
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ৯:৫৮

মওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন উপমহাদেশের রাজনীতি ও মুক্তিসংগ্রামের অবিস্মরণীয় ব্যক্তিত্ব। শোষণ, বঞ্চনা, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সোচ্চার ছিলেন। কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলস কাজ করেছেন তিনি। তাঁর আপসহীন সংগ্রামী জীবন ও মানুষের প্রতি গভীর মমত্ববোধের কারণে সর্বস্তরের মানুষের কাছে তিনি ‘মজলুম জননেতা’ হিসেবে পরিচিতি লাভ করেন।
