
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১০:৫৪

সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ছয় দফা দাবির প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার দেশজুড়ে রেলপথ অবরোধ কর্মসূচির ঘোষণা ছিল। তবে তা আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারী। তিনি বলেন, আজ বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে তাদের একটি বৈঠক রয়েছে এবং সেই বৈঠকের ফলাফলের ওপর নির্ভর করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
