কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হককে ‘ক্রসফায়ারে’ হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিসহ চার আসামিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার (২৫ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। কারাগারে পাঠানো অন্য তিন আসামি হলেন ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম এবং র্যাবের সাবেক মহাপরিচালক আনোয়ার লতিফ খান। মিফতাহ
কুড়িগ্রামের উলিপুরে রাস্তায় পেট্রোল দিয়ে টায়ার জ্বালিয়ে নাশকতার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ইউনুস আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তবকপুর ইউনিয়নের সাদুল্যা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইউনুস আলী ওই গ্রামের নূর ইসলামের ছেলে। পুলিশ জানায়, গত বছরের ১২ নভেম্বর রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের অর্জুনডারা ব্রিজের পূর্ব পাশে মোগলবাসাগামী পাকা
রায়গঞ্জে ভিপি আয়নুল হকের গাড়িবহরে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। সোমবার (২৪ আগস্ট) বিকেলে রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ড চত্বরে ভিপি আয়নুল হকের ওপর হামলা ও তাঁর গাড়ি ভাঙচুরের প্রতিবাদে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। সাইদুর রহমান বাচ্চু বলেন, ঘটনার
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে গণহত্যা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টায় টেকনাফের শালবাগান রোহিঙ্গা ক্যাম্প-২৬-এর ফুটবল মাঠে এ উপলক্ষে সমাবেশ শুরু হয়। এতে পার্শ্ববর্তী ক্যাম্প-২৪, ২৫ ও ২৭-এর রোহিঙ্গারা দলে দলে যোগ দেন। গণহত্যা দিবসে রোহিঙ্গারা শুধু ২০১৭ সালের ২৫ আগস্টের হত্যাকাণ্ড নয়, মিয়ানমার সেনাবাহিনীর দীর্ঘদিনের নির্যাতন, বাস্তুচ্যুতি, সহিংসতা ও কষ্টের ইতিহাসও স্মরণ করেন। সমাবেশে হত্যাকাণ্ড, গ্রাম জ্বালিয়ে দেওয়া,
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় মামলার তদন্তভার কোতয়ালী থানা থেকে মহানগর গোয়েন্দা বিভাগে হস্তান্তর করা হয়েছে। অধিকতর স্বচ্ছ তদন্ত এবং দ্রুত অভিযোগপত্র দেওয়ার লক্ষ্যেই তদন্ত সংস্থা পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার সনাতন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন। সোমবার বিকেলে মামলার আগের তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার পরিদর্শক তদন্ত মিলন চ্যাটার্জী
টানা ঊর্ধ্বমুখী থাকার পর অবশেষে বিশ্ববাজারে স্বর্ণের দামে কিছুটা পতন হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দিনের শুরুতে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬৪০ দশমিক ৩৯ ডলারে নেমে আসে। এর আগের দিনই মূল্যবান ধাতুটির দাম তিন মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে কর্মরত কোনো সদস্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত সরাসরি কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মের কোচিং কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন না। বিচার বিভাগের সদস্যদের পেশাগত শৃঙ্খলা, নিরপেক্ষতা ও মর্যাদা সমুন্নত রাখা এবং বিচার বিভাগের প্রতি জনগণের সুদৃঢ় আস্থা অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে এ নির্দেশনা জারি করা হয়েছে। প্রধান বিচারপতির অনুমোদন সাপেক্ষে সোমবার (২৪ আগস্ট) এ বিষয়ে একটি পরিপত্র জারি করা
বাণিজ্য ও পর্যটন ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে পরে আশ্রয়ের আবেদন করা প্রায় ২ লাখ মানুষের ভিসা বাতিলের পরিকল্পনা করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ কার্যক্রম শুরু হতে পারে বলে জানা গেছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের হাতে পাওয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি গোপন নথি এবং সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বক্তব্যের বরাতে এ তথ্য প্রকাশ করা হয়েছে। নথি অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৬ সালের
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের গঠিত ‘মক্কা পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি’তে ইরানকে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে বলে আল মেয়াদিনের প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি। ইরানের পার্লামেন্টের ‘খানে মিল্লাত’ সংবাদ সংস্থার প্রধান মেহেদী রহিমি জানিয়েছেন, জোটের সদস্য হওয়ার জন্য তেহরান একটি নিমন্ত্রণপত্র পেয়েছে।
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৪ আগস্ট পর্যন্ত দেশের মোট বা গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৭ হাজার ৪৬৭ দশমিক ১৮ মিলিয়ন ডলার, যা ৩৭ দশমিক ৪৭ বিলিয়ন ডলারের সমান। সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা দেশের রিজার্ভ দাঁড়িয়েছে
মাগুরার আট বছর বয়সী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মঙ্গলবার (২৫ আগস্ট) ঘোষণা হওয়ার কথা রয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে শুনানি শেষে রায়ের জন্য এ দিন ধার্য করা হয়। আদালতে আসামিপক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক শুনানিতে অংশ নেন। মামলার
কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় বিশাল সরকার সূর্য (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) দুপুরে উলিপুর পৌরসভার থানা মোড় এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, সোমবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে উলিপুর পৌরসভার থানা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে বিশাল সরকার সূর্যকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার জোতদার পাড়া এলাকার সমীর সরকার
