রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬২৯ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

অফিস আদেশ অমান্য করে বছরের পর বছর ডেপুটেশনে শিক্ষক, শ্রীমঙ্গলে শিক্ষা ব্যবস্থা সংকটে

এহসান বিন মুজাহির
এহসান বিন মুজাহির মৌলভীবাজার, জেলা প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১২:১৫

শেয়ার করুনঃ
অফিস আদেশ অমান্য করে বছরের পর বছর ডেপুটেশনে শিক্ষক, শ্রীমঙ্গলে শিক্ষা ব্যবস্থা সংকটে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের আশিদ্রোন ইউনিয়নের ফটকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রিয়াংকা দত্ত লাবণীর বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ অফিস আদেশ লংঘন করে মূল কর্মস্থলে যোগদান না করে একই প্রতিষ্ঠানে ডেপুটেশনে থাকার অভিযোগ উঠেছে। জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস বারবার চেষ্টা করেও তাকে মূল বিদ্যালয়ে ফিরিয়ে আনতে পারছে না, ফলে বিদ্যালয়ের পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রিয়াংকা দত্ত লাবণীর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ এবং অফিস আদেশ অমান্যের জন্য কারণ দর্শানোর নোটিশ ও বিভাগীয় মামলা দায়ের হয়েছে এবং তাকে তিরস্কার দন্ড প্রদান করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৩ জুলাই জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শামসুর রহমান শর্তসাপেক্ষে প্রিয়াংকা দত্ত লাবণীকে চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংযুক্তি প্রদান করেন, যেখানে একটি শর্ত ছিল সংযুক্তি প্রদানকৃত বিদ্যালয়ে শিক্ষক যোগদানের সাথে সাথে অফিস আদেশ স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। তবে শিক্ষক যোগদান সত্ত্বেও তিনি মূল কর্মস্থলে যোগদান না করে অফিস আদেশ অমান্য করে চন্দ্রনাথ বিদ্যালয়েই কাজ চালিয়ে গেছেন। ফলে ফটকী বিদ্যালয়ে শিক্ষকের অভাব দেখা দিয়েছে এবং কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষাদান ব্যাহত হচ্ছে।

স্থানীয় বিদ্যালয় ও এসএমসি সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটি প্রিয়াংকা দত্ত লাবণীকে একাধিকবার মৌখিকভাবে তাগাদা দিয়েও তাকে মূল বিদ্যালয়ে ফিরিয়ে আনা যায়নি। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, অফিস আদেশ অনুযায়ী সংযুক্তি প্রদানকৃত বিদ্যালয়ে শিক্ষক যোগদান করলে আদেশ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হওয়ার কথা থাকলেও প্রিয়াংকা দত্ত লাবণী সেটি মানছেন না। বিদ্যালয়ের বেতন বিলেও তার স্বাক্ষর নেওয়া হচ্ছে না। প্রধান শিক্ষক ও কমিটি বেতন বিল জমা দিচ্ছেন তার স্বাক্ষর ব্যতীত।

আরও

রাজাপুরে ইয়াবা সেবনের সময় তিন যুবক আটক, কারাদণ্ড

রাজাপুরে ইয়াবা সেবনের সময় তিন যুবক আটক, কারাদণ্ড

প্রিয়াংকা দত্ত লাবণীর বিরুদ্ধে অসদাচরণের অভিযোগেও পত্র জমা দেওয়া হয়েছে। স্কুল কমিটি ও শিক্ষাবিভাগের কর্মকর্তারা দাবি করছেন, অফিস আদেশ অমান্য করে দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে ডেপুটেশনে থাকার মতো পরিস্থিতি শিক্ষাব্যবস্থার জন্য ক্ষতিকর। একই সঙ্গে শিক্ষকদের একাধিকবার সংযুক্তি দেওয়ার নিয়ম লঙ্ঘনও এ ঘটনায় উঠে এসেছে।

শিক্ষক প্রিয়াংকা দত্ত লাবনী বলছেন, তিনি ইচ্ছাকৃতভাবে মূল কর্মস্থলে ফিরছেন না কারণ প্রাণনাশের আশঙ্কায় বিদ্যালয়ে নিরাপত্তার জন্য পুলিশ প্রটেকশন দাবি করেছেন। তার মেয়ে ও সহকারী শিক্ষক লাভলী দত্ত জানান, প্রিয়াংকা মূল কর্মস্থলে যাওয়ার জন্য মানসিক চাপ ও নিরাপত্তাহীনতার কারণে অপেক্ষা করছেন।

শ্রীমঙ্গল শিক্ষক সমস্যাপ্রিয়াংকা দত্ত লাবনীডেপুটেশন অবৈধ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

শ্রীমঙ্গল উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও জেলা শিক্ষা অফিসারের বক্তব্য থেকে জানা যায়, প্রিয়াংকা দত্ত লাবণীর বিরুদ্ধে ইতোমধ্যে শোকজ নোটিশ ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করছেন। তবে অফিস আদেশ অমান্যের কারণে শিক্ষাদান প্রক্রিয়ায় বিঘ্ন ঘটছে এবং বিদ্যালয়ের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ফটকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকটের কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় ক্ষতি হচ্ছে। প্রধান শিক্ষক অফিসের কাজে বাইরে থাকায় বিদ্যালয়ে শিক্ষকের উপস্থিতি কমছে। এছাড়া মা ও মেয়ে একই বিদ্যালয়ে কর্মরত থাকার বিষয়েও প্রশ্ন উঠেছে।

