প্রকাশ: ১৪ মে ২০২৬, ১৭:১

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকা পৌরসভার একমাত্র পয়োনিষ্কাশন খাল রহমতপুর খাল উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদেকের নেতৃত্বে যৌথ উচ্ছেদ অভিযান শুরু হয়।

