
প্রকাশ: ১৭ মে ২০২৬, ১২:২৬

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় বেতন কাঠামো বা পে-স্কেল নিয়ে নতুন করে জোর আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী জুনে জাতীয় সংসদে উপস্থাপিত হতে যাওয়া ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটেই নতুন পে-স্কেলের ঘোষণা আসতে পারে। তবে একযোগে সব সুবিধা কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে সরকার।
