চায়ের রাজধানী এবং পর্যটন শহর শ্রীমঙ্গলে পৌরসভা গঠনের ৯০ বছর পেরিয়ে গেলেও এখনো গড়ে ওঠেনি একটি স্থায়ী ও পরিকল্পিত ময়লার ডাম্পিং স্টেশন। ১৯৩৫ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভাটি ২০০২ সালে প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হলেও জনসংখ্যা ও শহরের পরিধি বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নাগরিক সুবিধার উন্নয়ন তেমন দেখা যায়নি। শহরের প্রতিনিয়ত বেড়ে চলা বর্জ্য ও মানববর্জ্য অপসারণের কোনো স্থায়ী ও পরিবেশবান্ধব
২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে সংঘটিত হেফাজতে ইসলামের আলোচিত মহাসমাবেশে নিহতদের নিয়ে দীর্ঘদিনের রহস্য ও বিতর্ক অবসানের পথে। সম্প্রতি হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রাথমিকভাবে ৯৩ জন নিহতের নাম ও পরিচয় প্রকাশ করেছে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, এটি একটি খসড়া তালিকা এবং যাচাই-বাছাই শেষে সংখ্যা আরও বাড়তে পারে। হেফাজতের জনসংযোগ বিভাগের দায়িত্বশীল মুফতি কেফায়েতুল্লাহ আজহারী রোববার এই তথ্য জানান। তিনি
গাজীপুরের বাসন সড়কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িবহরে সন্ত্রাসী হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক পরিস্থিতি। ঘটনার পরপরই তৎপর হয় পুলিশ, রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে ৫৪ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে গাজীপুর মহানগর পুলিশ। রবিবার (৪ মে) সন্ধ্যায় বাসন থানাধীন বাসন সড়ক এলাকায় হাসনাত আব্দুল্লাহর গাড়ির ওপর ১০-১২ জনের একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়।
চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম এস এম আলাউদ্দিন সোমবার (৫ মে) আইনজীবী আলিফ হত্যা মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন। শুনানিতে চিন্ময় দাস ভার্চুয়ালি আদালতে উপস্থিত ছিলেন। গত বছরের ২৬ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ওই দিন আদালত প্রাঙ্গনে সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে
জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক ভয়াবহ সন্ত্রাসী হামলার জের ধরে ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা চরমে পৌঁছেছে। হামলার পর থেকে সীমান্ত জুড়ে পাল্টাপাল্টি গোলাগুলি, সেনা মোতায়েন ও সামরিক মহড়ার ঘটনা ক্রমাগত বাড়ছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, সর্বশেষ গত ৪ মে রাতে নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে তীব্র গোলাগুলির ঘটনা
মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে দোয়া একটি গুরুত্বপূর্ণ ও শক্তিশালী অস্ত্র। এটি শুধু একটি ইবাদতই নয়, বরং আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের অন্যতম মাধ্যম। মহানবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, “দোয়া ইবাদতের মজ্জা।” (তিরমিজি)। দোয়া আল্লাহর প্রতি আস্থা, নির্ভরতা ও বিনয় প্রকাশের একটি রূপ। একজন মুমিন যখন দোয়া করে, তখন সে আল্লাহর দয়ার প্রত্যাশায় নিজেকে সঁপে দেয়। এই আত্মসমর্পণ একজন বান্দার শ্রেষ্ঠ গুণগুলোর একটি। পবিত্র
গাজীপুরের চান্দনা চৌরাস্তায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লার ওপর সন্ত্রাসী হামলা এবং নারী নেতা হাফসা জাহানকে নিয়ে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক তথ্য প্রচারের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে এনসিপি কুমিল্লা জেলা শাখা। [https://enews71.com/storage/HuNQ7uqK0qu4kp65L8LqqfVU1Mm5axcxec2Sgk9f.jpg]IMG_3839.jpeg 301.96 KB [https://enews71.com/storage/HuNQ7uqK0qu4kp65L8LqqfVU1Mm5axcxec2Sgk9f.jpg] ৪ মে, রবিবার রাত ৯টায় কুমিল্লার পূবালী চত্তরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিবাদ মিছিলটি শহরের টাউন হল এলাকা থেকে শুরু হয়ে প্রধান
এক সময়ের জনপ্রিয় ভিডিও কলিং অ্যাপ স্কাইপ শেষ পর্যন্ত বিদায় নিচ্ছে। মাইক্রোসফট ঘোষণা করেছে, আগামী সোমবার থেকে স্কাইপের পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। ২০০৩ সালে যাত্রা শুরু করা এই প্ল্যাটফর্ম প্রায় দুই দশক ধরে ছিল ভিডিও কল ও ডিজিটাল যোগাযোগের এক অগ্রদূত। প্রযুক্তির এক বিশাল অধ্যায় শেষ হতে চলেছে স্কাইপের অবসানের মধ্য দিয়ে। শুরুর দিকে ধীরগতির ইন্টারনেটেও স্কাইপ সফলভাবে ভিডিও ও
