প্রকাশ: ১৫ মে ২০২৬, ১১:৩০

ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টানা চার দিন ধরে পানি সরবরাহ বন্ধ থাকায় রোগী, স্বজন এবং হাসপাতাল সংশ্লিষ্টদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। পানির অভাবে হাসপাতালের টয়লেট ও বাথরুম ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হওয়ায় স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
