সাভারের আশুলিয়ায় হত্যার চেষ্টা ও উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুয়া মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক বিএনপির নেতা। বুধবার (৯ এপ্রিল) দুপুর ১২ টার দিকে আশুলিয়ার খেজুরটেক তালতলা এলাকায় প্রভাতী বিদ্যা নিকেতন স্কুল মাঠে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সংবাদ সম্মেলনে ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মজিবর রহমান বলেন, আপনারা জানেন গত ৭ এপ্রিল আমার বিরুদ্ধে আওয়ামী দোসর
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমান বলেছেন, ফেসবুকে এখন তামাশা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার নিয়ে আক্ষেপ করে তিনি বলেন, এখন ছেলেরাও ফেসবুকে অ্যাকটিভ হয়ে উঠেছে। অনেকেই ফেসবুকে নানা ধরনের আলোচনা করছেন, যেমন ড. ইউনূস কতদিন থাকবেন, নির্বাচন কবে হবে। কিন্তু তিনি উল্লেখ করেন, জাতীয়তাবাদী দল এখনও কিছুটা পিছিয়ে আছে ফেসবুক প্রচারণায়। এমনকি একাধিক
ঝালকাঠিতে একজন যুবলীগ কর্মীর স্ত্রীর দায়ের করা ধর্ষণ মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সুমাইয়া আক্তার রিমিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বুধবার (৯ এপ্রিল) দুপুরে ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ আমিনুল ইসলাম এ আদেশ দেন। মামলার অভিযোগ অনুযায়ী, সুমাইয়া আক্তার রিমি ২০২২ সালে কুলকাঠি ইউনিয়নের বাসিন্দা ৭০ বছর বয়সী কাওসার হোসেন ওরফে মিন্টু
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা, আওয়ামী লীগের পক্ষে প্রচার চালানোর অভিযোগে সাধারন শিক্ষার্থীদের আক্রমণের মুখে পড়েছেন। শিক্ষার্থীরা ৯ এপ্রিল জেলা প্রশাসক হাছিনা বেগমের কাছে একটি আবেদন করেছেন, যাতে ইউএনও মাসুদ রানা এই পদ থেকে প্রত্যাহার করার দাবি জানানো হয়েছে। আবেদনে উল্লেখ করা হয়েছে, গত ডিসেম্বরে ‘ইউএনও বকশিগঞ্জ জামালপুর’ নামে উপজেলা প্রশাসনের ফেসবুক আইডিতে আপলোড করা একটি প্রোফাইল পিকচার
পিরোজপুরের কাউখালী উপজেলার ওয়ারিদ টাওয়ার সংলগ্ন উজিয়ালখান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। বুধবার (৯ এপ্রিল) দুপুর ১:৩০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার ফলে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদারের ভাড়াটিয়া দুটি ঘরে। ওই সময় ঘরের ভাড়াটিয়া পরিবারের সদস্যরা অন্য একটি বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলেন এবং ঘরটি তালাবদ্ধ ছিল।
বালিয়াডাঙ্গী থানার পুলিশ পৃথক দুটি স্থান থেকে গৃহবধূ আনু বেগম (৩৫) ও বৃদ্ধা সালেহা খাতুন (৬৮)-এর মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় গৃহবধূ আনু বেগমের স্বামী একরামুল হককে আটক করা হয়েছে। আনু বেগম বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের খেরবাড়ী গ্রামের মৃত বসির উদ্দীনের মেয়ে এবং একরামুল হকের স্ত্রী। তার মরদেহ বুধবার (০৯ এপ্রিল) সকালে খেরবাড়ী গ্রাম থেকে দেড় কিলোমিটার দূরে বাদাম ক্ষেতের মধ্যে
ঝালকাঠির রাজাপুর উপজেলায় তরকারি বাজার সংলগ্ন খালে নির্মিত এক কোটি ৬৯ লাখ টাকার সেতুটি অচল অবস্থায় পড়ে আছে। এক বছর আগে নির্মাণ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় সেতুটি জনগণের কোনো কাজে আসছে না। ২০২২ সালে পুরনো সেতু ভেঙে নতুনটি নির্মাণ শুরু হয়। ঠিকাদার ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির। গত বছর আগস্টে তিনি এলাকা ছেড়ে যাওয়ার পর থেমে
দেশের ইসলামী ব্যাংকগুলোর জন্য বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি জানিয়েছেন, দেশে ছোট ছোট ইসলামী ব্যাংকগুলো একীভূত করে বড় দুটি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ইসলামী ব্যাংকগুলোকে নতুন রূপ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি এসব ব্যাংকের কার্যক্রম তদারকির জন্য আলাদা আইন ও নিয়ম চালুর কথাও বলেন গভর্নর। বুধবার (৯ এপ্রিল) বাংলাদেশ
