বুধবার, ৮ জুলাই, ২০২৬২৪ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

এলওসি নিয়ে উদ্বেগ, কাতারের শান্তি বার্তা পাকিস্তানকে

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ৬ মে ২০২৫, ২০:৪০

শেয়ার করুনঃ
এলওসি নিয়ে উদ্বেগ, কাতারের শান্তি বার্তা পাকিস্তানকে

কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে আবারও ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এই পরিস্থিতিতে কূটনৈতিকভাবে উত্তেজনা কমাতে পাকিস্তানের পদক্ষেপকে সমর্থন জানিয়েছে কাতার। সম্প্রতি কাতারের রাজধানী দোহায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি ও কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিমের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে মোহসিন নাকভি ভারতের আগ্রাসী মনোভাব সম্পর্কে কাতারকে অবহিত করেন। তিনি বলেন, পহেলগাঁও হামলার ঘটনার নিরপেক্ষ তদন্তে পাকিস্তানের আহ্বানই এর শান্তিপূর্ণ অবস্থানকে প্রমাণ করে। কিন্তু ভারত তার বিপরীতে কোনো ধরনের সহযোগিতা করছে না, বরং সীমান্তে উত্তেজনা উসকে দিচ্ছে।

এই প্রেক্ষাপটে কাতারের প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেন, কাতার সবসময় আঞ্চলিক স্থিতিশীলতার পক্ষে এবং যে কোনো সংঘাতের শান্তিপূর্ণ সমাধান দেখতে চায়। তিনি কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সমস্যার সমাধান বের করার ওপর গুরুত্বারোপ করেন।

আরও

ইরানের সামরিক অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার দাবি ওয়াশিংটনের

ইরানের সামরিক অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার দাবি ওয়াশিংটনের

এদিকে ইসলামাবাদে সাংবাদিকদের এক বিবৃতিতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানান, ভারত যেকোনো সময় নিয়ন্ত্রণরেখা বরাবর হামলা চালাতে পারে বলে গোয়েন্দা সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে। এমন সম্ভাবনার প্রেক্ষিতে পাকিস্তান সজাগ এবং প্রয়োজনে যথাযথ জবাব দিতে প্রস্তুত।

তিনি আরও বলেন, ভারতের ভিত্তিহীন অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ একটি আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন। তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে হামলার পেছনে প্রকৃত দায় কার এবং এতে ভারতের অভ্যন্তরীণ কোনো গোষ্ঠী জড়িত কি না।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসাও করেছেন কাতারের প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বে দেশটি অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে এগোচ্ছে এবং এই ধারা অব্যাহত রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য।

পাকিস্তান আশা করছে, আন্তর্জাতিক মহলের সহায়তায় এই উত্তেজনা প্রশমিত হবে এবং দুই প্রতিবেশী দেশের মধ্যে আবারও শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব হবে।

ভারত পাকিস্তান উত্তেজনাকাতার শান্তি উদ্যোগপহেলগাঁও হামলা
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

মার্কিন হামলার জবাবে ৮৫ লক্ষ্যবস্তুতে ইরানের আঘাত

মার্কিন হামলার জবাবে ৮৫ লক্ষ্যবস্তুতে ইরানের আঘাত

এই মুহূর্তে গোটা দক্ষিণ এশিয়া কূটনৈতিকভাবে বেশ উত্তেজনাপূর্ণ সময় পার করছে। শান্তি বজায় রাখতে প্রতিটি পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক মহল।

সর্বশেষ সংবাদ

বৈষম্যের অভিযোগে আবেদনকারীদের সুবিধা দিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়

বৈষম্যের অভিযোগে আবেদনকারীদের সুবিধা দিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আপিল শুনানি শেষ, রায় বৃহস্পতিবার

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আপিল শুনানি শেষ, রায় বৃহস্পতিবার

ইতিহাসের শক্তিশালী এল নিনোর আশঙ্কায় সতর্ক বিশ্বের দেশগুলো

ইতিহাসের শক্তিশালী এল নিনোর আশঙ্কায় সতর্ক বিশ্বের দেশগুলো

ঢাকা মেডিকেলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকা মেডিকেলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আর্জেন্টিনা মিশর ম্যাচ ঘিরে সংঘর্ষে কুমিল্লায় যুবকের মর্মান্তিক মৃত্যু

