প্রকাশ: ১৫ মে ২০২৬, ১২:২০

ভারতের উত্তর প্রদেশে শক্তিশালী ঝড়, বজ্রপাত ও ভারী বর্ষণের তাণ্ডবে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যের ২৬টি জেলায় এই দুর্যোগে প্রাণহানির সংখ্যা বেড়ে ১১১ জনে দাঁড়িয়েছে। সরকারি সূত্র জানায়, নিহতদের পাশাপাশি অন্তত ৭২ জন আহত হয়েছেন এবং ব্যাপকভাবে গবাদি পশু ও ঘরবাড়ির ক্ষতি হয়েছে।
