প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১৮:১৮

সৌদি আরবের বর্তমান পরিস্থিতি নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, সৌদি আরব ‘ভেঙে পড়ছে’। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার না করতে সৌদি আরবসহ উপসাগরীয় কয়েকটি দেশ তাঁকে অনুরোধ জানিয়েছে বলেও দাবি করেছেন তিনি।
