গাজীপুরে এক রাতেই তিন স্থানে থেমে থাকা বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টা থেকে রাত ৩টার মধ্যে এসব ঘটনা ঘটে। ঘটনাস্থলগুলো হলো—ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসন, ঢাকা-ময়মনসিংহ সড়কের শ্রীপুর ও চন্দ্রা-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকা। চক্রবর্তী এলাকায় রাত সাড়ে ১০টার দিকে জ্যোতি পাম্পের পাশে একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় বাসটির নিচে এক মিস্ত্রি মেরামতের
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে ঘটনাটি ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিপুলসংখ্যক বিক্ষুব্ধ জনতা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। একপর্যায়ে আগুন জ্বালানো হয় এবং ভবনের দেয়ালে খোদাই করা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গ্রাফিতি ভাঙচুর করা হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেওয়া ভাষণের পরপরই বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, সন্ধ্যা ৭টায় স্থায়ী কমিটির বৈঠক হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টার ভাষণে সংবিধান সংস্কার, গণভোট এবং উচ্চকক্ষ গঠনের প্রস্তাবসহ গুরুত্বপূর্ণ বিষয় উঠে
জাতীয় নির্বাচনের দিনই গণভোটের আয়োজনের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন—জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কারের প্রশ্ন ব্যালটে অন্তর্ভুক্ত করা হবে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, “আমরা গণভোটের ব্যালটে উপস্থাপনীয় প্রশ্নও নির্ধারণ করেছি।” প্রশ্নটি হবে: “আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি
গত বছর আগস্টের জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকারের মেয়াদ এখন এক গুরুত্বপূর্ণ পর্যায়ে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, সরকারের ওপর ন্যস্ত তিনটি প্রধান দায়িত্বের প্রতিটিতেই দৃশ্যমান অগ্রগতি হয়েছে। তিনি বলেন, “আমাদের প্রধান তিন দায়িত্ব হলো—হত্যাকাণ্ডের বিচার করা, গণতান্ত্রিক সংস্কার বাস্তবায়ন করা এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর।” প্রফেসর ইউনূস জানান, জুলাই গণ-অভ্যুত্থানকালে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জানিয়েছেন, জাতীয় নির্বাচনের ভোট গ্রহণের দিন একইসঙ্গে গণভোটও আয়োজন করা হবে। তিনি বলেন, “এতে সংবিধান সংস্কারের লক্ষ্য কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না।” দুপুর আড়াইটার পর দেশের জনগণের উদ্দেশে দেওয়া ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হয়। প্রধান উপদেষ্টা জানান, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ ২০২৫’-এ স্বাক্ষর করেছেন। এর মধ্য দিয়ে সংবিধান সংস্কার সংক্রান্ত প্রস্তাবগুলো এখন গণভোটে তোলার আনুষ্ঠানিক পথ উন্মুক্ত হলো। রাষ্ট্রপতির দপ্তরের এক কর্মকর্তা দুপুরে এ তথ্য নিশ্চিত করেন। এই আদেশের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের মধ্যস্থতায় সম্পন্ন আলোচনার চূড়ান্ত প্রস্তাবগুলো জনগণের ভোটের মাধ্যমে অনুমোদনের জন্য গণভোটে উপস্থাপন করা
জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১৭ নভেম্বর (রবিবার) এই মামলার রায় ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১২টা ৯ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন
গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণার অপেক্ষায় দেশ। আগামীকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার রায় ঘোষণা হতে পারে বলে জানা গেছে। এর মাধ্যমে গণঅভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের প্রথম বিচারের রায় ঘোষণা হতে যাচ্ছে। মামলার অন্যতম আসামি ও সাবেক আইজিপি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী ‘লকডাউন কর্মসূচি’ সত্ত্বেও বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীতে গণপরিবহন স্বাভাবিকভাবে চলাচল করছে। রাজধানীর যাত্রাবাড়ী, সায়েদাবাদ, গুলিস্তানসহ প্রধান সড়কগুলোতে সকাল থেকেই স্বাভাবিক যানবাহন চলাচল লক্ষ্য করা গেছে। যাত্রাবাড়ী ও সায়েদাবাদ টার্মিনালের কাউন্টারগুলো খোলা থাকলেও দূরপাল্লার বাসে যাত্রী সংখ্যা কম। ফরিদপুরগামী যাত্রী মোশারফ হোসেন বলেন, “জরুরি কাজ থাকায় বের হয়েছি। গাড়ি অনেক আছে, কিন্তু ভয় কাজ করছে—কখন
নির্বাচন কমিশন নিরপেক্ষ রেফারির ভূমিকা পালন করতে চায় উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, “রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা না করে, তাহলে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারাবে এবং পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে।” বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সিইসি বলেন, “রাজনৈতিক দলগুলো নির্বাচনে
জুলাই–আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার অন্যতম আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। সকাল ৯টার পর কড়া নিরাপত্তায় তাঁকে প্রিজনভ্যানে করে আদালতে হাজির করে পুলিশ। এদিন ট্রাইব্যুনাল–১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার এর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল মামলার রায়ের তারিখ নির্ধারণের শুনানি করেন। মামলাটির অন্য দুই পলাতক
বরগুনা শহরের সার্কিট হাউস মাঠের উত্তর-পূর্ব কোণে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। বুধবার (১২ নভেম্বর) মধ্যরাতে ঘটে যাওয়া এ ঘটনার একটি ১১ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওচিত্রে দেখা যায়, এক ব্যক্তি হাতে থাকা দাহ্য বস্তুতে আগুন জ্বালিয়ে স্মৃতিস্তম্ভে নিক্ষেপ করছেন। সঙ্গে থাকা অন্যজন দ্রুত স্থান ত্যাগ করেন। পেছন থেকে কারও কণ্ঠে
