জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন ঘিরে এক সপ্তাহের কূটনৈতিক তৎপরতায় বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাব ও নিজের নেতৃত্ব তুলে ধরতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘে দেওয়া কঠোর ভাষণের পর হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করেন তিনি। তবে বিশ্লেষকদের মতে, এই ব্যস্ত কূটনৈতিক কর্মসূচি ইরান যুদ্ধ, জ্বালানির মূল্যবৃদ্ধি, চীনের সঙ্গে প্রযুক্তি প্রতিযোগিতা এবং মিত্রদের অনাগ্রহসহ একাধিক সংকটের দৃশ্যমান
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে গোল দাগ দিয়ে ‘ট্রাম্প প্রণালি’ হিসেবে চিহ্নিত করে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ছবি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৬ সেপ্টেম্বর) ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য সাত দিনের একটি পরিকল্পনা প্রস্তাব করার কয়েক ঘণ্টা পর ট্রাম্প ওই ছবি প্রকাশ করেন। ইরানের প্রস্তাব অনুযায়ী, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি
আন্তর্জাতিক বাজারে সোনার দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। তবে মার্কিন ট্রেজারি বন্ডের মুনাফা বৃদ্ধি এবং ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়ানোর আশঙ্কায় স্বর্ণবাজারে অস্থিরতা রয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৩ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩০৪ দশমিক ৭১ ডলারে দাঁড়ায়। একই সময়ে মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ শতাংশ
চীনা প্রতিষ্ঠানগুলোর সরবরাহ করা স্যাটেলাইট চিত্র ও ভূ-স্থানিক তথ্য ইরানকে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও হরমুজ প্রণালির জাহাজে আরও নিখুঁত হামলা চালাতে সহায়তা করছে বলে মার্কিন গোয়েন্দা মূল্যায়নে উঠে এসেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) একাধিক মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে সিএনএন এ তথ্য প্রকাশ করে। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, গত জুলাইয়ে জর্ডানে একটি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় চীনা স্যাটেলাইট তথ্য
৬০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অবস্থান থেকে ইরান কোনোভাবেই সরে আসবে না বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের অভ্যন্তরীণ বিষয়ক ও পরিষদ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সালেহ জোকার। শনিবার (২৬ সেপ্টেম্বর) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজে তার বক্তব্য প্রকাশিত হয়। জোকারের বক্তব্য অনুযায়ী, বিভিন্ন মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানি জনগণের আইনসম্মত অধিকার। তিনি এটিকে দেশের মৌলিক অধিকারের অংশ হিসেবেও উল্লেখ করেন। তার দাবি, ৬০
ইরানের দেওয়া সাত দিনের যুদ্ধবিরতি ও শান্তি প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করেছেন বলে মার্কিন কর্মকর্তাদের বরাতে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। একই প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে আবারও মার্কিন বোমাবর্ষণ শুরু হতে পারে। এনডিটিভি শনিবার এ তথ্য প্রকাশ করে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শুক্রবার জাতিসংঘে সাংবাদিকদের জানান, কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে সাত দিনের একটি সুনির্দিষ্ট
পাকিস্তানের আকাশসীমায় একাধিক ড্রোন প্রবেশের পর আফগানিস্তানের ১০টি স্থানে পাল্টা বিমান ও ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ তথ্য নিশ্চিত করেন। তাঁর দাবি, বুধবার আফগানিস্তান থেকে আসা ড্রোনগুলো পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করে লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ধ্বংস করে। এরপর আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে আফগানিস্তানের ১০টি স্থানে অভিযান চালানো হয়। আতাউল্লাহ তারার বলেন, পাকিস্তানের আকাশসীমায়
বিশ্বের দুই বৃহৎ অর্থনৈতিক শক্তির দ্বন্দ্ব ও সহযোগিতার আবহে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে বুধবার ফার্স্ট লেডি পেং লি ইউয়ানকে সঙ্গে নিয়ে তিনি ওয়াশিংটনে যান। স্থানীয় সময় বিকেলে অ্যান্ড্রুজ বিমানঘাঁটিতে চীনা প্রেসিডেন্টের উড়োজাহাজ অবতরণের পর ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প তাকে এবং পেং লি ইউয়ানকে অভ্যর্থনা জানান। বিমানঘাঁটিতে মার্কিন শিশুরা ফুল দিয়ে শুভেচ্ছা
সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন পুনরায় চালু হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের সরবরাহ বাড়ার প্রত্যাশা তৈরি হয়েছে। এর প্রভাবে বুধবার (২৩ সেপ্টেম্বর) টানা ষষ্ঠ সেশনের মতো তেলের দাম কমে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব মঙ্গলবার পাইপলাইনটির কার্যক্রম পুনরায় শুরু করে। এর মাধ্যমে হরমুজ প্রণালি এড়িয়ে প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ইয়ানবু
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইউক্রেনের সীমানা ছাড়িয়ে ইউরোপের অন্য দেশগুলোতে ছড়িয়ে পড়তে পারে—এমন আশঙ্কার মধ্যে ইউরোপজুড়ে সামরিক ও বেসামরিক প্রস্তুতি জোরদার করা হচ্ছে। সোমবার (২১ সেপ্টেম্বর) প্রকাশিত সিএনএনের এক বিশ্লেষণে ইউরোপের বিভিন্ন দেশের সাম্প্রতিক নিরাপত্তা পদক্ষেপ তুলে ধরা হয়েছে। বিশেষ উদ্বেগের কেন্দ্রে রয়েছে পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী সুওয়ালকি করিডোর। রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশ সম্প্রতি ওই এলাকার কাছে বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে। প্রায়
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা বিকল হয়ে ব্যাপক ফ্লাইট বিপর্যয় দেখা দিয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) ফিলাডেলফিয়ার বিমান চলাচল নিয়ন্ত্রণকেন্দ্রে গুরুত্বপূর্ণ একটি বৈদ্যুতিক সংযোগ নষ্ট হওয়ার পর নেওয়ার্ক, ফিলাডেলফিয়া ও আশপাশের বিভিন্ন বিমানবন্দরে শত শত ফ্লাইট বাতিল এবং কয়েকশ ফ্লাইটে বিলম্ব হয়। ফিলাডেলফিয়ার নিয়ন্ত্রণকেন্দ্রটি নিউইয়র্কের নেওয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল, টেটারবোরো ও ফিলাডেলফিয়া বিমানবন্দরের আকাশপথ নিয়ন্ত্রণ করে। ত্রুটির কারণে অনেক উড়োজাহাজকে রানওয়েতে ঘণ্টার
সৌদি আরবের ওপর ইয়েমেন থেকে হুথি গোষ্ঠীর চালানো হামলাকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে অবিলম্বে সামরিক তৎপরতা বন্ধের আহ্বান জানিয়েছে শিল্পোন্নত সাত দেশের জোট জি৭। সোমবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জোটের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীরা বিবৃতিতে অংশ নেন। বিবৃতিতে হুথিদের ইয়েমেনে এবং সৌদি আরবের বিরুদ্ধে চালানো হামলার তীব্র নিন্দা
ইরান ও ইউক্রেনের যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে তৈরি হওয়া ডিজেলসংকট ২০২৭ সাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন শিল্পসংশ্লিষ্ট ব্যক্তি ও বাজার বিশ্লেষকেরা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য ও রাশিয়া থেকে ডিজেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটায় বাজারে জ্বালানির ঘাটতি তৈরি হয়েছে। একই সঙ্গে বিভিন্ন দেশে ডিজেলের মজুদ ঐতিহাসিকভাবে নিচে নেমে যাওয়ায় সংকট আরও তীব্র হয়েছে। সরবরাহ কমে যাওয়ার প্রভাবে ডিজেলের দামও
মূলধারার সংবাদমাধ্যমগুলোর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চলমান বিরোধের মধ্যেই হোয়াইট হাউস ‘ট্রাম্প টিভি: দ্য এসেনশিয়ালস স্টেশন’ নামে ২৪ ঘণ্টার সরাসরি সম্প্রচার সেবা চালু করেছে। হোয়াইট হাউসের নিজস্ব ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে এই সেবা দেখা যাচ্ছে। সরকারি ওয়েবসাইটে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ মুহূর্ত, প্রধান বক্তব্য, ভিডিও ও উল্লেখযোগ্য কর্মকাণ্ড এক জায়গায় তুলে ধরা হবে এবং সেগুলো সার্বক্ষণিক হালনাগাদ
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে আবারও অবস্থান জানিয়েছেন। নেতানিয়াহুকে তিনি ‘যুদ্ধাপরাধী’ এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘গণহত্যার স্থপতি’ হিসেবে বর্ণনা করেছেন। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিউইয়র্কে বৈঠকের পর সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে মামদানি এসব মন্তব্য করেন। বিষয়টি নিয়ে মঙ্গলবার টাইমস অব ইসরায়েলও প্রতিবেদন প্রকাশ করেছে। মামদানি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা
