রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬২৯ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

ফ্রান্সের স্বীকৃতি নিয়ে ক্ষুব্ধ ইসরাইল

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১১:৪৯

শেয়ার করুনঃ
ফ্রান্সের স্বীকৃতি নিয়ে ক্ষুব্ধ ইসরাইল

ফিলিস্তিন রাষ্ট্রকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছে ইসরাইল। তারা স্পষ্টভাবে জানিয়েছে, এমন কোনো ফিলিস্তিনি রাষ্ট্র গড়ে উঠতে দেবে না, যা ইসরাইলের নিরাপত্তা ও ঐতিহাসিক অধিকারের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। এই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ফিলিস্তিনের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেওয়ার ঘোষণার পরই এক্স প্ল্যাটফর্মে প্রতিক্রিয়া জানান ইসরাইল কাটজ। তিনি বলেন, এই সিদ্ধান্ত সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার নামান্তর এবং এটি ইসরাইলি জনগণের জন্য একটি মারাত্মক হুমকি তৈরি করতে পারে।

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ফিলিস্তিনি রাষ্ট্রের নামে এমন এক শক্তি সৃষ্টি হবে, যা আমাদের অস্তিত্বকে বিপন্ন করে তুলবে এবং আমাদের মাটিতে আমাদের ঐতিহাসিক অধিকার লঙ্ঘন করবে। তিনি একে "সন্ত্রাসীদের কাছে লজ্জাজনক আত্মসমর্পণ" বলে উল্লেখ করেন।

আরও

ভোট না দিলে জাহান্নাম, সমর্থকদের শপথ করালেন ট্রাম্প

ভোট না দিলে জাহান্নাম, সমর্থকদের শপথ করালেন ট্রাম্প

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও এই স্বীকৃতির কঠোর বিরোধিতা করেছেন। তিনি ম্যাক্রোঁর অবস্থানকে সন্ত্রাসবাদকে উৎসাহ দেওয়া এবং একটি নতুন ইরানি প্রক্সি তৈরি করার ঝুঁকি হিসেবে দেখছেন। নেতানিয়াহুর মতে, এই সিদ্ধান্ত ফিলিস্তিন-ইসরাইল সংকটের শান্তিপূর্ণ সমাধানকে আরও জটিল করে তুলবে।

অন্যদিকে, ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ জাতিসংঘের সাধারণ পরিষদের সেপ্টেম্বর অধিবেশনে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছেন। তার মতে, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গাজায় যুদ্ধের অবসান ঘটানো এবং সেখানে বেসামরিক মানুষের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করা।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তিনি বলেন, হামাসকে নিরস্ত্রীকরণ করতে হবে এবং ইসরাইলকে স্বীকৃতি দিয়ে একটি কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র গড়ে তুলতে হবে। এই প্রসঙ্গে গাজার নিরাপত্তা ও পুনর্গঠনকেও অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল ম্যাক্রোঁ ফ্রান্সের পক্ষ থেকে জুন মাসেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিলেন। যদিও চূড়ান্ত ঘোষণা আসে ২৪ জুলাই রাতে।

ফিলিস্তিন রাষ্ট্রইসরাইল বিরোধিতাম্যাক্রোঁ ফ্রান্স
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

নভেম্বর নির্বাচন পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

নভেম্বর নির্বাচন পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

এর আগেই ২০২৪ সালে আয়ারল্যান্ড, স্পেন এবং নরওয়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। সোভিয়েত ইউনিয়ন ১৯৮৮ সালে এই স্বীকৃতি দিয়েছিল, যার উত্তরসূরি হিসেবে রাশিয়া এখনো সেই অবস্থানে অটল।

সর্বশেষ সংবাদ

পশ্চিমবঙ্গে দুর্গাপূজায় পদ্মার ইলিশ চায় ভারতের আমদানিকারকরা

পশ্চিমবঙ্গে দুর্গাপূজায় পদ্মার ইলিশ চায় ভারতের আমদানিকারকরা

মেগা প্রকল্পের নামে অর্থ লুটপাটে দেশের অর্থনীতি দুর্বল হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী

