সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬৩১ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অনুসন্ধান

অনুসন্ধানের ফলাফল (১০১৮৭৫)

১০১৮৭৫ টি ফলাফলের মধ্যে ১২২৮৯ থেকে ১২৩১২ টি দেখানো হচ্ছে

পৃষ্ঠা ৫১৩/৪২৪৫

বিসিসি'র চাকরিচ্যুত শ্রমিকদের সড়ক অবরোধ, ন্যায়বিচার দাবি

বিসিসি'র চাকরিচ্যুত শ্রমিকদের সড়ক অবরোধ, ন্যায়বিচার দাবি

বরিশাল সিটি কর্পোরেশন থেকে চাকরিচ্যুত ১৬০ জন দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিককে পুনর্বহাল ও দুই মাসের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ শ্রমিকরা। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে নগরীর ফজলুল হক এভিনিউ ও গির্জা মহল্লা এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। এক ঘণ্টাব্যাপী সড়ক অবরোধের ফলে ওইসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং সাধারণ যাত্রীদের চরম ভোগান্তির শিকার

বামনীতে ভাঙন, ক্লোজার দাবিতে চরজুড়ে মানববন্ধন

বামনীতে ভাঙন, ক্লোজার দাবিতে চরজুড়ে মানববন্ধন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের চর কচ্ছপিয়া এলাকায় বামনী নদীর ভাঙন রোধে ব্লক স্থাপন, ক্লোজার (বাঁধ) নির্মাণ এবং রেগুলেটর চালু করার দাবিতে হাজারো মানুষ মানববন্ধনে অংশ নিয়েছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে চরএলাহী ও চরফকিরা ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে নারী-পুরুষ এসে চর কচ্ছপিয়ার নদী ভাঙন এলাকায় জড়ো হন। দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হওয়া মানববন্ধনে অংশগ্রহণকারীরা নদী ভাঙন রোধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা

সলঙ্গায় পিকআপে গাঁজার খনি! হাইওয়ে পুলিশের দক্ষতায় জব্দ

সলঙ্গায় পিকআপে গাঁজার খনি! হাইওয়ে পুলিশের দক্ষতায় জব্দ

সিরাজগঞ্জের সলঙ্গায় অভিনব কৌশলে লুকানো ৭৮ কেজি গাঁজাসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৪টার দিকে খালকুলা বাজারের পূর্ব পার্শ্বে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি সাদা-নীল রঙের পিকআপ থেকে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। প্রথমে সন্দেহজনকভাবে রাস্তার পাশে পড়ে থাকা গাড়িটিকে তল্লাশি করেও কিছু পাওয়া যায়নি। তবে চালক ও মালিক না থাকায় এবং

ধামইরহাটে স্বচ্ছ প্রক্রিয়ায় বালুমহাল হস্তান্তর

ধামইরহাটে স্বচ্ছ প্রক্রিয়ায় বালুমহাল হস্তান্তর

নওগাঁর ধামইরহাট উপজেলায় রেকর্ড পরিমাণ রাজস্ব আদায়ের মাধ্যমে আত্রাই নদীর বালুমহাল ইজারা প্রদান করা হয়েছে। ২২ এপ্রিল দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখার স্বাক্ষরিত আদেশ অনুযায়ী এ দখল হস্তান্তর করা হয়। বালুমহালটি ইজারা গ্রহণ করেন ধামইরহাট উপজেলার উদয়শ্রী গ্রামের মৃত আবুল হোসেন চৌধুরীর ছেলে, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আখরাজুল ইসলাম চৌধুরী। তার পক্ষে দখল বুঝে

আইনের বাইরে বিচার নয়, পুলিশের ঘুষ বন্ধে কড়া নির্দেশ

আইনের বাইরে বিচার নয়, পুলিশের ঘুষ বন্ধে কড়া নির্দেশ

যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে মঙ্গলবার বিকেলে সশস্ত্র বাহিনী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “মব জাস্টিস আর অ্যালাউ করা যাবে না। অনেক হয়েছে। যার যা অভিযোগ আছে, সে যেন আইনের আশ্রয় নেয়।”   তিনি বলেন, দেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। তাই আইন প্রয়োগকারী সংস্থাকে মাঠপর্যায়ে আরও তৎপর হয়ে কাজ

পাঁচবিবি ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন নির্বাচনে মোস্তাক-জালালের বিজয়, কৃতজ্ঞতা প্রকাশ