জনাকীর্ণ রোহিঙ্গা শিবিরে ত্রিপল ও বাঁশের বেড়ায় তৈরি আট থেকে দশ ফুটের ছোট কুঁড়েঘরে গাদাগাদি করে বসবাস করছেন রোহিঙ্গারা। এভাবেই কেটে গেছে নয় বছর। ২৫ আগস্ট রোহিঙ্গা ঢলের নবম বর্ষপূর্তি ও রোহিঙ্গা গণহত্যা দিবস। ২০১৭ সালের এই দিনে মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা সরকারের অগ্নিসংযোগ, নিপীড়ন, ধর্ষণ ও গণহত্যার মুখে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। দীর্ঘ নয় বছরেও নিজ
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান। তিনি জানান, মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহাল করা হলে সম্ভাব্য ব্যয়, উপকারভোগীর সংখ্যা, বাস্তবায়ন পদ্ধতি
গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, জনগণের দেওয়া রায় বাস্তবায়নে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্য দৃঢ় অবস্থানে থাকবে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জাতীয় দৈনিকগুলোর সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন গোলাম পরওয়ার। তিনি দাবি করেন,
মৌলভীবাজারের কমলগঞ্জে প্রতিবেশীকে ফাঁসাতে নিজের সাড়ে তিন বছরের শিশুকন্যাকে গলা কেটে হত্যার মামলায় বাবা শরীফ আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আলোচিত এ মামলার রায় ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘ ১২ বছরের বিচারিক প্রক্রিয়ার অবসান হলো। সোমবার (২৪ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত) মো. আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন।
স্থানীয় সরকার নির্বাচনের নির্দিষ্ট দিনক্ষণ এখনই জানানো সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। দুর্গাপূজা, বন্যা ও শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষাসহ বিভিন্ন বিষয় বিবেচনা করেই নির্বাচনের সময় নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন তিনি। সোমবার (২৪ আগস্ট) নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ‘স্ট্র্যাটেজিক লিডারশিপ ফর বাংলাদেশ লোকাল গভর্নমেন্ট ইলেকশন’ শীর্ষক এক্সেল এক্সিকিউটিভ লিডারশিপ ডায়ালগ শেষে সাংবাদিকদের প্রশ্নের
দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নে বিএনপির তৃণমূল পর্যায়ের কর্মী সম্মেলনকে সামনে রেখে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৬ আগস্ট অনুষ্ঠেয় এ কর্মী সম্মেলনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ার কথা রয়েছে। রোববার বাদ মাগরিব আলীহাট ইউনিয়নের মনসাপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আলীহাট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তৌহিদুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সভায় ইউনিয়ন ও
খাগড়াছড়ির পানছড়িতে বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোন। একই কর্মসূচির আওতায় অসহায় এক ব্যক্তির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) পানছড়ি ব্যাটালিয়ন ও লোগাং জোনের দায়িত্বপূর্ণ এলাকায় এসব জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হয়। পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের
কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার গভীর রাতে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, সোমবার (২৪ আগস্ট) রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে উখিয়া ব্যাটালিয়নের অধীন হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল টেকনাফের মৌলভীবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্তে মাদক পাচারের গোপন
ঝালকাঠিতে এক ঘণ্টা বিদ্যুৎ থাকছে, পরের ঘণ্টাতেই চলে যাচ্ছে—এমন রোটেশনভিত্তিক লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে পড়েছেন জেলার মানুষ। শ্রাবণের শেষভাগের ভ্যাপসা গরমের মধ্যে দিন-রাত ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা। বিদ্যুৎ না থাকায় রাতের পড়াশোনায়ও ব্যাঘাত ঘটছে শিক্ষার্থীদের। পরীক্ষার প্রস্তুতির সময় বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় পড়ার টেবিলে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দে চা দোকানি ফারুক শেখকে হত্যার ঘটনায় তাঁর আপন ছোট ভাইসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হলে আসামিরা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মতি দেন। শনিবার (২২ আগস্ট) দুপুরে গোয়ালন্দ পৌর জামতলা বাজার সংলগ্ন ইছাক মিয়ার পাড়া এলাকায় নিজ বাড়িতে ফারুক শেখকে হত্যা করা হয়। নিহত
মৌলভীবাজারের কুলাউড়ার লংলা চা-বাগানের শ্রমিক পরিবারের সন্তান শান্তা যাদব অর্জন করেছেন অনন্য সাফল্য। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও নিজের স্বপ্নকে এগিয়ে নিয়ে গিয়ে তিনি জায়গা করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। তাঁর এই অর্জন চা-বাগানবাসীসহ পুরো মৌলভীবাজার জেলার মানুষের জন্য গর্বের। শান্তা যাদব হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের Master of Medical Sciences in Global Health Delivery (MMSc-GHD) প্রোগ্রামে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন। এ জন্য তিনি প্রায় দুই
মানুষের জীবনে ভুল, মতবিরোধ ও মনোমালিন্য স্বাভাবিক বিষয়। তবে ইসলাম মানুষকে প্রতিশোধের পরিবর্তে ক্ষমা, ধৈর্য ও উদারতার শিক্ষা দিয়েছে। কোরআন ও হাদিসে অন্যকে ক্ষমা করার মর্যাদা এবং এর মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, ‘যারা রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাদের ভালোবাসেন।’ এই আয়াত একজন মুমিনকে রাগের মুহূর্তেও নিজেকে নিয়ন্ত্রণ করার