মেগা প্রকল্পের নামে অর্থ লুটপাটে দেশের অর্থনীতি দুর্বল হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী

মৌলভীবাজারে খেলাফত মজলিসের মতবিনিময় সভা

মৌলভীবাজারে খেলাফত মজলিসের মতবিনিময় সভা

শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ বললেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ বললেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

পুলিশের পাঁচ কর্মকর্তা বদলি, নতুন কর্মস্থলে যোগদানের সময়সীমা নির্ধারণ

পুলিশের পাঁচ কর্মকর্তা বদলি, নতুন কর্মস্থলে যোগদানের সময়সীমা নির্ধারণ

জনপ্রিয় সংবাদ

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

এ সম্পর্কিত আরও পড়ুন

ভোট না দিলে জাহান্নাম, সমর্থকদের শপথ করালেন ট্রাম্প

ভোট না দিলে জাহান্নাম, সমর্থকদের শপথ করালেন ট্রাম্প

নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ভোট না দিলে সমর্থকরা ‘জাহান্নামে যাবেন’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেক্সাসের ডালাসে আয়োজিত রিপাবলিকান মধ্যবর্তী সম্মেলনে উপস্থিত সমর্থকদের আগামী ৩ নভেম্বরের নির্বাচনে ভোট দেওয়ার শপথ করানোর পর তিনি এমন মন্তব্য করেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সম্মেলনে উপস্থিত সমর্থকদের ট্রাম্প একটি শপথ পাঠ করান। সেখানে বলা হয়, তারা আমেরিকার ইতিহাসের

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা, ক্ষতিগ্রস্ত যুদ্ধবিমান

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা, ক্ষতিগ্রস্ত যুদ্ধবিমান

জর্ডানে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি মার্কিন বিমানঘাঁটিতে রাতভর ইরানি হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সিবিএস নিউজের সাংবাদিক জেনিফার জেকবস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, জর্ডানের ‘মুওয়াফফাক সালতি’ বা ‘আল-আজরাক’ বিমানঘাঁটিতে হামলা চালায় ইরান। হামলায় ‘ওয়ারথগ’ নামে পরিচিত যুক্তরাষ্ট্রের এ-১০ থান্ডারবোল্ট যুদ্ধবিমান সরাসরি আঘাতপ্রাপ্ত হয়। এতে বিমানটির একটি ডানা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া

নভেম্বর নির্বাচন পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

নভেম্বর নির্বাচন পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ আগামী নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে শেষ হবে না বলে মনে করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নির্বাচন শেষ হওয়ার পরপরই যুদ্ধের অবসান হবে এবং এর সঙ্গে সঙ্গে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত কমে আসবে বলে দাবি করেছেন তিনি। বুধবার (৯ সেপ্টেম্বর) টেক্সাসের উদ্দেশে রওনা হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পরপরই যুদ্ধ

শেখ হাসিনার বক্তব্যে নয়াদিল্লির কোনো সম্পৃক্ততা নেই: শ্রিংলা

শেখ হাসিনার বক্তব্যে নয়াদিল্লির কোনো সম্পৃক্ততা নেই: শ্রিংলা

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য কিংবা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক পররাষ্ট্রসচিব ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা। বুধবার (৯ সেপ্টেম্বর) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বারাসাতে অবস্থিত অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ে ‘ইন্ডিয়া অ্যান্ড ব্রিকস: দ্য ওয়ে অ্যাহেড’

তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত হলো কম্পন

তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত হলো কম্পন

তিব্বতে ৫ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) আলজাজিরার প্রতিবেদনে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) বরাতে এ তথ্য জানানো হয়। ভূমিকম্পটির গভীরতা ছিল ৩৫ কিলোমিটার। এর কম্পন নেপালেও অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো মৃত্যু, আহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) অবশ্য ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ০ বলে জানিয়েছে। এর আগে গত