পিরোজপুরে বরিশাল পিরোজপুর সড়কে ট্রাকের ধাক্কায় মো. আরিফ (২৫) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সকাল ১০ টার দিকে পিরোজপুর সদর উপজেলার বরিশাল পিরোজপুর সড়কের ছোট খলিসাখালী কাঠের পোল এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক ও ট্রাকচালককে আটক করা হয়েছে। নিহত মো. আরিফ (২৫) সদর উপজেলার খলিশাখালী এলাকার মৃত আলী আজগর সেখ এর পুত্র। তিনি পেশায় একজন
নোয়াখালী সদর উপজেলায় শনিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬টি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় বড় ক্ষতি হলেও সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে ৪০ লক্ষ টাকারও বেশি বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনাটি ঘটে ২২ মার্চ দিবাগত রাত পৌনে ১ টার দিকে উপজেলার এওজবালিয়া ইউনিয়নের মান্নান নগর বাজারে। স্থানীয়দের বরাত
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় চোরাই পিকআপ গাড়ি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার সকালে শ্রীমঙ্গল উপজেলার কুঞ্জবন এলাকা থেকে চোরাই পিকআপ গাড়িসহ তোফায়েল মিয়া (২৬) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। আটককৃত ব্যক্তির তথ্যের ভিত্তিতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রাকি আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে চুরি হওয়া পিকআপ গাড়িটি উদ্ধার করা হয়। গাড়িটি মাহিন্দ্রা বোলেরো ম্যাক্সিট্রাক মডেলের।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নার এলাকায় একটি সোয়েটার কারখানায় শ্রমিকদের দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রবিবার সকাল ৮টার দিকে দাইয়ু বাংলাদেশ লিমিটেড কারখানায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, ছুটির টাকা, টিফিন ভাতা এবং ঈদ বোনাস বৃদ্ধির দাবিতে শনিবার থেকে কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করেন। প্রায় পাঁচ থেকে সাত হাজার
চট্টগ্রামে বিভিন্ন ব্র্যান্ডের ৬৩ হাজার ৮০০ প্যাকেট বিদেশি সিগারেটসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৩ মার্চ) সকালে হাটহাজারীর আমানবাজার এলাকায় একটি পিকআপ ভ্যান থেকে এসব সিগারেট উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন শওকত আকবর ও মো. বাদশা। তাদের দুজনেরই বাড়ি রাঙামাটি জেলায়। তাদের গ্রেপ্তারের পাশাপাশি সিগারেট বহনে নিয়োজিত পিকআপ ভ্যানটিও জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে এই
জামালপুরে সমবায় সমিতির অর্থ ফেরত ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শহরের ফৌজদারী মোড়ে এই সমাবেশের আয়োজন করে অর্থ উদ্ধারের জন্য সহায়ক কমিটি। বিক্ষোভকারীরা সমবায় সমিতিতে আমানতকৃত অর্থ ফেরত এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হয়েছেন। বক্তারা উল্লেখ করেন, মাদারগঞ্জে ৩০টিরও বেশি সমিতি ৩০ হাজার গ্রাহকের দেড় হাজার কোটি টাকা নিয়ে ৩ বছর ধরে পলাতক রয়েছে। এই ঘটনায়
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য দুই সংগঠক সারজিস আলম বা হাসনাত আবদুল্লাহ দুইজনের একজন মিথ্যা বলছেন—এমন মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ। রোববার (২২ মার্চ) সারজিসের ফেসবুক পোস্টের কমেন্টে এই কথা লিখেছেন হান্নান মাসুদ। পোস্টের কমেন্টে হান্নান মাসুদ লিখেছেন, ‘এসব কি ভাই!! পাবলিকলিই বলছি- দুইজনের একজন মিথ্যে বলছেন। এটা চলতে পারে না। আর দলের গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করেও
৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আশুলিয়ায় ছয়জনের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। রোববার (২৩ মার্চ) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান তিনি। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় এটিই প্রথম কোন মামলার তদন্ত সম্পন্ন হলো। এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আশুলিয়ায় ছয়জনের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় গত ২৪
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ গঠনের ষড়যন্ত্রের অভিযোগ তুলে একটি স্ট্যাটাস দেন। তিনি দাবি করেন, সেনানিবাস থেকে তাকে ও আরও দুইজনকে এই পরিকল্পনার কথা জানানো হয়। তবে হাসনাতের এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন এনসিপি’র মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। রোববার (২৩ মার্চ) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে
অবৈধ সম্পদ অর্জনের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের আলোচিত সাবেক গাড়িচালক আব্দুল মালেককে পৃথক দুই ধারায় ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৩ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক জাকারিয়া হোসেন এ রায় দেন। কারাগারে থাকা আসামিকে এদিন আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে ফের তাকে কারাগারে পাঠানো হয়। ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি অবৈধভাবে সম্পদ অর্জন ও
বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিকাল এন্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠক আয়োজনে দিল্লির সঙ্গে যোগাযোগ করেছে ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টার বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এ সংবাদ নিশ্চিত করেছে। এএনআইকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, বিমসটেক সম্মেলনের ফাঁকে আমাদের দুই নেতার মধ্যে
এমআরটি পুলিশ সদস্য কর্তৃক ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) চারজন সহকর্মী মৌখিক ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনায় কর্মবিরতির ঘোষণা দিয়েছে মেট্রোরেল কর্মীরা। ফলে আজ (১৭ মার্চ) সকাল থেকে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। সোমবার (১৭ মার্চ) মধ্যরাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোরেলের একাধিক কর্মী। তার আগে ‘ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর সব কর্মকর্তা ও কর্মচারীদের’ ব্যানারে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে
হাতের ধাক্কায় ট্রেন সরানো, এটিই খুব কঠিন কাজ। বলা যায় অসম্ভবই। তবে হাত নয় শুধুমাত্র দাঁত দিয়ে ট্রেন টেনে বিশ্বরেকর্ড গড়েছেন মিসরের কুস্তিগির আশরাফ মাহারুস। তিনি দেশটিতে কাবোঙ্গা নামে পরিচিত। তার শরীরে যে শক্তি রয়েছে সেটি দিয়ে অনেক কিছুই করতে পারেন। দাঁত দিয়ে ট্রেন টানা তার মধ্যে অন্যতম। বার্তাসংস্থা এপি শনিবার (১৫ মার্চ) এক প্রতিবেদনে জানিয়েছে, আশরাফ মাহারুস এ সপ্তাহে গিনেজ বুক
শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বাংলাদেশ কোনো আলোচনা করেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শনিবার (১৫ মার্চ) মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এক যৌথ সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। এরপর থেকে ভারতেই অবস্থান
কুয়েতের আল-ওজাইরি বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, এ বছর মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের প্রথমদিন হবে আগামী ৩০ মার্চ। ওইদিন ইসলামের প্রাণ কেন্দ্র সৌদি আরব এবং কুয়েতে আকাশে চাঁদটি মাত্র ৮ মিনিট থাকবে। এতে সেখানে খালি চোখে চাঁদ দেখা কষ্টসাধ্য; কিন্তু অসম্ভব হবে না। জ্যোতির্বিজ্ঞানীদের সূক্ষ্ম গবেষণা ও হিসাব-নিকাশ থেকে এই তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি। তারা বলেছে, আগামী ২৯ মার্চ শনিবার দুপুর ১টা ৫৭