ভারত সরকার বাংলাদেশের জন্য তৃতীয় দেশে পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে। মঙ্গলবার জারি করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। ২০২০ সালের জুন মাসে ভারত বাংলাদেশকে এ সুবিধা দিয়েছিল। এর মাধ্যমে বাংলাদেশি রপ্তানিকারকরা ভারতীয় স্থলবন্দর ও বিমানবন্দর ব্যবহার করে ভুটান, নেপাল ও মিয়ানমারে পণ্য পাঠাতে পারতেন। ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
ঢাকা মহানগর দায়রা জজ আদালত এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার সংশ্লিষ্টদের ৩২ কোটি ১০ লাখ টাকা মূল্যের ৯০ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন। বুধবার জাজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের উপপরিচালক তাহাসীন মুনাবিল হকের দাখিল করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়। এসব জমি চট্টগ্রামের কর্ণফুলী, ডবলমুরিং, কোতোয়ালীসহ আট থানা এবং গাজীপুর সদরে অবস্থিত।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বিচ্ছিন্ন চর কুশাহাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ঘর, ১২টি গরু ও ১১ মণ ধান পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, মো. ইসলাম মোল্লার বাড়িতে হঠাৎ আগুন লাগে। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে এলে দেখা যায়, তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ১৪টি গরুর মধ্যে ১২টি মারা গেছে। ঘরের সমস্ত আসবাবপত্র, চাল ও সংসারের
খাগড়াছড়িতে পাহাড়ি তিন জাতিগোষ্ঠীর সবচেয়ে বড় সামাজিক ও সাংস্কৃতিক উৎসব বৈসাবি শুরু হয়েছে বর্ণাঢ্য আয়োজনে। চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের মানুষের জন্য এই উৎসব বছরের সবচেয়ে প্রতীক্ষিত দিনগুলোর একটি। বুধবার সকাল ১০টায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান। উদ্বোধনী দিনের শুরুতেই ছিল জমকালো শোভাযাত্রা। চাকমা, মারমা ও ত্রিপুরা
জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুর বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সামনে সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এদিন বিক্ষুব্ধরা প্রথমে একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা মানববন্ধনে অংশ নিয়ে বাবুর গ্রেফতার ও বিচারের দাবিতে স্লোগান দেন। বক্তারা বলেন, আওয়ামী
রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হলো চমকপ্রদ অ্যাক্রোবেটিক শো। বুধবার সকালে দৌলতদিয়া মডেল হাইস্কুল মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সার্কাসের অন্যতম প্রধান শিল্প অ্যাক্রোবেটিকসের এই প্রদর্শনীতে অংশ নেয় দেশের দক্ষ শিল্পীরা। টিম লিডার মো. জালাল উদ্দিনের পরিচালনায় আটটি বিশেষ শো উপস্থাপন করা হয়। শিশু শিল্পী তন্নী ও তিন্নি খানম পরিবেশন করেন ব্লাংকেট ব্যালেন্স। সাকিব খান দেখান পাইপ ব্যালেন্স,
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকায় ফেনসিডিলসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আটককৃত ওই ব্যক্তির নাম মো. নাসিম হোসেন (২৫)। সে পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মো. সাইদুর রহমানের ছেলে। বিজিবি সূত্রে জানা যায়, বুধবার ভোরে কড়িয়া বিওপির টহল কমান্ডার নায়েক মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। ওই অভিযানে সীমান্ত পিলার ২৭৭/৬-এস এলাকা থেকে প্রায়
জামালপুরে রফিকুল ইসলাম গাদু হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ মো. আবু বকর সিদ্দিক এ রায় ঘোষণা করেন। ১৯৯৮ সালের ২৩ ডিসেম্বর রাতে জামালপুর সদরের হাসিল গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম গাদু বাড়ির পাশের পুকুর পাহারা দিতে গিয়ে নিখোঁজ হন। পরদিন সকালে স্ত্রী লাইলী বেগম পুকুর পাড়ের
দিনাজপুরের হিলি স্থলবন্দর, ইমিগ্রেশন ও কাস্টমস কার্যক্রম ঘুরে দেখেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। বুধবার দুপুরে তিনি রাজশাহী থেকে সরাসরি হিলিতে এসে এই পরিদর্শন কার্যক্রম শুরু করেন। পরিদর্শনকালে তাকে ফুলেল শুভেচ্ছা জানায় হিলি ইমিগ্রেশন, কাস্টমস, পোর্ট কর্তৃপক্ষসহ স্থানীয় ব্যবসায়ী নেতারা। পরে তিনি হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ও কাস্টমস কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
নওগাঁয় স্বামীর স্বীকৃতি আদায়ের দাবিতে মৌসুমী খাতুন নামের এক নারী সংবাদ সম্মেলন করেছেন। তিনি অভিযোগ করেছেন, স্বামী সোহেল রানা চয়ন সরকারি চাকরি পাওয়ার পর তাকে অস্বীকার করছেন। মৌসুমী খাতুন শহরের কোমাইগাড়া (কাটিয়াপাড়া) মহল্লার মনছুর আলীর মেয়ে। তিনি জানান, ২০২২ সালে পারিবারিকভাবে সোহেল রানা চয়নের সাথে তার বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই স্বামী ও তার পরিবারের সদস্যদের দ্বারা শারীরিক ও মানসিক নির্যাতনের
পটুয়াখালীর দুমকি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে র্যাব। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা গুঞ্জন ও আলোচনার ঝড়। মঙ্গলবার বিকালে তাকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে র্যাব সদস্যরা আটক করেন। পরে আটককৃত আবুল কালাম আজাদকে দুমকি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জানা গেছে, আবুল কালাম আজাদ উপজেলা বিএনপি অফিস ভাংচুর মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি ছিলেন। এই
নওগাঁর সদর ও মান্দা উপজেলায় পৃথক দুইটি ঘটনায় দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে এ দুই উপজেলার ভিন্ন ভিন্ন স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত দুই জনের মধ্যে একজন নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইকরতারা গ্রামের বাসিন্দা জামাল (৫২)। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন। অন্যজন মান্দা উপজেলার চকউলি গ্রামের বাসিন্দা আব্দুল খালেকের ছেলে
পিরোজপুরের ইন্দুরকানীতে ছাত্রলীগ কর্মী মো. মাহিন হাওলাদার (২০) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) উপজেলার বালিপাড়া বাজার থেকে তাকে আটক করা হয়। বুধবার (৯ এপ্রিল) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাহিন বালিপাড়া ইউনিয়নের পূর্ব চর বলেশ্বর গ্রামের মো. জাকির হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত জুলাই-আগস্টে তিনি বালিপাড়া বাজারের বিভিন্ন স্থানে 'জয় বাংলা' লিখে ছবি তুলে কেন্দ্রীয় ছাত্রলীগের
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের কাছে বিশ্বকে বদলে দেওয়ার মতো উদ্ভাবনী আইডিয়া রয়েছে। তিনি দেশের অর্থনৈতিক সম্ভাবনার পাশাপাশি বৈশ্বিক প্রভাব তৈরির সুযোগের কথা তুলে ধরেন। বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. ইউনূস এ দাবি করেন। চার দিনব্যাপী এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হয় আজ, যদিও কার্যক্রম শুরু হয়েছে
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনার আভাস মিলেছে। ইরান জানিয়েছে, তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে তারা প্রস্তুত। তবে এই আলোচনার আগে কিছু শর্ত রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আব্বাস আরাঘচি বলেন, আগামী শনিবার যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনায় অংশ নেবে ইরান। তবে সেই আলোচনা তখনই ফলপ্রসূ হবে যদি যুক্তরাষ্ট্র তাদের সামরিক হামলার
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ফের শুরু হয়েছে উত্তপ্ত বাণিজ্যযুদ্ধ। বিশ্ব অর্থনীতির সবচেয়ে বড় এই দুই শক্তিধর দেশ একে অপরের ওপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে আন্তর্জাতিক বাজারে। বিশেষ করে জ্বালানি তেলের বাজারে এর বড় প্রভাব পড়তে শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য দ্বন্দ্বের কারণে বৈশ্বিক বাজারে তেলের চাহিদা নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। যার