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর আদায়ের আওতা বাড়াতে নতুন কৌশল নিচ্ছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, টিআইএন থাকা সত্ত্বেও যারা নিয়মিত রিটার্ন জমা দেন না, তাদের ওপর বিশেষ নজর দেওয়া হবে। রোববার (৪ মে) রাজধানীর বনানীতে এক সেমিনারে এনবিআর চেয়ারম্যান বলেন, "নন-ফাইলার ও রিবেটারদের কাছ থেকে কর আদায় বাড়ানোর নির্দেশনা দেওয়া হবে। প্রতিটি কমিশনারেটকে এ বিষয়ে বিশেষ লক্ষ্যমাত্রা দেওয়া
বরিশাল বিশ্ববিদ্যালয়ের চলমান উত্তেজনাকর পরিস্থিতি শান্ত করতে শিক্ষার্থীদের প্রতি বার্তা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিন। রোববার (৪ মে) দুপুরে ক্যাম্পাসে নিজের বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, শিক্ষার্থীরা যদি মুচলেকা দেয়, তবে তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) প্রত্যাহার করা হবে। উপাচার্য জানান, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলামকে ইতোমধ্যেই অপসারণ করা হয়েছে এবং সাতদিনের মধ্যে
আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক কালিপদ রায় (৭৪) চলে গেলেন না ফেরার দেশে। তিনি আশাশুনি সদরের দক্ষিণ পাড়ায় বর্তমানে স্থায়ীভাবে বসবাস করলেও পার্শ্ববর্তী গাইয়াখালি গ্রামের মৃত. নীলরতন রায়ের জৈষ্ঠ পুত্র। তিনি দীর্ঘদিন মেরুদন্ডের পিড়া সহ জটিল রোগে ভূগছিলেন। সর্বশেষ ঢাকা বিআরবি হাসপাতালে নিউরো সার্জারি ডাঃ সুমন রানার তত্ত্বাবধানে চিকিৎসা চলাকালিন শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় তার মেরুদন্ডের অতিরিক্ত হাড় বৃদ্ধির
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ ও তার পরিবারের নামে থাকা ১৯০টি বাস জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এ বাসগুলো তার স্ত্রী, ছেলে, মেয়ে এবং তাদের মালিকানাধীন প্রতিষ্ঠান এনা পরিবহন ও স্টারলাইন স্পেশাল লিমিটেডের নামে নিবন্ধিত ছিল। রোববার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এ আদেশ দেন। দুদকের
বাংলাদেশি নাগরিকদের চীনে চিকিৎসাসেবা গ্রহণের পথ আরও সহজ করতে ‘গ্রিন চ্যানেল’ নামে বিশেষ একটি ভিসা সুবিধা চালু করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস। এই উদ্যোগের ফলে বাংলাদেশের রোগীরা এখন আগের তুলনায় অনেক সহজে ও দ্রুত চিকিৎসার উদ্দেশ্যে চীন ভ্রমণ করতে পারবেন। রোববার দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, এই সুবিধাটি মূলত গত মার্চে ড. মুহাম্মদ ইউনূসের চীন সফরের সময় দুই দেশের মধ্যে
রাজবাড়ীর গোয়ালন্দে চরমপন্থী নেতা সুশীল হত্যা মামলার সন্দেহভাজন এক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত যুবকের নাম মোঃ রুবেল শেখ (২৭)। তিনি গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের রাখালগাছি গ্রামের মো. তোফসের আলী শেখের ছেলে। থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল ৮ টার দিকে থানার এসআই মোঃ নাজিম উদ্দীন সঙ্গীয় ফোর্সসহ মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটের মাছ বাজার এলাকা হতে তাকে
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার ৪ মে সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে গাজীপুরের চান্দনা চৌরাস্তার আশপাশের এলাকায়। হামলায় তার গাড়ির কাঁচ ভেঙে যায় এবং তিনি হাতে আঘাত পান। ঘটনার তথ্য প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে আসে। এনসিপির মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে হামলার
চায়ের রাজধানী ও পর্যটন নগরী হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের সবচেয়ে পুরনো সমস্যা হয়ে দাঁড়িয়েছে কলেজ রোডের ময়লার ভাগাড়। ১৯৩৫ সালে প্রতিষ্ঠিত শ্রীমঙ্গল পৌরসভা ২০০২ সালে প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হলেও, আজও একটি স্থায়ী ডাম্পিং স্টেশন গড়ে ওঠেনি। ফলে প্রায় ৯০ বছর ধরে শহরের আবর্জনা ও মানববর্জ্য ডাম্প করা হচ্ছে কলেজ রোডের খোলা জায়গায়। যার ভুক্তভোগী হয়ে উঠেছেন শিক্ষার্থী, শিক্ষক,
