
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১১:১৯

পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের মুখে সাভার, আশুলিয়া ও গাজীপুরের প্রায় ১২১টি তৈরি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ ছিল। রোববার (১৫ নভেম্বর) এসব কারখানার মধ্যে ৬৫টি বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি অনুকূলে না থাকায় আরও ৫৬টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
