শুক্রবার, ২৬ জুন, ২০২৬১২ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা দ্রুত বেড়ে চলছে!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৬:৫৬

শেয়ার করুনঃ
বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা দ্রুত বেড়ে চলছে!

রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত অন্তত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া দগ্ধ ও আহত অবস্থায় ৭০ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং আরও অনেককে সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমান বাহিনীর এফ-৭ বিজিআই (৭০১) মডেলের প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে এবং মাত্র ১২ মিনিট পর, ১টা ১৮ মিনিটে উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল ও কলেজের ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে যায় এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।

ঘটনার সময় ভবনে কোচিং ক্লাস চলছিল। প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনার মুহূর্তে সেখানে শতাধিক শিক্ষার্থী অবস্থান করছিল। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই এক শিক্ষার্থীর মৃত্যু হয় এবং আহতদের মধ্যে অধিকাংশই ছাত্র-ছাত্রী।

আরও

ঢাকা ঘিরে সক্রিয় ভূমিকম্প বলয়, বাড়ছে বড় দুর্যোগের শঙ্কা

ঢাকা ঘিরে সক্রিয় ভূমিকম্প বলয়, বাড়ছে বড় দুর্যোগের শঙ্কা
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) নিশ্চিত করেছে, বিমানটির পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন। তবে তার অবস্থান ও শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের একটি সূত্র জানায়, সেখানে ভর্তি হওয়া বেশিরভাগ আহতই শিক্ষার্থী এবং তাদের অবস্থা আশঙ্কাজনক। আগুনে পুড়ে অনেকের শরীরের বড় একটি অংশ দগ্ধ হয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির দুই প্লাটুন মোতায়েন করা হয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনা দেশের শিক্ষা প্রতিষ্ঠান এবং নগর ব্যবস্থাপনার নিরাপত্তা প্রশ্নে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, আগুনে দগ্ধ শিক্ষার্থীদের ছুটে বের হতে এবং স্থানীয়দের উদ্ধারকাজে সহায়তা করতে।

উত্তরা_বিমান_দুর্ঘটনামৃতের সংখ্যা বেড়ে ১৬যুদ্ধবিমান বিধ্বস্ত
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন নিয়ে হাইকোর্টে রিট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন নিয়ে হাইকোর্টে রিট
ঘটনার পর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহল শোক প্রকাশ করেছে এবং সরকারের পক্ষ থেকেও তদন্ত কমিটি গঠন ও সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

এশীয় উন্নয়ন ব্যাংক থেকে আসছে বিপুল অর্থ

এশীয় উন্নয়ন ব্যাংক থেকে আসছে বিপুল অর্থ

রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্রুত পদক্ষেপের আহ্বান বাংলাদেশের

রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্রুত পদক্ষেপের আহ্বান বাংলাদেশের

নারায়ণগঞ্জ রিসোর্ট ঘটনায় নতুন ব্যাখ্যা দিলেন মামুনুল হক

নারায়ণগঞ্জ রিসোর্ট ঘটনায় নতুন ব্যাখ্যা দিলেন মামুনুল হক

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

সর্বশেষ সংবাদ

নতুন করে খুলছে ভারতের ট্যুরিস্ট ভিসা

নতুন করে খুলছে ভারতের ট্যুরিস্ট ভিসা

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিতে চাপে নেতানিয়াহু, বদলাচ্ছে মধ্যপ্রাচ্যের সমীকরণ

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিতে চাপে নেতানিয়াহু, বদলাচ্ছে মধ্যপ্রাচ্যের সমীকরণ

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলাবাসীর প্রতি সংহতির বার্তা মাদুরোর

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলাবাসীর প্রতি সংহতির বার্তা মাদুরোর

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

এ সম্পর্কিত আরও পড়ুন

নতুন করে খুলছে ভারতের ট্যুরিস্ট ভিসা

নতুন করে খুলছে ভারতের ট্যুরিস্ট ভিসা

প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। এর ফলে চিকিৎসা, শিক্ষা ও ব্যবসায়িক ভ্রমণের পাশাপাশি সাধারণ পর্যটন ভিসা পেতে আগ্রহীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইং। বৈঠকে তিস্তাসহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনা, বন্যা মোকাবিলা, নদীভাঙন রোধ এবং পানিসম্পদ উন্নয়নে দুই দেশের সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় দুপুর ১২টায় বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের চলমান নদী খনন কর্মসূচির কথা তুলে ধরে পরিবেশ সুরক্ষা, বন্যার

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খুলছে, ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খুলছে, ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বাংলাদেশে শিল্প ও উৎপাদনভিত্তিক ভ্যালু চেইন সম্প্রসারণে চীনা কোম্পানিগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ ফোরামে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। তিনি বলেন, বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের সম্পর্ক এখন আরও গভীর অর্থনৈতিক ও শিল্প অংশীদারত্বের দিকে এগিয়ে যাচ্ছে। সেই লক্ষ্যেই চীনে

ঢাকা ঘিরে সক্রিয় ভূমিকম্প বলয়, বাড়ছে বড় দুর্যোগের শঙ্কা

ঢাকা ঘিরে সক্রিয় ভূমিকম্প বলয়, বাড়ছে বড় দুর্যোগের শঙ্কা

রাজধানী ঢাকা ঘিরে তৈরি হয়েছে ভয়াবহ ভূমিকম্প বলয়। ঘুরেফিরে উৎপত্তিকেন্দ্র রাজধানীর সন্নিহিত অঞ্চল। মাঝে মধ্যেই ছোট ও মাঝারি মাত্রার ভূকম্পনে কেঁপে উঠছে দেশ। সম্প্রতি কয়েকটির উৎপত্তিস্থল রাজধানীর খুব কাছাকাছি হওয়ায় নতুন করে উত্কণ্ঠা তৈরি হয়েছে। সর্বশেষ ২২ জুন সোমবার রাত রাত ৯টা ২৯ মিনিটে ৪ দশমিক ৪ মাত্রার যে ভূমিকম্পে কেঁপে ওঠে গোটা দেশ, তার উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে মাত্র

অন্ধত্ব ও পুষ্টিহীনতা রোধে দুই কোটির বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

অন্ধত্ব ও পুষ্টিহীনতা রোধে দুই কোটির বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

শিশুস্বাস্থ্য সুরক্ষা এবং অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধে আগামী ২৮ জুন দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। প্রায় ১৪ মাস বন্ধ থাকার পর পুনরায় শুরু হতে যাওয়া এই কর্মসূচিতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ৩৫ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, নিয়ম অনুযায়ী বছরে দুইবার এ কর্মসূচি পরিচালিত হওয়ার কথা থাকলেও