প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১৮:৩

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদরসহ বিভিন্ন ইউনিয়নে লাইসেন্সবিহীন শত শত ফার্মেসি গড়ে ওঠার অভিযোগ উঠেছে। এসব দোকানে নেশা উদ্রেককারী উচ্চমাত্রার ওষুধ, ঘুমের ওষুধ ও নিষিদ্ধ ওষুধ ব্যবস্থাপত্র ছাড়াই বিক্রির অভিযোগ রয়েছে। পাশাপাশি চিকিৎসক না হয়েও রোগীদের চিকিৎসা দেওয়ার নামে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিচ্ছেন কিছু দোকানমালিক।