আরও

রাজাপুরে ইয়াবা সেবনের সময় তিন যুবক আটক, কারাদণ্ড

রাজাপুরে ইয়াবা সেবনের সময় তিন যুবক আটক, কারাদণ্ড

বর্তমানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে নির্দেশনা এসেছে, এক বছরের অধিককাল সংযুক্তিতে থাকা শিক্ষকগণের সংযুক্তি বাতিল করে তাদের মূল কর্মস্থলে ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে হবে। কিন্তু প্রিয়াংকা দত্ত লাবনী এই নির্দেশও মানছেন না। ফলে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ উদ্বেগজনক অবস্থায় রয়েছে।

শিক্ষক সংক্রান্ত এই অনিয়ম এবং অফিস আদেশের প্রতি অবজ্ঞার কারণে শ্রীমঙ্গলের শিক্ষাব্যবস্থায় দীর্ঘস্থায়ী সমস্যার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও কঠোর সিদ্ধান্ত গ্রহণ শিক্ষার্থীদের ন্যায্য শিক্ষার অধিকার নিশ্চিত করতে জরুরি হয়ে উঠেছে।

সর্বশেষ সংবাদ

পশ্চিমবঙ্গে দুর্গাপূজায় পদ্মার ইলিশ চায় ভারতের আমদানিকারকরা

পশ্চিমবঙ্গে দুর্গাপূজায় পদ্মার ইলিশ চায় ভারতের আমদানিকারকরা

মেগা প্রকল্পের নামে অর্থ লুটপাটে দেশের অর্থনীতি দুর্বল হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী

মেগা প্রকল্পের নামে অর্থ লুটপাটে দেশের অর্থনীতি দুর্বল হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী

মৌলভীবাজারে খেলাফত মজলিসের মতবিনিময় সভা

মৌলভীবাজারে খেলাফত মজলিসের মতবিনিময় সভা

শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ বললেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ বললেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

পুলিশের পাঁচ কর্মকর্তা বদলি, নতুন কর্মস্থলে যোগদানের সময়সীমা নির্ধারণ

পুলিশের পাঁচ কর্মকর্তা বদলি, নতুন কর্মস্থলে যোগদানের সময়সীমা নির্ধারণ

জনপ্রিয় সংবাদ

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

এ সম্পর্কিত আরও পড়ুন

মেগা প্রকল্পের নামে অর্থ লুটপাটে দেশের অর্থনীতি দুর্বল হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী

মেগা প্রকল্পের নামে অর্থ লুটপাটে দেশের অর্থনীতি দুর্বল হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী

বিগত সরকার বড় বড় মেগা প্রকল্প গ্রহণের নামে ব্যাপক অর্থ লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি। তিনি বলেন, মেগা প্রকল্পের নামে অর্থ লুটপাটের কারণে দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে। এ অবস্থা থেকে দেশকে ঘুরে দাঁড়াতে সময় প্রয়োজন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুরের বিরামপুর পাইলট স্কুল মাঠে পৌরসভার ৯টি

মৌলভীবাজারে খেলাফত মজলিসের মতবিনিময় সভা

মৌলভীবাজারে খেলাফত মজলিসের মতবিনিময় সভা

দ্বীনি মারকাজ ও মজলিস কমপ্লেক্স বাস্তবায়নের লক্ষ্যে মৌলভীবাজারে কর্মী, সুধী ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কমপ্লেক্স বাস্তবায়নের পরিকল্পনা, সম্ভাব্য কার্যক্রম ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা রোডস্থ মজলিস মিলনায়তনে খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

ঢাকার লালবাগে একটি পাঁচতলা ভবনের নিচতলার পাশের বারান্দার মাটি খুঁড়ে শেখ ওয়াসিম রনি (৪৩) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. মাসুম চৌধুরী নামে একজনকে আটক করা হয়েছে। তিন লাখ টাকা সুদে নেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে ওয়াসিমকে হত্যা করে মাটির নিচে চাপা দেওয়া হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে

রাজাপুরে ইয়াবা সেবনের সময় তিন যুবক আটক, কারাদণ্ড

রাজাপুরে ইয়াবা সেবনের সময় তিন যুবক আটক, কারাদণ্ড

ঝালকাঠির রাজাপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা সেবনের সময় তিন যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পাশে নির্মাণাধীন একটি পরিত্যক্ত ভবনের একটি কক্ষে এ অভিযান পরিচালনা করা হয়। আটকরা হলেন—রাজাপুর সদর এলাকার মো. সাজ্জাদ আহমেদ আকাশ (১৯), চটিখোলা

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে এক লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছধরা ট্রলারে হামলা চালিয়ে চার জেলেকে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী শাহআলম চৌকিদার ও তার ছেলেদের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে ধুলাসার ইউনিয়নের কাউয়ার চর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন—মো. জাহাঙ্গীর (২৭), মো. মনির (২৩), ওমর ফারুক (৪৫) ও মস্তফা (৪২)। তাদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের