প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১১:২৬

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও বাড়ছে। এক দিনের মধ্যে ওই অঞ্চলে থাকা অন্য দুটি মার্কিন বিমানবাহী রণতরির সঙ্গে যোগ দেবে ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’। এর ফলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরির সংখ্যা দাঁড়াবে তিনটিতে। একজন মার্কিন সামরিক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।
