প্রকাশ: ৯ এপ্রিল ২০২৫, ১২:৫৫

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনার আভাস মিলেছে। ইরান জানিয়েছে, তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে তারা প্রস্তুত। তবে এই আলোচনার আগে কিছু শর্ত রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