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যবিশিষ্ট ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করবেন। এদিনকে ঘিরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করায় রাজধানীতে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকে হাইকোর্ট মাজারসংলগ্ন ট্রাইব্যুনাল এলাকায় বর্ডার গার্ড
জুলাই সনদ ও গণভোট ইস্যুতে আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে অন্তর্বর্তী সরকার। দুপুরে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সংক্রান্ত আলোচনায় চূড়ান্ত সমাধান আসতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ। তিনি জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় যে মতপার্থক্য সৃষ্টি হয়েছে, তা নিরসনে সরকারের সর্বোচ্চ চেষ্টা চলছে। তবে মৌলিক বিষয়গুলোর ‘নোট অব ডিসেন্ট’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর সামনে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করে রাখা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৬টার দিকে জাজিরার নাওডোবা এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অবরোধকারীরা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায় বলে জানিয়েছে পুলিশ। একপর্যায়ে তস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া
আওয়ামীলীগের আগ্রাসন বিরোধী ও খুনী হাসিনার ফাঁসির দাবিতে কুমিল্লায় জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কোম্পানিগন্জ বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় ছাত্রশক্তির আয়োজনে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়। জাতীয় ছাত্রশক্তির জেলা আহ্বায়ক পদপ্রার্থী কাজী নাসির এর নেতৃত্বে মশাল মিছিলে উপস্থিত ছিলেন, যুবশক্তি নেতা আব্দুল্লাহ সামি, ছাত্র শক্তি নেতা রাফসান, রাসেল, মাহমুদুল হাসানসহ অর্ধশতাধিক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যদের বিরুদ্ধে মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আগামী ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি প্রতিহত করতে রাজবাড়ী জেলায় নিরাপত্তা জোরদার করেছে যৌথ বাহিনী। রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ চেকপোস্ট বসিয়ে ঢাকামুখী যানবাহনে তল্লাশি শুরু করেছে। আজ বুধবার সকাল থেকে এই অভিযান চলছে
বরিশাল নগরীতে আগামী ১৩ নভেম্বরের আওয়ামী লীগের কর্মসূচি সফল ও নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) দুইদিন ধরে মহড়া চালিয়েছে। সোমবার ও মঙ্গলবার নগরীর কোতয়ালী মডেল থানা চত্তর থেকে শুরু হওয়া মহড়ায় পুলিশের সাজোয়া গাড়ি ও মটরসাইকেল ব্যবহার করা হয়েছে। বিএমপি সূত্র জানায়, নগরীর কাশিপুর, নথুল্লাবাদ, রুপাতলী, জেলখানা মোড় ও লঞ্চঘাট এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। ডিবি পুলিশের বিশেষ টিম
রায়গঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকায় ফুলজোড় নদী থেকে গরুব্যবসায়ী আব্দুল লতিফ খতিব (৫০) নামে এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশ। মৃত আব্দুল লতিফ চরফরিদপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে। পরিবারের সূত্রে জানা গেছে, গত রবিবার রাতে তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। আজ বুধবার ভোরে স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে রেললাইনে স্লিপার ফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা চালানো হয়েছে। বুধবার সকালে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি যখন লাউয়াছড়ার পশ্চিম বালিগাঁও এলাকায় রেলওয়ের ২৯৮ নম্বর পিলারের পাশ দিয়ে যাচ্ছিল, তখন কর্তব্যরত রেলকর্মীরা রেললাইনের উপর একটি স্লিপার দেখতে পান। কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে ট্রেনটি থামিয়ে দেয় এবং পরে স্লিপার সরানো হয়। এতে ট্রেন চলাচল স্বাভাবিক হয় এবং বড় ধরনের
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ভাষণটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড। এ তথ্য বুধবার (১২ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার নিশ্চিত করেছেন। ধারণা করা হচ্ছে, প্রধান উপদেষ্টা ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন। এছাড়া গণভোট
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মামুন শেখ, সকলের পরিচিত ‘চুম্বক মামুন’, এক অভিনব পেশার মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন। রাস্তার পাশে ছড়িয়ে থাকা ধাতব বর্জ্য—তারকাঁটা, নাট-বল্টু, পেরেক, ভাঙা লোহার টুকরো—সবই তাঁর জন্য সোনার খনি। তাঁর হাতে ৫০০ গ্রাম ওজনের একটি বিশেষ চুম্বক এবং দড়ি। চুম্বকের সাহায্যে তিনি এগুলো তুলে বিক্রি করে মাসে প্রায় ৬০ হাজার টাকা আয় করেন। প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০ কেজি
সেন্টমার্টিনের দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ শিকার করতে যাওয়া দুইটি ট্রলারসহ ১৩ বাংলাদেশিকে ধরে নিয়েছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা। বুধবার (১২ নভেম্বর) বিকেলে কক্সবাজারের টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোটমালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। সাজেদ আহমেদের তথ্য অনুযায়ী, তার ঘাটের দুটি ট্রলার সাগরে মাছ শিকারের জন্য নৌকায় যায়। এ সময় সেন্টমার্টিনের দক্ষিণে আরাকান আর্মি ট্রলারগুলোকে ধাওয়া করে ১৩