পাঁচবিবি ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন নির্বাচনে মোস্তাক-জালালের বিজয়, কৃতজ্ঞতা প্রকাশ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন মোস্তাফিজুর রহমান মোস্তাক সভাপতি পদে এবং জালাল উদ্দিন সাধারণ সম্পাদক পদে। এই বিজয়ে উভয় নেতা ইউনিয়নের সকল ভোটার ও সংশ্লিষ্টদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।   মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে ইনিউজ৭১-কে দেওয়া এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জানান, তাদের বিজয় সম্ভব হয়েছে সাধারণ শ্রমিকদের ভালোবাসা,

দৌলতদিয়ায় আগুনে পুড়ে ছাই দুই ঘর, নিঃস্ব হাসির পরিবার

দৌলতদিয়ায় আগুনে পুড়ে ছাই দুই ঘর, নিঃস্ব হাসির পরিবার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকায় মঙ্গলবার সকাল ৯টার দিকে ঘটে এক মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা। ঢাকা-খুলনা মহাসড়কের পাশে মডেল হাই স্কুলের সামনের এলাকায় মো. রশিদ মন্ডলের বাড়িতে আগুন লেগে দুটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।      প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল বেলায় হঠাৎ রশিদ মন্ডলের ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে এলাকাবাসী ছুটে আসে। দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয় এবং

বানারীপাড়ায় দুর্ধর্ষ ডাকাতি:অস্ত্র ধরে স্বর্ণালঙ্কারসহ মালপত্র লুট

বানারীপাড়ায় দুর্ধর্ষ ডাকাতি:অস্ত্র ধরে স্বর্ণালঙ্কারসহ মালপত্র লুট

বরিশালের বানারীপাড়া উপজেলার দক্ষিণ বাইশারী গ্রামে একটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মিজানুর রহমান বাবুল নামে এক ব্যক্তির বাড়িতে সোমবার রাত ২টার দিকে ডাকাত দলের সদস্যরা হানা দেয়। তারা জানালার গ্রিল কেটে এবং দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে, বাবুল দফাদারকে অস্ত্রের মুখে বেঁধে মারধর করে। এ সময় তারা তার পুত্রবধু নুসরাত ও এক বছরের শিশু সামিয়ার গলায় ধারালো অস্ত্র ধরে ভয়

নাটোরে ছাত্রলীগ কর্মীকে অটোরিকশায় মারধরের পর ছাত্রদলের কমিটি বিলুপ্ত

নাটোরে ছাত্রলীগ কর্মীকে অটোরিকশায় মারধরের পর ছাত্রদলের কমিটি বিলুপ্ত

নাটোরের নবাব সিরাজ উদ-দৌলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গত সোমবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, নাটোর জেলা শাখার অধীন নবাব সিরাজ উদ-দৌলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম

মুন্সীগঞ্জে যুবদল কর্মী বাবু মিজি গ্রেপ্তার, হাতবোমা ও ছোঁড়া

মুন্সীগঞ্জে যুবদল কর্মী বাবু মিজি গ্রেপ্তার, হাতবোমা ও ছোঁড়া

মুন্সীগঞ্জের মুন্সীগঞ্জ-মুন্সীরহাট সড়কের পাঁচঘড়িয়া কান্দি নতুন ব্রিজের ঢালে অটোরিকশা ছিনতাইয়ের সময় যুবদল কর্মী বাবু মিজি (৩৬) গ্রেপ্তার হয়েছে। পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত ১টার দিকে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করার সময় তাকে গ্রেপ্তার করা হয়। বাবু মিজি সদর উপজেলার যুবদলের সদস্য এবং চরকেওয়ার ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মনির মিজির ছেলে বলে নিশ্চিত করেছেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির। পুলিশের

শেখ হাসিনা ও টিউলিপকে দেশে ফেরাতে দুদকের উদ্যোগ

শেখ হাসিনা ও টিউলিপকে দেশে ফেরাতে দুদকের উদ্যোগ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার জন্য আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইতোমধ্যে একাধিক মামলা হয়েছে। এসব মামলায় তারা অভিযুক্ত হওয়ায় আন্তর্জাতিক আইনি সহায়তার

বজ্রপাতে হাওরে প্রাণ হারালেন কৃষক মিলাদ মিয়া

বজ্রপাতে হাওরে প্রাণ হারালেন কৃষক মিলাদ মিয়া

মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের পাগুরিয়া গ্রামে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন মিলাদ মিয়া নামে এক কৃষক। মঙ্গলবার সকালে ভাইদিঘি হাওরে ঘটে এ মর্মান্তিক দুর্ঘটনা। নিহত মিলাদ মিয়া স্থানীয় বাসিন্দা তাজুদ মিয়ার পুত্র এবং দুই সন্তানের জনক ছিলেন।   স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো ধান কাটা কাজে ব্যস্ত ছিলেন মিলাদ মিয়া। সকাল প্রায় ১১টার দিকে আকাশে ঘন কালো মেঘ জমে বজ্রসহ

