
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১৫:২৮

ঈদযাত্রায় দীর্ঘদিন পর ভোগান্তিহীন পরিবহন ব্যবস্থা দেখা গেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, গত ২০ বছরে এত স্বস্তিদায়ক ঈদযাত্রা হয়নি। রোববার রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
