ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে মনোনয়নপত্র জমাদানের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াতে শুরু করেছে। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। একই দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দশ দল সমর্থিত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন এডভোকেট ইয়াকুব আলী চৌধুরী। উভয় প্রার্থীর সঙ্গে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে ভোলা-৩ (লালমোহন–তজুমুদ্দিন) আসনে মোট ছয়জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অবস্থিত রিটার্নিং কর্মকর্তার দপ্তরে প্রার্থীরা উপস্থিত হন। নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলের মধ্যে রয়েছে বিএনপি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি), ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টি। এছাড়া একজন স্বতন্ত্র
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর রূপায়ন টাওয়ারে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আসিফকে দলীয় মুখপাত্র এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে তিনি নিজে নির্বাচনে অংশগ্রহণ করবেন না। নাহিদ ইসলাম জানান, আসিফ এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হবেন না। অংশগ্রহণকারীদের জন্য তিনি নির্বাচন পরিচালনা কমিটির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, সব ষড়যন্ত্র নস্যাৎ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, দেশের জনগণ দুর্নীতিমুক্ত, শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচন প্রত্যাশা করছে। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ২টায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা সহকারী রিটার্নিং অফিসার মো. নুরুল আমিনের কাছে মনোনয়নপত্র জমা দেন ডা. তাহের। মনোনয়নপত্র জমা
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের নিচে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৮ ডিসেম্বর) বিকালে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের নিচে সাত্তার মেম্বার পাড়া এলাকায় উপজেলা নির্বাহী অফিসার সাথী দাসের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মুনতাসির হাসান খান উপস্থিত ছিলেন। অভিযানে সেনাবাহিনীর একটি দল অংশ নেন। এসময়
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি স্পষ্ট করে বলেছেন, নির্বাচনের আগে শান্তি বিঘ্নিত করার যেকোনো চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে। সোমবার (২৯ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বিদায়ী সাক্ষাতে এসব কথা বলেন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি (জেপি) ও স্বতন্ত্রসহ মোট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পৃথক সময়ে প্রার্থীরা তাদের কর্মী-সমর্থকদের নিয়ে সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে,
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দিনাজপুর-৬ আসনের সহকারী রিটার্নিং অফিসার তহমিনা সুলতানা নীলা মনোনয়নপত্র গ্রহণ করেন। বিএনপির পক্ষে মনোনয়নপত্র জমা দেন প্রস্তাবক বিএনপি নেতা
দিন যত গড়াচ্ছে ততই তীব্র হচ্ছে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শীতের প্রকোপ। টানা তিন দিন ধরে সূর্যের দেখা না মেলায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। সকাল থেকে গভীর কুয়াশা আর হিমেল হাওয়ায় কাঁপছে পুরো এলাকা। দুপুর পেরোলেও সূর্যের দেখা মিলছে না, বিকেল গড়াতেই আবার কুয়াশা ঘন হয়ে উঠছে। কুয়াশা ও ঠান্ডা বাতাসের কারণে সড়ক ও রেলপথে যানবাহন চলাচল করছে ধীরগতিতে। ট্রেনসহ সব
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার তামিনগর গ্রামে পরকীয়া সম্পর্কের এক মর্মান্তিক ঘটনায় বিপর্যস্ত হয়ে পড়েছে তিনটি নিষ্পাপ শিশুর জীবন। গৃহবধূ শারমিন খাতুন নিজের ১১, ৮ ও ৫ বছর বয়সী তিন সন্তানকে ছেড়ে প্রেমিকের সঙ্গে সংসার করতে চলে যাওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্র জানায়, তামিনগর গ্রামের দিনমজুর শাহিনুর রহমানের স্ত্রী শারমিন খাতুন দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী শেখড়া গ্রামের স্বাধীন নামের এক যুবকের সঙ্গে
ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে তিনি সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করেন। সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তি ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে পরিচিত। মনোনয়নপত্র
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী) আসনে সংসদ সদস্য পদে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার দিনভর শান্তিপূর্ণ পরিবেশে এ কার্যক্রম সম্পন্ন হয়। নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম-১ আসনের মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৬৩ হাজার ৯৭৮ জন। এই আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে ২৩১টি। এর মধ্যে নাগেশ্বরী উপজেলায় ভোটার সংখ্যা ৩
রাজবাড়ী সদর উপজেলার সেগুনবাগিচা এলাকা থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি, একটি প্রাইভেট কারসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ আলামত উদ্ধার করা হয়। রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল রাজবাড়ী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সেগুনবাগিচা এলাকায় অভিযান চালায়।
