
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ২০:৫৫

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (৩০ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় তিনি সকলকে ঈদ মোবারক জানান। তিনি বলেন, ‘‘ঈদুল ফিতরে সবাই পরিবারের সঙ্গে আনন্দ ও শান্তির সাথে সময় কাটাবেন। আত্মীয়-স্বজনের কবর জিয়ারত করবেন, গরিবদের খোঁজ খবর নেবেন এবং তাদের ভবিষ্যতের ভালো করার জন্য চিন্তা করবেন।’’