সদ্য শেষ হওয়া এপ্রিল মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স নতুন রেকর্ড গড়েছে দেশের অর্থনীতিতে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যমতে, এপ্রিল মাসে দেশে ২৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা স্থানীয় মুদ্রায় প্রায় ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকার সমপরিমাণ। এটি একক মাসে রেমিট্যান্স আয়ের দিক থেকে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এপ্রিলে প্রতিদিন গড়ে ৯ কোটি ১৭ লাখ
"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" স্লোগানে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে নওগাঁয় অনূর্ধ্ব-১৫ বালক বালিকাদের মাসব্যাপী সাঁতার ও এ্যাথলেটিক্স প্রশিক্ষণ শুরু হয়েছে। রোববার (৪ মে) দুপুর ১ টায় জেলা স্টেডিয়ামে ক্রীড়া অধিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল এই প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন। পরে জেলা প্রশাসক প্রশিক্ষণে অংশ নেওয়া প্রশিক্ষণার্থীদের মাঝে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সূতী বাজারে চাঁদা না পেয়ে দোকান কর্মচারীকে প্রকাশ্যে দা দিয়ে কুপিয়ে আহত করার ঘটনায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা নিরাপত্তা চেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসির কাছে আবেদন করেছেন। রবিবার (৪ মে) সকাল ১১টায় দুই শতাধিক ব্যবসায়ী র্যালি নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে অবস্থান নেন। তবে ইউএনও মো. তুহিন হোসেন অফিসে অনুপস্থিত থাকায় ব্যবসায়ীরা অফিস সহকারী মো. নাজমুল হাসানের
কুমিল্লার মুরাদনগরে বিএনপির বিরুদ্ধে শিক্ষার্থীদের জোরপূর্বক রাজনৈতিক মিছিলে অংশ নিতে বাধ্য করার অভিযোগ তুলে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। রোববার (৪ মে) দুপুরে মুরাদনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আল্লাহ চত্বরে গিয়ে বিক্ষোভ সমাবেশে পরিণত হয়। বিক্ষোভে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তারা অভিযোগ করেন, গত ৩০ এপ্রিল কাজী নোমান আহমেদ
জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আনিসুজ্জামানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে অনাস্থা জানিয়েছেন আদালতের ৪৯ জন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি)। মামলা বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার, এবং অশোভন আচরণের অভিযোগ এনে আজ রোববার সকালে এক লিখিত অভিযোগে তারা এসব তথ্য উপস্থাপন করেন। অভিযোগপত্রে স্বাক্ষর করেছেন ৪৯ জন এপিপি, যা জেলা আইনজীবী সমাজে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। লিখিত অভিযোগে বলা হয়,
বরিশালের নলছিটি উপজেলায় প্রায় ১৮ একর ১৫ শতাংশ জমি আত্মসাতের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবং অপসোনিন ফার্মাসিটিক্যালস লিমিটেডের কর্মকর্তাদের বিরুদ্ধে। এ অভিযোগে বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী সাতটি পরিবার। রোববার (৪ মে) সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের প্রতিনিধি বোরহান উদ্দিন মিলন। তিনি বলেন, ক্ষমতার
নওগাঁ জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের লিফটের ফাঁকা জায়গা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ মে) দুপুর আড়াইটার দিকে শহরের সরিষাহাটির মোড় এলাকার সাততলা ভবনে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম দেলোয়ার হোসেন (৩৫)। তিনি নওগাঁ সদর উপজেলার শহীদুলের মোড় এলাকার বাসিন্দা এবং পিতার নাম মছির উদ্দিন। স্থানীয়রা জানান, ভবনটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। হঠাৎ একটি বিকট
বরিশালের বানারীপাড়া উপজেলা যেন চোর-ডাকাতদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। একের পর এক দুঃসাহসিক চুরি ও ডাকাতির ঘটনায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিমপাড়ের পর এবার পূর্বপাড়েও সশস্ত্র ডাকাতদের তাণ্ডব শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে বাইশারী ইউনিয়নে পরপর তিনটি বাড়িতে ডাকাতির রেশ কাটতে না কাটতেই, শনিবার (৩ মে) দিবাগত গভীর রাতে সলিয়াবাকপুর ইউনিয়নের চৌয়ারীপাড়া গ্রামে তালুকদার বাড়িতে দুইটি বাসায় দুর্ধর্ষ ডাকাতি