ভারতের দাবি করা হিমালয়ের বিতর্কিত এলাকায় পাকিস্তান ও চীন তাদের সীমান্ত সহযোগিতা আরও প্রাতিষ্ঠানিক করার উদ্যোগ নিয়েছে। গত সপ্তাহে দুই দেশ পাকিস্তান-চীন যৌথ সীমান্ত কমিশন কার্যকর করার ঘোষণা দেওয়ার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। পাকিস্তান এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বর্ণনা করলেও ভারত বলেছে, দেশটি নিজেদের দাবি করা ভূখণ্ডে কোনো পাকিস্তান-চীন সীমান্তকে স্বীকৃতি দেয় না এবং এ ধরনের চুক্তির কোনো
রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমা নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমর্থক ক্ষমতাসীন দল ইউনাইটেড রাশিয়া প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে দলটি ৫৭ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছে। তিন দিন ধরে চলা ভোটগ্রহণ রোববার শেষ হয়েছে। চূড়ান্ত ফল ২৫ সেপ্টেম্বরের আগে প্রকাশিত হওয়ার সম্ভাবনা কম। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর এটি দেশটির প্রথম
যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে পড়াশোনায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ দিচ্ছে বোস্টনের সিমন্স ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টির আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মর্যাদাপূর্ণ কোটজেন স্কলারশিপের মাধ্যমে চার বছরের স্নাতক পড়াশোনা ও আবাসন সম্পূর্ণ বিনামূল্যে করার সুযোগ রয়েছে। ভর্তি সংক্রান্ত তথ্য অনুযায়ী, কোটজেন স্কলারশিপে নির্বাচিত শিক্ষার্থীরা চার বছরের সম্পূর্ণ টিউশন ফি এবং আবাসন, অর্থাৎ রুম ও বোর্ডের খরচ পাবেন। এর পাশাপাশি একাডেমিক গবেষণা, বিদেশে শিক্ষাভ্রমণ, ইন্টার্নশিপ
হুথি হামলা অব্যাহত থাকার মধ্যেও সৌদি আরবের তেল রপ্তানি আংশিকভাবে পুনরুদ্ধারের খবরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) তেলের বাজারে এই পতন দেখা যায়। রয়টার্সের তথ্যের বরাতে আল জাজিরা এ খবর জানিয়েছে। সোমবার সকালে ব্রেন্ট ক্রুড ফিউচারস এবং মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ১০ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। ব্রেন্ট ক্রুডের
জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘টাইফুন দুজুয়ান’। এর প্রভাবে দেশটির কান্তো অঞ্চলসহ পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টিপাত, তীব্র বাতাস এবং ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) জাপানের আবহাওয়া সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, টাইফুন দুজুয়ান দিনের শেষ দিকে টোকিও মহানগর এলাকার কাছ দিয়ে অতিক্রম করতে পারে। ফলে রাজধানী ও আশপাশের এলাকায় আবহাওয়ার
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে আরও বিস্তৃত নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের বরাতে রয়টার্স জানিয়েছে, পুরো আদালতকে লক্ষ্য করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে এবং জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালেই এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে প্রতিবেদনটির সব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। প্রস্তাবিত নিষেধাজ্ঞা
ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ অবসানের লক্ষ্যে তেহরান কাতারের মাধ্যমে ওয়াশিংটনের কাছে সাত দফা শর্ত পাঠানোর কয়েক ঘণ্টা পর রোববার এ বিষয়ে মন্তব্য করেন তিনি। সোমবার (২১ সেপ্টেম্বর) প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। Hindustan Times ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, শিগগিরই বড় ধরনের কিছু ঘটতে পারে। ইরানকে ঘিরে তিনি
সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং লোহিত সাগর উপকূলীয় কয়েকটি গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ব্যাপক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া আল-সারিয়া অনলাইনে দেওয়া এক বিবৃতিতে বলেন, রিয়াদের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং উপকূলীয় শহর ইয়ানবুতে সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো
ইসরায়েলের কাছে প্রায় ৬০ হাজার ভারী সমরাস্ত্র সরবরাহের জন্য ২৮০ কোটি মার্কিন ডলারের একটি চুক্তি প্রস্তুত করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। প্রস্তাবিত প্যাকেজে ২ হাজার পাউন্ড বা প্রায় ৯০৭ কেজি ওজনের ৪০ হাজার বোমা এবং ২০ হাজার আই-২০০০ পেনিট্রেটর ওয়ারহেড রয়েছে। বিষয়টি মার্কিন কংগ্রেসের সংশ্লিষ্ট কমিটিগুলোকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। প্রস্তাবিত ৪০ হাজার ভারী বোমার মধ্যে ২০ হাজার এমকে-৮৪ এবং ২০