দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে ) দুপুর ১২ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শামিম আল মামুন,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম,সাধারণ সম্পাদক ইকবাল হোসেন,
উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ,শিক্ষক,গণমাধ্যম কর্মীসহ অনেকেই উপস্থিত ছিলেন।