দেশজুড়ে জেঁকে বসেছে শীত। হিমেল হাওয়ার দাপটে প্রতিদিনই বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ক্রমশ কমছে। এরই মধ্যে দেশের দিকে ধেয়ে আসছে নতুন শৈত্যপ্রবাহ ‘কনকন’। আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থার পূর্বাভাস অনুযায়ী, এই শৈত্যপ্রবাহের প্রভাবে আগামী কয়েক দিনে শীত আরও তীব্র হতে পারে। রোববার (২৮ ডিসেম্বর) ফেসবুকে প্রকাশিত এক বার্তায় বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, শৈত্যপ্রবাহ ‘কনকন’ ২৮ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত অথবা ৩১
দীর্ঘ দেড় যুগ পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে উপস্থিত হয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টা ৩৫ মিনিটে তিনি রাজধানীর নয়াপল্টনে অবস্থিত দলীয় কার্যালয়ে পৌঁছান। তার আগমনকে কেন্দ্র করে কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের এলাকা উৎসবমুখর পরিবেশে রূপ নেয়। দেখা যায়, বর্ণিল সাজে সাজানো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ফুলেল শুভেচ্ছায় তারেক রহমানকে স্বাগত জানান দলের কেন্দ্রীয়
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোঃ মোদাচ্ছির মিয়াকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থদণ্ড প্রদান করা হয়। সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন জানান, ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মোঃ মোদাচ্ছির মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে ১
জাতীয় সংসদের খাগড়াছড়ি-২৯৮ আসনে ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে মনোনীত হলেও শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মনজিলা সুলতানা ঝুমা। রোববার রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানান। ফেসবুক পোস্টে মনজিলা সুলতানা ঝুমা উল্লেখ করেন, এনসিপি প্রাথমিকভাবে দেশের ১২৫টি সংসদীয় আসনে প্রার্থী মনোনয়ন দেয়। এর অংশ হিসেবে খাগড়াছড়ি-২৯৮ আসনে ‘শাপলা কলি’
ঢাকা-১৭ সংসদীয় আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে রাজধানীর সেগুনবাগিচায় সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তার প্রধান নির্বাচনী সমন্বয়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম এবং অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকসহ দলের শীর্ষ ও
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ ইতিবাচক বার্তা হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন। তিনি বলেন, এই প্রত্যাবর্তন বিনিয়োগকারীদের জন্য একটি স্পষ্ট ‘কনফিডেন্স বুস্টার’ হিসেবে কাজ করবে। রোববার (২৮ ডিসেম্বর) নিজের ভ্যারিফায়েড ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, তারেক রহমানের দেশে ফেরা ইঙ্গিত দেয় যে বাংলাদেশ ধীরে ধীরে একটি
আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে প্রশিক্ষণসহ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচনের আর বেশি দিন নেই—প্রায় ৪৫ দিন সময় রয়েছে। এই সময়ের মধ্যেই নির্বাচন ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন করতে হবে। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে পিলখানায় বিজিবি সদর দপ্তরে বিজিবি দিবস-২০২৫ উপলক্ষ্যে আয়োজিত ‘কৃতিত্বপূর্ণ
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরা উভয়েই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। একবার মনোনয়নপত্র জমা দেওয়া হলে আনুষ্ঠানিকভাবে জোট করার আর সুযোগ থাকে না। তবে বাস্তবতার নিরিখে আসনভিত্তিক সমঝোতার সম্ভাবনা থাকতে পারে। রোববার (২৮ ডিসেম্বর) রাতে রংপুর নগরীর স্কাইভিউ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। জিএম কাদের বলেন, যেখানে জাতীয় পার্টির প্রার্থী দুর্বল, সেখানে বিএনপির প্রার্থীকে
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনটি জোটের প্রার্থীর জন্য ছেড়ে দিয়েছে বিএনপি। এ আসনে জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবের নাম ঘোষণা করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) বাদ আছর সরাইল উপজেলা বিএনপি সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুরের বাড়িতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে প্রথম মতবিনিময় সভা করেন জোট প্রার্থী। মতবিনিময় সভায় সরাইল উপজেলা বিএনপির সাধারণ
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা আশ্রয়শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার লেদা ও আলীখালী এলাকার ২৪ ও ২৫ নম্বর ক্যাম্পের মধ্যবর্তী অংশে ছনখলা নামক স্থানে এই আগুনের সূত্রপাত হয়। এতে প্রাথমিকভাবে অন্তত ২০ থেকে ২৫টির বেশি বসতঘর পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের বেলায় হঠাৎ আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই লেলিহান
ঢাকা ও আশপাশের অঞ্চলে আজ সোমবার (২৯ ডিসেম্বর) আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় আবহাওয়া শুষ্ক থাকবে। তবে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যার ফলে শীতের অনুভূতি বজায় থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে