এক মাস সিয়াম সাধনার পর রবিবার সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার সাথে সাথেই বেজে ওঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী গান, ‘রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ’। দীর্ঘ সময়ের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর এবারই প্রথম মুক্ত পরিবেশে পালিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এই বিশেষ ঈদ উদযাপনে নতুন মাত্রা যোগ করেছে বর্তমান সরকার, যেখানে সুলতানি আমলের আদলে বিভিন্ন অনুষ্ঠানমালা
দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ সংগঠনের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলমানদের জন্য অন্যতম আনন্দের দিন হলো ঈদুল ফিতর। এটি আনন্দ ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করার সুযোগ করে দেয়। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের পাশাপাশি কিছু ঈমানদার,
ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঐতিহ্যবাহী ঈদ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সুলতানি আমলের পুরনো ঢাকার ঈদ মিছিলের অনুসরণে এ আয়োজন করা হয়। সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে রোববার রাত সাড়ে আটটায় শ্রীমঙ্গল জামে মসজিদ থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনায় এসে শেষ হয়। ঈদের আগের রাতকে আরও আনন্দময় করতে মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। তাদের
অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশে ঈদ উদযাপন নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে, যা এড়ানো উচিত। রোববার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি জানান, বাংলাদেশ চাঁদ দেখার ভিত্তিতে ধর্মীয় উৎসব পালন করে আসছে এবং এই প্রক্রিয়াই অনুসরণ করা হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রোববার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর আনন্দ, সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের মহিমান্বিত বার্তা নিয়ে এসেছে। ঈদ শুধু উৎসব নয়, এটি মানবতার বন্ধন দৃঢ় করার একটি মাধ্যম। তিনি বলেন, ঈদ হিংসা-বিদ্বেষ ও বিভেদ ভুলে মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (৩০ মার্চ) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান আসন্ন ঈদুল ফিতরের আগে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর গৃহীত পদক্ষেপগুলির কথা জানান। তিনি উল্লেখ করেন,
দীর্ঘ সাত বছর পর পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে ঈদুল ফিতর উদযাপন করছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই ঈদ তিনি উদযাপন করছেন তাঁর বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ ডা. জুবাইদা রহমান, ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি এবং তিন নাতনি জায়মা রহমান, জাফিয়া রহমান ও জাহিয়া রহমানের সঙ্গে। ২০১৭ সালে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঈদুল ফিতর উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় দেশবাসী এবং বিশ্বের মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ঈদ মোবারক জানিয়েছেন। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রবিবার (৩০ মার্চ) এ শুভেচ্ছা বার্তা প্রকাশ করেন। বার্তায় তারেক রহমান বলেন, "পবিত্র ঈদুল ফিতরের উৎসবের মাধ্যমে আমরা ত্যাগ, তাকওয়া, সংযম ও পরিশুদ্ধির শিক্ষা গ্রহণ করি। মাসব্যাপী সিয়াম সাধনার পর আমাদের জীবনে
দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (৩০ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় তিনি সকলকে ঈদ মোবারক জানান। তিনি বলেন, ‘‘ঈদুল ফিতরে সবাই পরিবারের সঙ্গে আনন্দ ও শান্তির সাথে সময় কাটাবেন। আত্মীয়-স্বজনের কবর জিয়ারত করবেন, গরিবদের খোঁজ খবর নেবেন এবং তাদের ভবিষ্যতের ভালো করার জন্য চিন্তা করবেন।’’ ড. ইউনূস আরও বলেন, ‘‘ঈদের দিন সন্তানদের সঙ্গে তাদের
বরিশাল নগরে ঈদুল ফিতরের প্রধান জামাত হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এই ঈদের জামাতে পাঁচ হাজার মুসুল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। বরিশাল সিটি করপোরেশন ঈদগাহ ময়দানে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে এবং পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তা মাহাবুব আলম জানিয়েছেন যে, প্যান্ডেল প্রস্তুত করা হয়েছে। এছাড়া জেলার সহস্ত্রাধিক মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদের নাজাম আদায় করবেন মুসল্লিরা। নগরের প্রধান জামাতের
ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই বন্ধন ,ঈদ মানে উৎসব ও পরিবারের সঙ্গে সময় কাটানোর সুখস্মৃতি। আর এই আনন্দের অন্তরালে রয়েছে লাখো প্রবাসী বাংলাদেশিদের নিরলস পরিশ্রম ও ত্যাগ। দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বিশেষ করে ঈদের আগে বাজারে প্রাণসঞ্চার করেছে। পরিবারের মুখে হাসি ফোটানোর পাশাপাশি অর্থনীতি চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বৈদেশিক মুদ্রার প্রবাহ বৃদ্ধির ফলে দেশের
দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, যার ফলে আগামীকাল সোমবার ঈদুল ফিতর উদযাপন হবে। ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজার জেলার সবচেয়ে বৃহত্তম ও প্রাচীনতম ঈদগাহ হজরত সৈয়দ শাহ মোস্তফা (রহ.) পৌর ঈদগাহ ময়দানে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। ঈদগাহটির নির্মাণ ইতিহাস ১৯৩২ সালে শুরু হয়, যখন তৎকালীন আসাম পূর্ব বাংলার মন্ত্রী খান বাহাদুর সৈয়দ আব্দুল মজিদ (সিআইই) এবং তার পরিবার ৪৫
নওগাঁ শহরের খলিশাকুড়ি মহল্লায় স্বেচ্ছাসেবী সংগঠন 'এতিম ও দুস্থ সহায়তা সংঘ' এর উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষকে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ দুপুরে খলিশাকুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন ছিলো। অনুষ্ঠানে স্থানীয় ১০০ টি পরিবারকে ঈদের দিনের খাবার হিসেবে পোলাও চাল, গরুর গোস্ত, সেমাই, চিনিসহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এসময় জানানো হয়, 'এতিম ও দুস্থ সহায়তা সংঘ'
দেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী সোমবার (৩১ মার্চ) সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে। রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের চাঁদ দেখা কমিটির সভা শেষে এ ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সভা শেষে ধর্ম উপদেষ্টা জানান, দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, তাই
টাঙ্গাইলের ভূঞাপুরে অসহায় ও হতদরিদ্রের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (৩০ মার্চ) সকালে উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৯ ব্যাচের ক্লাব-৯৯ এর উদ্যোগে অত্র সংগঠনের সামনে শতাধিক অসহায় ও হতদরিদ্রের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল, চিনি, সেমাই, দুধের প্যাকেট ও একটি করে তাজা মুরগি। এসময় উপস্থিত ছিলেন- ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ আলম প্রামাণিক,
ঈদুল ফিতরের ছুটি কাটাতে রাজধানী ঢাকা ছেড়েছেন ৪১ লাখের বেশি মানুষ। মোবাইল অপারেটর কোম্পানিগুলোর দেওয়া সিম মবিলিটির তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত ২৮ ও ২৯ মার্চ দুই দিনে ৪০ লাখ ৯৪ হাজার ৬২১ জন ঢাকা ছেড়েছেন। এর মধ্যে ২৮ মার্চ ঢাকার বাইরে গেছেন ১৮ লাখ ৯৯ হাজার ৫৩৭ জন, আর ২৯ মার্চ এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ লাখ ৯৫