চলছে সিয়াম সাধনার মাস রমজান। দেখতে দেখতে বাংলাদেশে পেরিয়ে গেছে রমজানের ১১তম দিন। অপরদিকে সৌদিসহ মধ্যপ্রাচ্যের মানুষ ১২তম রোজা রাখছেন। এরমধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপ ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে। এ বছরের রমজান মাসটি ২৯ নাকি ৩০ দিনের হবে সে তথ্য প্রকাশ করেছে তারা। সংস্থাটি জানিয়েছে এবার আরব আমিরাতে ৩০ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। আর ৩১ মার্চ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের মানুষ যথেষ্ট ভাগ্যবান। কারণ তাদের একটি সমুদ্র আছে, যা বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা করতে উদ্বুদ্ধ করে। শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারে বিআইএএম অডিটোরিয়ামে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, আমরা যথেষ্ট ভাগ্যবান, কারণ আমাদের একটি সমুদ্র আছে। ব্যবসার জন্য সমুদ্র খুবই গুরুত্বপূর্ণ। সামুদ্রিক সম্ভাবনার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের একটি
ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মাগুরার সেই শিশুটি মারা গেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিএমএইচের পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের অধ্যাপক কর্নেল নাজমুল হামিদ ও বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। সেই সঙ্গে বাহিনীটি শিশুটির মৃত্যুতে শোক প্রকাশ করেছে। অধ্যাপক কর্নেল নাজমুল হামিদ বলেন, আজ সকালবেলা দুই দফায় শিশুটির কার্ডিয়াক
একসময় গান-অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করলেও বর্তমানে ইসলামের ছায়াতলেই সকল সুখ খুঁজে পেয়েছেন ছোট পর্দার অভিনেতা ও গায়ক তামিম মৃধা। দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে বিরতি নিয়েছেন তিনি। শুধু অভিনয় নয়, নিজের ইউটিউব চ্যানেলে কোনো গান নিয়েও হাজির হন না। বরং ইদানিংকালে তামিমকে দেখা যাচ্ছে একটি ইসলামিক পডকাস্ট পরিচালনা করতে। যেখানে উপস্থিত থাকছেন দেশের প্রখ্যাত ইসলামিক স্কলার ও ব্যক্তিত্বরা। ইসলামের বিভিন্ন দিক, বিষয়
এ বছর বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর (২০২৪) সর্বনিম্ন ফিতরা ছিল ১১৫ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৯৭০ টাকা। মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় ১৪৪৬ হিজরি সনের ফিতরার এ হার নির্ধারণ করা হয়। সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির
বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর নগদ জমা সংরক্ষণের (সিআরআর) হার কমিয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে, সিআরআর হার দশমিক ৫০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। ফলে এখন থেকে ব্যাংকগুলোকে দৈনিক ৩ শতাংশ সিআরআর রাখতে হবে, যা আগে ছিল ৩.৫ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ৫ মার্চ থেকে ব্যাংকগুলোকে দ্বি-সাপ্তাহিক ভিত্তিতে মোট তলবি ও মেয়াদি দায়ের ন্যূনতম
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারতের ১ লক্ষ ৩০ হাজার দর্শককে চুপ করিয়ে দিয়ে নিজেদের ষষ্ঠ শিরোপা ঘরে তুলেছিল অস্ট্রেলিয়া। এরপর সবশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফিতে রোহিত-কোহলিদের বিধ্বস্ত করে ফাইনালের লড়াই থেকে ছিটকে দিয়েছিল অজিরা। যা নিয়ে রীতিমতো ক্ষুদ্ধ ছিল ভারতীয় দর্শকরা। এর মাঝেই প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়ে বসে ভারত। চলমান চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে অজিদের মুখোমুখি হয়েছিল রোহিত শর্মার দল। যেখানে অস্ট্রেলিয়াকে বাড়ির পথ
দেশে মব তৈরি (সংঘবদ্ধ জনতার নিজের হাতে আইন তুলে নেওয়া) করে লোকজনের ওপর হামলার ঘটনা সম্প্রতি বেড়ে গেছে। এরই প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর বার্তা দিয়েছে এবং এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মব তৈরি করে আইন হাতে তুলে নেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক' বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। গত বছর, ২০ মে, আওয়ামী লীগ সরকারের সময় আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখার জন্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবদানের জন্য ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক’-সংক্রান্ত নীতিমালা চূড়ান্তভাবে অনুমোদন করা