কলেজ মাঠ সংলগ্ন একটি পুকুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জানা যায়, ফুটবল খেলার
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন স্থানীয় রেস্টুরেন্ট ব্যবসায়ী হাজী মো. দুরুদ মিয়া। তিনি উপজেলার বড়গাছ গ্রামের বাসিন্দা এবং শাহজালাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক ছিলেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। গত শনিবার ভোরে উপজেলার চৌমুহনী চত্বর এলাকার নিজ বাসায় আগুন লাগে। এ সময় ঘরের ভেতরে ছিলেন দুরুদ
নোয়াখালীর বেগমগঞ্জে ঘটে যাওয়া একটি হৃদয়বিদারক হত্যাকাণ্ডে স্বামী তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করেছে। সোমবার রাত পৌনে ৮টার দিকে একলাশপুর ইউনিয়নের হাফেজ মহিন উদ্দিনের ওরসের মেলায় এই ঘটনা ঘটে। নিহতের নাম লাকী বেগম (১৯), যিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এবং নিহতের স্বামী মো. শাকিব (২০) তাকে হত্যা করেছেন। শাকিবকে পুলিশ তাৎক্ষণিক আটক করেছে। নিহত লাকী বেগমের মা শেফালী বেগম জানিয়েছেন,
তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার পারমাণবিক আলোচনার স্থান নিয়ে তৈরি হয়েছে জটিলতা ও বিভ্রান্তি। সোমবার পর্যন্ত ধারণা ছিল, আলোচনার পরবর্তী ধাপ রোমে অনুষ্ঠিত হবে। কিন্তু মঙ্গলবার ভোরে ইরান জানায়, এই বৈঠক আবারও অনুষ্ঠিত হবে ওমানেই, যা নতুন করে আলোচনার পরিবেশে অনিশ্চয়তা সৃষ্টি করেছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই স্পষ্ট করেছেন যে, আলোচনা ওমানেই হবে।
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে হামাস ও ইসরায়েলের মধ্যে নতুন যুদ্ধবিরতির সম্ভাবনা আবারও অনিশ্চিত হয়ে পড়েছে। মিশরের মধ্যস্থতায় নতুন একটি প্রস্তাব দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার মিশরের তরফ থেকে দেওয়া এই প্রস্তাবে অস্ত্র সমর্পণের শর্ত অন্তর্ভুক্ত ছিল, যা হামাসের পক্ষ থেকে সরাসরি প্রত্যাখ্যান করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক হামাস কর্মকর্তা