প্রকাশ: ১৪ মে ২০২৬, ১৭:৯

কক্সবাজারের টেকনাফ উপজেলা সীমান্ত এলাকা থেকে ঢাকায় মাদকের বড় চালান পাচারের চেষ্টা ব্যর্থ করেছে র্যাব-১৫। লবণবোঝাই একটি ট্রাকের ভেতরে বিশেষ কৌশলে লুকানো দুই বস্তা থেকে উদ্ধার করা হয়েছে ১ লাখ পিস ইয়াবা। এ ঘটনায় ট্রাকের হেলপারসহ দুজনকে আটক করা হয়েছে।
