প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১১:১২

নওগাঁর আত্রাই উপজেলায় লোকালয়ে ঢুকে শিয়ালের কামড়ে এক শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই নারীও রয়েছেন। রোববার (১৫ নভেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার ২ নম্বর ভোঁপাড়া ইউনিয়নের বলরামচক চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