আর্জেন্টিনা মিশর ম্যাচ ঘিরে সংঘর্ষে কুমিল্লায় যুবকের মর্মান্তিক মৃত্যু

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

এ সম্পর্কিত আরও পড়ুন

ইতিহাসের শক্তিশালী এল নিনোর আশঙ্কায় সতর্ক বিশ্বের দেশগুলো

ইতিহাসের শক্তিশালী এল নিনোর আশঙ্কায় সতর্ক বিশ্বের দেশগুলো

জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) সতর্ক করেছে, চলতি বছরের ‘এল নিনো’ দ্রুত শক্তিশালী হয়ে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যেই এ জলবায়ুগত ঘটনা শক্তিশালী পর্যায়ে পৌঁছাবে। এর প্রভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে খরা, বন্যা, অতিবৃষ্টি, তাপপ্রবাহ, সামুদ্রিক তাপপ্রবাহ এবং অন্যান্য চরম আবহাওয়াজনিত দুর্যোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। জেনেভা থেকে ৩ জুলাই এএফপির বরাতে ডব্লিউএমও জানায়,

নাজাফ থেকে কারবালায় খামেনির শেষযাত্রার প্রস্তুতি সম্পন্ন

নাজাফ থেকে কারবালায় খামেনির শেষযাত্রার প্রস্তুতি সম্পন্ন

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ মঙ্গলবার রাতে ইরাকের নাজাফে পৌঁছেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। মঙ্গলবার (৭ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বুধবার নাজাফে জানাজা শেষে মরদেহ পবিত্র নগরী কারবালায় নেওয়া হবে। এ উপলক্ষে ইরাক সরকার দেশজুড়ে সরকারি ছুটি ঘোষণা করেছে। প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, খামেনি ও তার পরিবারের সদস্যদের মরদেহ বহনকারী বিমানটি মঙ্গলবার রাতে

মার্কিন হামলার জবাবে ৮৫ লক্ষ্যবস্তুতে ইরানের আঘাত

মার্কিন হামলার জবাবে ৮৫ লক্ষ্যবস্তুতে ইরানের আঘাত

বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বুধবার (৮ জুলাই) তেহরান জানায়, মার্কিন বিমান হামলার জবাবে তাদের নৌ ও বিমান বাহিনী যৌথভাবে এই সামরিক অভিযান পরিচালনা করেছে। আইআরজিসির জরুরি সামরিক বিবৃতিতে বলা হয়, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের প্রধান ঘাঁটি এবং কুয়েতের

ইরানের সামরিক অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার দাবি ওয়াশিংটনের

ইরানের সামরিক অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার দাবি ওয়াশিংটনের

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে সর্বশেষ দফার বিমান হামলা সফলভাবে সম্পন্ন করার দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী। বুধবার (৮ জুলাই) মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিশেষ বিবৃতিতে জানায়, অত্যন্ত সুনির্দিষ্ট ও নিখুঁত যুদ্ধাস্ত্র ব্যবহার করে ইরানের ভেতরে আশিটির বেশি লক্ষ্যবস্তুতে সফল হামলা চালানো হয়েছে। সেন্টকমের দাবি, এই অভিযানে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক কমান্ড ও নিয়ন্ত্রণ নেটওয়ার্ক,

খামেনির দ্বিতীয় জানাজায় কোমে ইতিহাস গড়ল শোকাহত মানুষের উপস্থিতি

খামেনির দ্বিতীয় জানাজায় কোমে ইতিহাস গড়ল শোকাহত মানুষের উপস্থিতি

ইরানের পবিত্র শহর কোমের জামকারান মসজিদে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এই জানাজার নামাজে লাখ লাখ শোকাহত মানুষ অংশ নেন। কোমের গ্র্যান্ড আয়াতুল্লাহ আবদুল্লাহ জাওয়াদি আমোলির ইমামতিতে জানাজার নামাজ আদায় করা হয়। জানাজায় ইরানের বিভিন্ন অঞ্চল থেকে আসা সাধারণ মানুষ, ধর্মীয় আলেম, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, সামরিক কমান্ডার এবং