প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১৮:৯

২০০৭ সালের ১৫ নভেম্বর প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের ভয়াবহ আঘাতে লন্ডভন্ড হয়ে গিয়েছিল ঝালকাঠির উপকূলীয় জনপদ। আজ ১৫ নভেম্বর, সিডরের ১৯ বছর পূর্ণ হলেও জেলার কাঁঠালিয়া, রাজাপুর, নলছিটি ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় সেই দুর্যোগের ক্ষত এখনো রয়ে গেছে। বিশেষ করে সুগন্ধা ও বিষখালী নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা স্থায়ী বেড়িবাঁধের অভাব, নদীভাঙন ও যোগাযোগব্যবস্থার দুরবস্থায় ভুগছেন।
