
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১৩:৫৫

ভালোবাসার টানে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার তরুণী নার্গিস আক্তারকে (২৮) বিয়ে করেছেন চীনা নাগরিক জ্যাকি চেউং। দুই দেশের দুই নাগরিকের এই ব্যতিক্রমী বিয়েকে ঘিরে গোয়ালন্দের দেবগ্রাম এলাকায় তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। বিদেশি জামাইকে দেখতে প্রতিদিন কনের বাড়িতে ভিড় করছেন উৎসুক মানুষ।
