প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১১:৩৬

যুক্তরাষ্ট্রের হামলার অপেক্ষা না করে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি অভিযোগ করেছেন, ওয়াশিংটন সম্ভবত নতুন সামরিক অভিযানের প্রস্তুতির জন্য সময় নিতে কূটনৈতিক আলোচনাকে ব্যবহার করছে। সোমবার (১৬ নভেম্বর) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