খাগড়াছড়িতে জেলা পরিষদ চেয়ারম্যানের স্বামীর বিরুদ্ধে জিডি

খাগড়াছড়িতে জেলা পরিষদ চেয়ারম্যানের স্বামীর বিরুদ্ধে জিডি

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা তাঁর স্বামী রেভিলিয়াম রোয়াজার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পারিবারিক কলহ ও নির্যাতনের অভিযোগে তিনি এই পদক্ষেপ নিয়েছেন বলে জানা গেছে। রবিবার (২০ এপ্রিল) খাগড়াছড়ি সদর মডেল থানায় এই জিডি দায়ের করা হয়। জিডিতে জিরুনা ত্রিপুরা উল্লেখ করেন, ১৫ বছর আগে তাদের বিয়ে হয় এবং বর্তমানে তাদের একটি পুত্র সন্তান রয়েছে যার নাম

প্রধান বিচারপতি নিয়োগে বিকল্প পদ্ধতির প্রস্তাব বিএনপির

প্রধান বিচারপতি নিয়োগে বিকল্প পদ্ধতির প্রস্তাব বিএনপির

সংবিধান সংস্কারের প্রস্তাব নিয়ে মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বিএনপি নতুন কিছু পরামর্শ দিয়েছে। বিশেষ করে প্রধান বিচারপতি নিয়োগে শুধু জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়, বিকল্প দু'একজন বিচারপতির মধ্য থেকে বাছাইয়ের প্রস্তাব দিয়েছে দলটি। বিএনপি মনে করে, অতীতে কিছু বিতর্কিত নিয়োগ হয়েছে, তাই বিকল্প থাকার সুযোগ রাষ্ট্রের জন্য কল্যাণকর হবে। সাংবাদিকদের সঙ্গে আলাপে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রের নিরাপত্তা

দুর্নীতির অভিযোগে সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি

দুর্নীতির অভিযোগে সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি

দুর্নীতির অভিযোগে সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। পুলিশ সদর দপ্তরের জনসংযোগ শাখার সহকারী মহাপরিদর্শক এনামুল হক সাগর ২২ এপ্রিল এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় বেনজীরের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছিল, যা ইন্টারপোল কর্তৃপক্ষ অনুমোদন করে ১০ এপ্রিল এই নোটিশ জারি করেছে। বাংলাদেশের

হিজলা উপজেলা প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

হিজলা উপজেলা প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

বরিশালের হিজলা উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইলিয়াস সিকদার। সভায় উপস্থিত ছিলেন হিজলা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি অফিসার আহসানুল হাবীব আল আজাদ জনি, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম, হিজলা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ অহিদুজ্জামান, হিজলা উপজেলা বিএনপির

তালগাছ বিলুপ্তির পথে, হুমকিতে বাবুই পাখির বাসা

তালগাছ বিলুপ্তির পথে, হুমকিতে বাবুই পাখির বাসা

পরিবেশ পরিবর্তনের ধাক্কায় মৌলভীবাজার জেলায় বিলুপ্তির পথে পরিবেশবান্ধব তালগাছ আর তারই সঙ্গে হারিয়ে যাচ্ছে বাবুই পাখির শৈল্পিক বাসা। একসময় গ্রামের মাঠঘাট, রাস্তার পাশে কিংবা পুকুরপাড়ে সারি সারি তালগাছ দেখা যেত। সেই তালগাছ এখন কেবল স্মৃতির অংশ হয়ে যাচ্ছে। সম্প্রতি মৌলভীবাজারের সদর, রাজনগর, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় ঘুরে দেখা গেছে, এক সময়কার নৈসর্গিক দৃশ্য এখন দুর্লভ। হাতে গোনা কয়েকটি তালগাছ এখনও গ্রামীণ

হিজলায় মেঘনায় অভিযান, ট্রলারসহ ১৬ মণ জাটকা জব্দ

হিজলায় মেঘনায় অভিযান, ট্রলারসহ ১৬ মণ জাটকা জব্দ

বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় একটি ট্রলারসহ ১৬ মণ জাটকা জব্দ করেছে মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড ও নৌপুলিশের যৌথ অভিযান দল। ২১ এপ্রিল সন্ধ্যা থেকে ২২ এপ্রিল সকাল পর্যন্ত পরিচালিত এই অভিযানে নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। এই যৌথ অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম। তিনি জানান, অভিযান চলাকালে নিষিদ্ধ জাটকা মাছসহ একটি ট্রলার আটক করা

