প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১৮:০

পটুয়াখালীর কুয়াকাটায় বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার দাবি করে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছে লিমা বেগম (১৯) নামক এক বিধবা যুবতী নারী। এ মামলায় অভিযুক্ত নাসিম হাওলাদার (২১), তার চাচা বরগুনা জেলা তথ্য অফিসার মোঃ মনিরুজ্জামান বেল্লাল এবং বাবা শামীম হাওলাদারকে আসামী করা হয়েছে। বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা।