ঈদুল ফিতর উপলক্ষে আজ জামালপুর শহরের বাইপাস এলাকায় ৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, জামালপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তরুন হাসান কাজল, জেলা বাস মিনিবাস পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শুভ, সুজন, রানা মোল্লা সহ দলের নেতাকর্মীরা। বক্তারা তাদের বক্তব্যে
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরশংকর গ্রামের প্রায় অর্ধশত পরিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে। শনিবার (৩০ মার্চ) সকাল ৮টায় উপজেলার ডহরশংকর এলাকার দারুস সুন্নাহ মসজিদের ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ঈদুল ফিতরের নামাজে শতাধিক মুসল্লি অংশ নেন, যেখানে পুরুষদের পাশাপাশি পর্দার অন্তরালে নারীরাও একই জামাতে নামাজ আদায় করেন। নামাজের পর মুসল্লিরা একে
খাগড়াছড়ি জেলা শহরে রবিবার (৩০ মার্চ) বিক্ষুব্ধ মারমা জনগোষ্ঠী ও ত্রিপুরা সংসদ সুপ্রদীপ চাকমার বিরুদ্ধে বিভিন্ন সম্প্রদায়ের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগ এনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। তারা সুপ্রদীপ চাকমার উপদেষ্টা পদ থেকে পদত্যাগের দাবিতে রাস্তায় নেমে আসে। বিক্ষোভকারীরা পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা এবং খাদ্যশস্য ও অর্থ বরাদ্দের অনিয়মের প্রতিবাদ জানিয়েছেন। তারা অভিযোগ করেন, গত ২৫ মার্চ পার্বত্য অঞ্চলের
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সৌদি আরবের সাথে মিল রেখে দুই গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ছিট পাইকেরছড়া ও পাইকডাঙ্গা গ্রামে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে ছিট পাইকেরছড়া ও পাইকডাঙ্গা গ্রামের অর্ধশত পরিবারে নারী-পুরুষ অংশ গ্রহণ করেন। পাইকডাঙ্গার ঈদের জামাতের ইমাম সাইফুল ইসলাম বলেন, পৃথিবীর কোথাও চাঁদ দেখা গেলে কিংবা চাঁদ দেখার খবর পাওয়া গেলে আমরা
ঈদ মানেই আনন্দ, এবং সেই আনন্দ ভাগাভাগি করার জন্য পবিত্র ঈদ উল ফিতরের এই সময়ে দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্তবর্তী গ্রামগুলোতে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন 'আলোর ঠিকানা'। গত রোববার সকাল ১০টায় উপজেলার কাটলাবাজারের মেধাবিকাশ স্কুল মাঠে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর প্যাকেজে এক কেজি চিনি, দুই কেজি সেমাই, নুডুলস, গুঁড়াদুধ, কিসমিস ও বাদাম অন্তর্ভুক্ত
মধ্য প্রাচ্যের সাথে মিল রেখে পটুয়াখালীর ২৭ গ্রামে অন্তত ২০ হাজার মানুষ পবিত্র ঈদুল ফিতর পালন করেছে। রোববার (৩০মার্চ) সকাল ৯টায় সদর উপজেলার বদরপুর দরবার শরীফ জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠত হয়। এই গ্রামের প্রায় ৩শত মানুষ জামাতে ঈদের নামাজ আদায় করেন। বদরপুর দরবার শরীফের সেঝ পীর সাহেব আরিফ বিল্লাহ রব্বানী নামাজ খুদবাহ ও মোনাজাত পরিচালনা করেন। দরবার শরীফের ইমাম মাওলানা শফিকুল
হিজলায় বদ্বীপের উদ্যোগে নিম্ন আয়ের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বরিশালের হিজলা উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন বদ্বীপ প্রতি বছরের মতো এবারও ঈদ উপলক্ষে অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে। রবিবার সকাল দশটায় হরিনাথপুর ইউনিয়নের ফয়েজ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রায় দেড়শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এতে চাল, ডাল, চিনি, সেমাইসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়। এ সময়
ঈদযাত্রায় দীর্ঘদিন পর ভোগান্তিহীন পরিবহন ব্যবস্থা দেখা গেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, গত ২০ বছরে এত স্বস্তিদায়ক ঈদযাত্রা হয়নি। রোববার রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সরকার এককভাবে নয়, সম্মিলিতভাবে কাজ করেছে। সড়ক বিভাগ, বিআরটিএ, স্থানীয় সরকার মন্ত্রণালয়, পুলিশসহ