
প্রকাশ: ১৪ মে ২০২৬, ১৭:৩৪

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ টাকাসহ এক স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন বীরেন বুনার্জি (৪৩) ও তার স্ত্রী সুভদ্রা বুনার্জি (৪০)। তারা উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগান এলাকার বাজার টিলা এলাকার বাসিন্দা।
