
প্রকাশ: ১৪ মে ২০২৬, ১৭:৫২

দেশের হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৪ মে) প্রকাশিত তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে। নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
