
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১০:২১

গভীর সমুদ্রে সিংগেল পয়েন্ট মুরিং (এসপিএম) স্থাপন প্রকল্পের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজ নিয়ে প্রায় ৩১ মিলিয়ন মার্কিন ডলার অতিরিক্ত ব্যয়ের বিতর্ক তৈরি হয়েছে। প্রকল্পটির দরপত্রে সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচিত ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠান পিটি পার্তামিনা ট্রান্স কন্টিনেন্টাল প্রথমে ১২৮ মিলিয়ন মার্কিন ডলার দর প্রস্তাব করলেও মূল্যায়নের পর্যায়ে এর সঙ্গে আরও ৩১ মিলিয়ন ডলার যুক্ত করা হয়েছে। এতে সরকারের অতিরিক্ত প্রায় ২৪ শতাংশ ব্যয় হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি।