কাতারে দায়িত্ব পালনে যাচ্ছে বাংলাদেশের ৭২৫ সেনাসদস্য

কাতারে দায়িত্ব পালনে যাচ্ছে বাংলাদেশের ৭২৫ সেনাসদস্য

বাংলাদেশ থেকে প্রথম দফায় ৭২৫ জন সেনাসদস্য আগামী দুই মাসের মধ্যে কাতারে বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনের লক্ষ্যে নিয়োগ পেতে যাচ্ছেন। এই উদ্যোগের ফলে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের সামরিক অবদান আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।   মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় অবস্থানরত প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, এই সেনা নিয়োগ প্রক্রিয়া আগামী দিনগুলোতে নিয়মিত ভিত্তিতে চালু থাকবে এবং প্রতি তিন

টেকসই পৃথিবী গঠনে উদ্ভাবনের শক্তি কাজে লাগানোর আহ্বান ইউনূসের

টেকসই পৃথিবী গঠনে উদ্ভাবনের শক্তি কাজে লাগানোর আহ্বান ইউনূসের

দোহায় অনুষ্ঠিত ‘আর্থনা শীর্ষ সম্মেলনে’ বক্তৃতা দিতে গিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই, সবুজ ও স্থিতিশীল পৃথিবী গঠনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এখনই সময় সাহসী সিদ্ধান্ত নিয়ে আগামীর পৃথিবী রচনার।   মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় আয়োজিত এ সম্মেলনে ড. ইউনূস বলেন, একটি সুন্দর ভবিষ্যৎ শুধু উত্তরাধিকার নয়, এটি তৈরি করতে হয়

ভবদহের স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সরকারের উদ্যোগে আশার আলো

ভবদহের স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সরকারের উদ্যোগে আশার আলো

যশোরের ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে এবার মাঠে নামলেন সরকারের তিন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টারা মঙ্গলবার ভবদহ স্লুইসগেট এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। এই সময় তাদের সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট সচিবগণ, সেনাবাহিনীর যশোর এরিয়া কমান্ডার ও জিওসি মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম। বেলা পৌনে ১২টায় তারা

নওগাঁর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কানিজ ফারহানার অবহেলা: জনগণের স্বাস্থ্য সেবার সংকট

নওগাঁর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কানিজ ফারহানার অবহেলা: জনগণের স্বাস্থ্য সেবার সংকট

নওগাঁর বদলগাছী উপজেলার স্বাস্থ্য সেবা বর্তমানে এক ভয়াবহ সংকটের মধ্যে পড়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কানিজ ফারহানার অবহেলা এবং উদাসীনতার কারণে প্রায় ২ লক্ষ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা যাচ্ছে না। বদলগাছী উপজেলা, যা নওগাঁ জেলার সবচেয়ে ছোট উপজেলা, ১৭ কিলোমিটার দূরত্বে জেলা সদর থেকে অবস্থিত। অথচ এখানকার ৫০ শয্যা হাসপাতালের কার্যক্রম একাধিক সমস্যায় আটকে রয়েছে। গত ২০

সাংবাদিক সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার নথি আগুনে পুড়ে গেছে

সাংবাদিক সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার নথি আগুনে পুড়ে গেছে

সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার দীর্ঘ সময় পরেও কোনো সুষ্ঠু সমাধান আসেনি। এই মামলায় চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটেছে, যেখানে রাষ্ট্রপক্ষ হাইকোর্টকে জানিয়েছে, তদন্তের জন্য ডিবিতে থাকা নথিপত্র আগুনে পুড়ে গেছে। এ ঘটনাটি শেয়ার করা হয়েছে মঙ্গলবার (২২ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চে। এই বেঞ্চে রাষ্ট্রপক্ষের আইনজীবী এ বিষয়ে আদালতকে অবহিত

গাজাবাসীর পাশে অ্যাঞ্জেলিনা জোলি, ফের মানবতার বার্তা

গাজাবাসীর পাশে অ্যাঞ্জেলিনা জোলি, ফের মানবতার বার্তা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আবারও সরব হলেন হলিউড অভিনেত্রী ও জাতিসংঘের সাবেক বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি। যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর প্রতি নিজের সহানুভূতি ও সমর্থন জানিয়ে তিনি সামাজিক মাধ্যমে একটি বার্তা শেয়ার করেন, যা বিশ্বব্যাপী আলোচনার জন্ম দিয়েছে।   স্থানীয় সময় শনিবার জোলি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি মানবাধিকার সংস্থার প্রতিবেদন শেয়ার করেন। ওই প্রতিবেদনে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানের

......