
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১৪:৫

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার বিষয়ে জনসাধারণকে সতর্ক করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। একটি প্রতারক চক্র নির্বাচন কমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।
