প্রকাশ: ১৩ মে ২০২৫, ১৬:২৫

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা মঙ্গলবার মিরপুর মডেল থানার হত্যা মামলায় গ্রেপ্তারকৃত সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তদন্তকারী কর্মকর্তার সাত দিনের রিমান্ড আবেদন ও মমতাজের আইনজীবীদের জামিন আবেদন শুনানি শেষে এই আদেশ দেন আদালত।
